Don't Miss
Home / অর্থনীতি / আগামী তিন দিন আগের নিয়মেই চলবে ব্যাংক
ব্যাংক

আগামী তিন দিন আগের নিয়মেই চলবে ব্যাংক

এমএনএ অর্থনীতি ডেস্কঃ সরকার ঘোষিত নতুন লকডাউনের মধ্যে আগের মতোই সীমিত পরিসরে আগামী তিন দিন (৩০ জুন পর্যন্ত) ব্যাংক লেনদেন চলবে বলে জানা গেছে। এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক লেনদেন হবে। ব্যাংকের আনুষঙ্গিক কাজ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আগামী তিন দিন ব্যাংকিং কার্যক্রম চলবে আগের নিয়মেই। এখন জুন ক্লোজিং চলছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১ জুলাই থেকে পরবর্তী নির্দেশনা হতে পারে।’

তিনি আরও বলেন, এ সময়ে ব্যাংকের প্রতিটি কর্মীকে নিজ নিজ ব্যবস্থাপনায় ব্যাংকে আনা-নেয়ার নির্দেশনা দেব। যাতে কোনো কর্মী রাস্তায় কোনো বাধার সম্মুখীন না হন।’

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...