Don't Miss
Home / রাজনীতি / আওয়ামী ল্যাবরেটরিতে পরীক্ষিত এই নির্বাচন কমিশন : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির

আওয়ামী ল্যাবরেটরিতে পরীক্ষিত এই নির্বাচন কমিশন : রিজভী

এমএনএ রাজনীতি ডেস্ক : আওয়ামী ল্যাবরেটরিতে পরীক্ষিত এই নির্বাচন কমিশন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার (২৮ ফেব্রুয়ারি) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেনরিজভী বলেন, আওয়ামী লীগের ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার পর আউয়ালকে সিইসি বানানো হয়েছে৷ তিনি চরম বিতর্কিত আমলা।

নতুন আইন অনুযায়ী গঠিত হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্য নির্বাচন কমিশনাররা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।শপথগ্রহণের পর আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন ১৩তম নির্বাচন কমিশন (ইসি)। প্রথম দিনেই ইসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন নতুন কমিশনাররা।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...