Don't Miss
Home / হোম স্লাইডার / আজ চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ দল

আজ চট্টগ্রাম যাচ্ছে বাংলাদেশ দল

এমএনএ স্পোর্টস ডেস্ক : সফরকারী আফগানিস্তান দল গত শুক্রবারেই চট্টগ্রামে পৌঁছে গেছে। চট্টগ্রামে অনুশীলনও করেছে আফগানরা। বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের ভেন্যুও চট্টগ্রাম। আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে ম্যাচটি। আজ প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিরুদ্ধেও মাঠে নামবে রশিদ খানের দল।

মিরপুর স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষে আজ চট্টগ্রামে যাচ্ছে বাংলাদেশ দলও। বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, আজ বিকাল ৫টা ৫ মিনিটের ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে সাকিব আল হাসানের দল। চট্টগ্রাম পৌঁছে আগামীকাল থেকে অনুশীলন করবে বাংলাদেশ দল। তখনই শুরু হবে সাকিব-মুশফিকদের টেস্টের মূল প্রস্তুতি।

এদিকে গতকাল ঢাকায় এসেছেন জাতীয় দলের নতুন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। সকাল সাড়ে ১০টায় ঢাকায় আসেন তিনি। আজ জাতীয় দলের সঙ্গেই চট্টগ্রামে যাওয়ার কথা রয়েছে তার। প্রোটিয়া এই ফিজিও ইতালির নাগরিকও। ২০২১ সালের নভেম্বর পর্যন্ত ক্যালেফাতোর সঙ্গে চুক্তি করেছে বিসিবি।

দক্ষিণ আফ্রিকার হলেও ক্যালেফাতো পরিচিত নন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গোর। গত শুক্রবার এই কোচ বলেছিলেন, ক্যালেফাতোকে আমি চিনি না। আমার সঙ্গে আগে থেকে পরিচয় নেই। বাংলাদেশ দলে বর্তমানে থাকা বাকি প্রোটিয়া কোচিং স্টাফরা অবশ্য ডমিঙ্গোর পূর্ব পরিচিত।

দেশের মাটিতে ৯ মাস পর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। গত বছর নবেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দেশের মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছিল বাংলাদেশ। আর দেশের বাইরে এ বছর মার্চে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছে বাংলাদেশ। তাতে করে পাঁচ মাস পর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এ টেস্টের আগে প্রস্তুতিও কঠোর হয়েছে।

নতুন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট, ফিল্ডিং কোচ রায়ান কুকের তত্ত্বাবধানে কঠোর অনুশীলন হয়েছে। শেষে চট্টগ্রাম যাওয়ার আগে দুইদিনের প্রস্তুতি ম্যাচও হয়েছে। যেখানে প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেছে।

কন্ডিশনিং ক্যাম্প, স্কিল টেনিং, এমনকি নিজেদের মধ্যে হওয়া দুইদিনের প্রস্তুতি ম্যাচও শেষ হয়ে গেছে। এখন আফগানিস্তানের বিরুদ্ধে ৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া একমাত্র টেস্টটিতে খেলতে নামার পালা। এ জন্য আজ বিকেলে চট্টগ্রামে যাচ্ছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল।

বাংলাদেশ টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...