Don't Miss
Home / বিনোদন ও সাহিত্য / আইসিইউতে করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর
হাসপাতালের আইসিইউতে ভর্তি আ

আইসিইউতে করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর

এমএনএ বিনোদন ডেস্ক : করোনা আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘কোকিল কণ্ঠী’কে। এ মুহূর্তে আইসিইউতে রয়েছেন লতা মঙ্গেশকর।সংবাদমাধ্যমে লতার ভাইয়ের মেয়ে রচনা বলেছেন, উনি আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউ-তে রাখা হয়েছে তাকে। আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ। দয়াকরে উনার জন্য দোয়া  করবেন।

গেল বছরে ২৮ সেপটেম্বর ৯২ বছর পূর্ণ করেছেন এ সুরেলা কণ্ঠের গায়িকা। তার জন্মদিনের আগে বলিউডের জনপ্রিয় পরিচালক ও কম্পোজার বিশাল ভরদ্বাজ এবং লেখক গুলজার ঘোষণা করেন, প্রায় দুই দশক আগে রেকর্ড করা একটি গান তারা ওই দিন প্রকাশ করবেন। গানটি বিশালেরই একটি সিনেমার জন্য রেকর্ড হয়েছিল ৯০-এর দশকে। কিন্তু সিনেমাটি মুক্তি পায়নি। সেই সঙ্গে গানটিও।

গুলজারের লেখা ‘ঠিক নেহি লগতা’ অবশেষে মুক্তি পায় গত বছর এ গুণী শিল্পীর জন্মদিনে। বিশালের সংগীত সংস্থা ‘ভি বি মিউজিক’ও স্বল্প দৈর্ঘ্যের ভিডিও অ্যাপ ‘মোজ’ এর যৌথ প্রযোজনায়। গানটির ভিডিও পরিচালনার দায়িত্বে ছিলেন বিশাল নিজে।৪ মিনিট ৫৪ সেকেন্ডের এ ভিডিওটি বিশাল সাজিয়েছেন কালজয়ী এ গায়িকারই যৌবনকালের বেশ কিছু ছবির কোলাজ দিয়ে।

জন্মের পরে তার নাম ছিল হেমা। পরে পিতা পণ্ডিত দীননাথ মঙ্গেশকারের একটি নাটকের চরিত্র লতিকার নাম থেকে নতুন নাম হয় লতা। এমন সব তথ্য ও ছবি জুড়ে জুড়ে বিশাল তৈরি করেছিলেন গায়িকার জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি। গানটি প্রকাশ পাওয়ায় লতা বেশ খুশি হয়েছিলেন।

x

Check Also

আলিফ

সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন পাঁচজন

এমএনএ আইন আদালত ডেস্কঃ নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন পাঁচজন। তাঁদের ...