আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
April 11, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ১১ এপ্রিল ২০১৮, বুধবার। নতুন সূর্যালোকে আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা–জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান–তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
ভ্রমণ-বিনোদন এবং সামাজিকতা আজ আপনার কার্যসূচীতে থাকবে। নিজেকে নিয়ন্ত্রিত করুন অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। নতুন প্রেমের সম্ভাবনা। কর্মক্ষেত্রে উন্নতির যোগ। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। শারীরিক জটিলতা। আর্থিকযোগ শুভ। ব্যবসায় উন্নতি। গোপন শত্রুরা আপনার সম্পর্কে গুজব রটাতে ব্যগ্র হবে। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৮, শুভ রং সবুজ। আজকে সবকিছু ভালোর জন্য নিজের সঙ্গে একটি সবুজ কাপড়ের টুকরো রাখুন। একটি শঙ্খ বসার ঘরের দক্ষিণে রেখে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভাশুভ মিশ্রিত। সকালের দিকে কর্মস্থলে কিছু ঝামেলা হলেও, বেলা বারার সাথে সাথে তা কমে যাবে। কর্মস্থলে বন্ধু বা সহকর্মীদের পূর্ণ সাহায্য পেতে পারেন। ঠিকাদারী ব্যবসায় বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা প্রবল। কোনো প্রভাবশালী বন্ধু বা বড় ভাই এর দ্বারা উপকৃত হতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। আবেগ সংযত রাখুন। ছোট ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে আগ্রহ বোধ করতে পারেন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। সকালে কোনো ধর্মীয় বা আধ্যাত্মীক কাজে ব্যস্ত থাকতে পারেন। বিদেশ যাত্রার যোগ প্রবল। দুপরের পর সময় চাকরিজীবীদের জন্য অনুকূল থাকবে। ব্যবসা বাণিজ্যে ভালো আয় হতে পারে। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফলতা আসবে। সরকারী কাজ কর্ম শুভ। ধর্মকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পেতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ মিথুন রাশির জাতক-জাতিকাদের দিনটি ভাগ্য উন্নতির । সকালের দিকে কিছু আইনি জটিলতা দেখা দিলেও তা পরবর্তিতে থাকবে না। কোনো শিক্ষকের সহায়তায় ভাগ্য উন্নতি হতে পারে। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার যোগ বলবান। আজ কোনো পাওনাদারের সাথে আপোষ হতে পারে। ঋণমুক্তির যোগ দেখা যায়। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। শরীর অসুস্থ হতে পারে। নিজের মতামত স্পষ্ট করে প্রকাশ করুন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : কমলা, শুভ সংখ্যা : ২।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। সকালের দিকে দাম্পত্য কলহের শিকার হতে পারেন। দুপরের পর কর্মস্থলে কোনো প্রকার ঝামেলা দেখা দেবে। পুলিশী হয়রানি বা গ্রেপ্তার হতে পারেন। আর্থিক অনিশ্চয়তা অব্যাহত থাকবে। হঠাৎ কিছু টাকা ধার করতে হবে। চিকিৎসা সংক্রান্ত কাজে সাফল্য আসতে থাকবে। শেয়ার ব্যবসায় লোকসানের আশঙ্কা প্রবল। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘনের প্রচেষ্টা ক্ষতিকর হতে পারে। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। দুপর থেকে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বকেয়া টাকা পয়সা আদায়ের যোগ রয়েছে। চাকরিজীবীদের কর্মস্থলে কোনো ভালো ঘটনা ঘটবে। সম্ভব্য ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অসুস্থদের শারীরিক অবস্থার পাশাপাশি ব্যবসায়ীক উন্নতি হবার যোগ। জীবন সাথীর সাহায্য পেতে পারেন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। পরধন প্রাপ্তির সম্ভাবনা আছে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ৩।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি শুভাশুভ মিশ্র। সকালে দিকে প্রেম ও রোমান্সে সুফল পাবেন। সন্তানের সাথে দূরে কোথাও যেতে পারেন। সৃজনশীল কাজের সাথে জড়িতদের দিনটি ভালো যাবে। দুপর থেকে কর্মস্থলে কিছু ঝামেলা হতে পারে। সহকর্মীদের সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। গোপন শত্রুতার মোকাবেলা করতে হবে। আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ব্যাবসায়িক দিক ভালো নাও যেতে পারে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
আজ তুলার জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারিবারিক পরিবেশ কিছুটা উত্তপ্ত হতে পারে। কোনো আত্মীয়র কারণে আপনার প্রত্যাশিত কাজে বাধা বিপত্তি দেখা দেবে। দুপর থেকে শিল্পীরা কোন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে পারেন। সৃজনশীল পেশাজীবীদের কাজের চাপ বাড়তে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে কোনো সিনিয়র সহকর্মীর সহযোগিতায় উপকৃত হতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : কমলা, শুভ সংখ্যা : ৩।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ পেতে পারেন। ছোট ভাই-বোনের বিদেশ যাত্রার বিষয়ে ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রতিবেশীর সাথে কোনো বিষয়ে মনমালিণ্য হবার আশঙ্কা প্রবল। মানিএক্সচেঞ্জ ও বিকাশ এজেন্সী ব্যবসায় ভালো আয় হবে। দুপর থেকে প্রত্যাশাপূরণের সম্ভাবনা রয়েছে। গৃহস্থালী কাজে ব্যস্ত হতে পারেন। ট্রেড ইউনিয়ন কর্মীদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : লাল, শুভ সংখ্যা : ২।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ ধনু রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসা বাণিজ্যে বকেয়া টাকা আদায়ের প্রচেষ্টা সফল হবে। খাদ্য ও পানীয়ের ব্যবসায় ভালো আয় হতে পারে। বিদেশ থেকে কিছু অর্থ পেতে পারেন। দুপরের পর ছোট ভাই-বোনের জন্য কেনাকাটার সম্ভাবনা। প্রকাশক ও সাংবাদিকদের দিনটি ব্যস্ততায় কেটে যাবে। আর্থিক লেনদেনে লাভবান হবেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। আর্থিক দিক ভালো যেতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : মেরুন, শুভ সংখ্যা : ৫।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
আজ মকর রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। মানসিক ভাবে কিছুটা অস্থির থাকতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। সকালের পর কিছু আয় উন্নতি হবার যোগ। বকেয়া টাকা আদায় হতে পারে। বাড়ীতে আত্মীয় স্বজনের আগমন হবে। কোনো আপ্যায়ণে অংশ নিতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। বিনয়ী ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রুরা ক্ষতির চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৫।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। শরীর কিছুটা দূর্বল থাকতে পারে। তবে দুপর থেকে সময় ভালো হয়ে যাবে। ব্যবসা-বাণিজ্যে ব্যস্ততা বৃদ্ধি পাবে। আমদানি ও রপ্তানি বাণিজ্যে আশানুরুপ লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক কাজে কোনো নতুন চুক্তি না করাই ভালো। বিবাহের যোগ বলবান। রোমান্টিক বিষয়ে কিছু ভুল বুঝাবুঝি দেখা দেবে। অধীনদের কাজে লাগানো সহজ হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকার দিনটি কিছুটা ঝামেলা পূর্ণ। সকাল সকালই বাড়ীতে বড় ভাই-বোনের কাছে বকাঝকা শুনতে হবে। কোনো বন্ধুর কারণে ব্যবসায়িক ভাবে ক্ষতি হতে পারে। দুপর থেকে বিভিন্নকারণে ব্যয় বৃদ্ধি পাবে। বিদেশ থেকে কোনো খারাপ সংবাদ পেতে পারেন। অফিসিয়াল কাজে দূরের যাত্রার যোগ প্রবল। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন। পাওনা টাকা আদয়ের জন্য তাগাদা দিন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : কমলা, শুভ সংখ্যা : ৩।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন বুধবারের 2018-04-11