Don't Miss
Home / জাতীয় / আজ থেকে দেশে করোনার বুস্টার ডোজ দেয়া শুরু হচ্ছে
করোনার বুস্টার ডোজ

আজ থেকে দেশে করোনার বুস্টার ডোজ দেয়া শুরু হচ্ছে

এমএনএ জাতীয় ডেস্ক : আজ থেকে দেশে সীমিত পরিসরে করোনার বুস্টার ডোজ দেয়া শুরু হচ্ছে। তবে, প্রাথমিকভাবে ঢাকায় এ কার্যক্রম শুরু হচ্ছে, পর্যায়ক্রমে সারাদেশে এর পরিধি বাড়ানো হবে।স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিঞা জানান, ‘মঙ্গলবার থেকে ষাটোর্ধ্ব, প্রবাসীকর্মী ও সম্মুখ সারির যোদ্ধারা এ টিকা পাবেন। যাদের দ্বিতীয় ডোজ নেয়ার কমপক্ষে ৬ মাস অতিক্রান্ত হয়েছে তারা বুস্টার ডোজের জন্য এসএমএস পাবেন। ওমিক্রন থেকে রক্ষা পেতে সবাইকে ভ্যাকসিন নিতে হবে এবং মাস্ক পরতে হবে। এ বিষয়ে আমরা স্থানীয় ইউনিয়ন ও পৌরসভা পর্যায়েও কথা বলেছি, যাতে সেসব এলাকার সর্বস্তরের মানুষ ভ্যাকসিন নেয়।’

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও এমএনসিএন্ডএএইচ লাইন ডাইরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বুস্টার ডোজ কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু করার বিষয়টি নিশ্চিত করে এ সংক্রান্ত বিধানাবলী প্রকাশ করা হয়।
গত ১৯ ডিসেম্বর দেশে পরীক্ষামূলকভাবে বুস্টার ডোজ কার্যক্রম শুরু হয়। সেখানে প্রথমে বুস্টার ডোজ নেন দেশে প্রথম করোনার টিকা গ্রহণকারী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা ডি কস্টা।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...