Don't Miss
Home / জাতীয় / আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, খরচ কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, খরচ কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

এমএনএ প্রতিবেদক

আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের খরচ আরও কমানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আশ্বাস দেন।

হজযাত্রীদের দেশ ও জাতির কল্যাণে দোয়া করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ আমাদের তৌফিক দেন। সামনে যে সব সমস্যা ও বিপদ রয়েছে, সেগুলো আমরা যেন সফলভাবে মোকাবিলা করতে পারি। দেশের মানুষের জন্য সরকারের নেওয়া উদ্যোগগুলোও যেন বাস্তবায়ন করা সম্ভব হয়।”

এ সময় তিনি আগামী বছর থেকে হজ ব্যবস্থাপনায় আরও উন্নতি আনার পাশাপাশি খরচ কমানোর প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী বলেন, “আমরা সরকার গঠনের আগেই অন্তর্বর্তী সরকারের সময় হজ ব্যবস্থার বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছিল। এরপরও আমরা চেষ্টা করেছি অন্তত ১২ হাজার টাকা খরচ কমাতে। আগামী বছর যাতে আরও কম খরচে হজে পাঠানো যায়, সে জন্য আপনারা দোয়া করবেন।”

পরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হজযাত্রীদের নিরাপদ যাত্রা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে তিনি বিমান থেকে নেমে ভিভিআইপি লাউঞ্জ হয়ে বিমানবন্দর ত্যাগ করেন।

এর আগে রাত ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ধর্ম মন্ত্রণালয় এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

x

Check Also

প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে অবসর ভাতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের প্রবীণ সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ...