আজ জাস্টিন ট্রুডোর ভোট ভাগ্য পরীক্ষা
Posted by: News Desk
October 21, 2019
এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : আজ সোমবার কানাডায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার ভাগ্য পরীক্ষা হবে এদিন।
বিবিসি জানায়, দেশটির ৪৩তম জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত পাঁচ সপ্তাহ ধরে দলগুলো নিজেদের প্রার্থীর পক্ষে ভোটারদের কাছে প্রচারণা চালিয়েছে।
কানাডার জনসংখ্যা প্রায় চার কোটি। মোট ১০টি প্রদেশ নিয়ে আয়তনের দিক থেকে কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। বহুধা সংস্কৃতির আবাসস্থল হিসেবে পরিচিত কানাডায় সরকার গঠন করতে হলে ৩৩৮ আসন বিশিষ্ট পার্লামেন্ট হাউজ অব কমন্সে একক সংখ্যাগরিষ্ঠতায় ১৭২ আসন প্রয়োজন।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে লিবারেল, কনজারভেটিভ, নিউ ডেমোক্রেটিক, ব্লক কুবেকুয়া, গ্রিন ও পিপলস পার্টি অব কানাডা। প্রাথমিক জরিপ বলছে, এবারের নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টিকে শক্ত চ্যালেঞ্জ জানাচ্ছে কনজারভেটিভ পার্টি।
উদার অভিবাসননীতি, বিভিন্ন রাজ্যে গাঁজার বৈধতা ও জলবায়ু প্রশ্নে কার্যকর কিছু না করতে পারায় কমছে জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা। নির্বাচনের কয়েক মাস আগে ট্রুডোর মন্ত্রিসভার এক সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় কোণঠাসা হয়ে পড়েছে ট্রুডো সরকার।
কনজারভেটিভ পার্টি এই সুযোগকেই কাজে লাগিয়েছে। নির্বাচনী প্রচারে ক্ষমতাসীনদের ব্যর্থতাকে তুলে ধরেন দলটির নেতা স্টিফেন হারপার। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নিয়ে আয়োজিত টেলিভিশন বিতর্কে চোখ ছিল সবার। প্রবাসী বাঙালিরাও এসব বিতর্কে যোগ দেন।
নির্বাচক বিশ্লেষকেরা বলছেন, অর্থনীতি, বাণিজ্য, অভিবাসন, জলবায়ু ইস্যু, গ্যাস পাইপলাইন সচল ও আদিবাসী ইস্যুতে যারাই বলিষ্ঠ ভূমিকা রাখবে আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসছেন তারাই।
দেশটি জুড়ে ৩৩৮ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে হলে কোনো একটি দলকে ১৭০ আসন জয় লাভ করতে হবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় সবার চেয়ে এগিয়ে আছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে কনজারভেটিভ দলের নেতা অ্যান্ড্রু শিয়ার বেশ চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন তাকে। ২০১৭ সাল থেকে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন অ্যান্ড্রু।
আরেক নবাগত প্রার্থী জগমিত সিংও নির্বাচনে প্রভাব ফেলতে পারেন। তিনি দুই বছর আগে বামপন্থী দল প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) এর নেতৃত্বে আসেন।
তবে নির্বাচনী ব্যয়ভার বহন করতে হিমশিম খাওয়ায় এনডিপি সিদ্ধান্ত নিয়েছে দ্বিতীয় দফায় তাকে আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবে না দলটি।
নির্বাচনে কানাডাবাসীর কাছে যেসব ইস্যু প্রাধান্য পাচ্ছে, যেগুলো হলো স্বাস্থ্যসেবা, জলবায়ু, ট্যাক্স, শিক্ষা। এ ছাড়া আলোচনায় রয়েছে গাঁজার ব্যবহার বৈধকরণের মতো ইস্যুও।
তবে প্রার্থীরা জোরালোভাবে একক কোনো ইস্যুকে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। তাই এ নির্বাচনকে ‘ইস্যুবিহীন নির্বাচন’ বলছেন বিশ্লেষকেরা। তাদের মতে, কোনো একজন প্রার্থীই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেতে পারেন।
সারাদিন ভোট গ্রহণ শেষে স্থানীয় সময় রাত ৮টা নাগাদ ফলাফল ঘোষণা হবে।
ভোট আজ পরীক্ষা জাস্টিন ট্রুডোর ভাগ্য 2019-10-21