Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / আইসিসির বৈশ্বিক কংগ্রেসে যোগ দেবে আইসিসিবি
ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেসে যোগ দেবে

আইসিসির বৈশ্বিক কংগ্রেসে যোগ দেবে আইসিসিবি

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : আইসিসির দ্বাদশ ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেসে যোগ দেবে আইসিসি বাংলাদেশ। ৯ সদস্যের প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। প্রতিনিধিদল ইতিমধ্যে দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছে।আইসিসি ও ওয়ার্ল্ড চেম্বার্স ফেডারেশনের ১২তম ওয়ার্ল্ড চেম্বার্স কংগ্রেস ২৩-২৫ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিনিধিদলের সদস্যরা হচ্ছেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, পূর্বাণী গ্রুপের চেয়ারম্যান আবদুল হাই সরকার, ইভেন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার-উল-আলম চৌধুরী, মীর আখতার হোসেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির হোসেন, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রহমান, সিসিসিআইয়ের সদস্য মো. সালাউদ্দিন ইউসুফ ও আইসিসি বাংলাদেশের মহাসচিব আতাউর রহমান।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...