আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
March 22, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ২২ মার্চ ২০১৮, বৃহস্পতিবার। নতুন সূর্যালোকে আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা–জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান–তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
রাশিচক্রে গ্রহের অবস্থানের ফলে স্বীকৃতির সম্ভাবনা বাঁধা প্রাপ্ত হবে। অন্যদের ঝগড়া মেটাতে গিয়ে বিড়ম্বনার মুখে পড়তে হতে পারে। দুর্জনের ষড়যন্ত্র বানচাল করে কার্যোদ্ধার করতে সফল হবেন। প্রেম যোগ আছে। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৩, শুভ রং সাদা। আজকের দিনে সবকিছু ভালোর জন্য কাজের টেবিলে একটি রূপোর কয়েন রাখুন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময় । ব্যবসায়িক বকেয়া টাকা আদায় হতে পারে। বকেয়া বেতন বোনাস লাভের যোগ বলবান। সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। বাড়ীতে শ্যালক-শ্যালিকার আগমন হবে। খুচরা ও পাইকারী ব্যবসায় আশানুরুপ লাভ হবে। আজ হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় ভালো আয় হতে পারে। পরিবারের আন্তরিকতা আপনার জীবনে শুভ ফল নিয়ে আসবে। ব্যবসাক্ষেত্রে আপনার বাইরের লোকের সাহায্য দরকার পড়বে। কিছুটা কমবে পারিবারিক সমস্যা। জাতিকারা প্রভাবশালী ব্যক্তির রোষের শিকার হতে পারেন। কোনো ধরনের বিতর্কের মধ্যে না যাওয়াই শ্রেয়।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। মানসিক অশান্তি কমে আসবে। কোন বন্ধুর সাথে দেখা হওয়াতে ভালো লাগবে। আজ অফিশে কোনো কাজের জন্য আপনাকে সম্মানিত করতে পারে। রাজনৈতিক ব্যক্তিদের দিনটি শুভ সম্ভাবনাময়। কোনো গুরুত্বপূর্ণ কাজে আজ বাহিরে যেতে পারেন। প্রতিশ্রুতির ফাঁদে পড়ে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। অর্থ, কর্ম, সমাজ ও সন্তানকে নিয়ে মন অস্থির থাকবে। হঠকারি সিদ্ধান্তের ফলে আর্থিক ক্ষতির যোগ আছে। জাতিকারা ন্যায্য কথা বলার ফলে পরিবারে সমালোচিত হতে পারেন। মানসিক কষ্ট পাওয়ার যোগ দেখা যাচ্ছে।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি ব্যয় বহুল থাকবে। প্রবাসীদের কর্মস্থলে উন্নতির সম্ভাবনা। আজ পরিবার পরিজন নিয়ে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো লাভ হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যে আশানুরুপ অগ্রগতি হবে। নতুন ব্যবসার কথাবার্তা এগোতে পারে। নিজের দক্ষতায় ঘরে বসেই দূরের কাজ সামাল দিতে পারবেন। পরিবারে অভিভাবকের সাহায্যে সমস্যার সমাধান হবে। জাতিকারা উন্নতির সুযোগ পাবেন। স্নেহভাজনদের কাছ থেকে দুঃখ পেতে পারেন।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির জাতক-জাতিকার আয় রোজগার বৃদ্ধি পাবে। বকেয়া টাকা আদায় করতে চেষ্টা করুন। সাংসারিক কোনো বিষয়ে বড় ভাই বোনের পরামর্শ বা আর্থিক সাহায্য কাজে আসবে। আজ বন্ধুর সাহায্য পেতে পারেন। বেতন ও বোনাস লাভের যোগ প্রবল। হঠাৎ কোনো ব্যবসায়ীক যোগাযোগ হতে পারে। আয় রোজগার বৃদ্ধি পাবে। নিজের ভালো-মন্দ অন্যের ভরসায় রেখে দিলে সমস্যা বাড়বে। আপনাকে প্রভাবিত করে কোনো বিশেষ কাজ করিয়ে নেওয়ার চেষ্টা হতে পারে। কোনো কোনো বিশেষ ক্ষেত্রে আপনার পছন্দকে প্রাধান্য না দেওয়াও হতে পারে।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। চাকরি সংক্রান্ত পরীক্ষায় আশানুরুপ অগ্রগতি হতে পারে। আজ সরকারী চাকরিজীবীদের দিনটি ভালো যাবে। নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। পদস্ত কর্মকর্তার সাথে কোথাও যেতে হতে পারে। পিতার সাহায্য পাবেন। সাংসারিক বিষয়ে পিতৃস্থানিয় কারো পরামর্শ কাজে লাগতে পারেন। প্রতিশ্রুতির দাম না দেওয়ার ফলে আপনি নানা রকম অভিযোগে আপনি অভিযুক্ত হতে পারেন। বন্ধুর বুদ্ধির প্রয়োগে সমস্যা থেকে মুক্তির যোগ দেখা যাচ্ছে। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন। জাতিকাদের উপর পারিবারিক আস্থা বাড়বে। নতুন দায়িত্ব পাওয়ার যোগ আছে।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ভাগ্য উন্নতির যোগ প্রবল। বিদ্যার্থীদের বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে কোন ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন। বিজ্ঞানের শিক্ষার্থীরা আজ কোনো ভালো ফল পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রামের বাড়ী বেড়াতে যেতে পারেন। ভুল ব্যক্তিকে সন্দেহ করার ফলে ক্ষতির মুখে পড়বেন। এর ফলে কর্মক্ষেত্রে মনোমালিন্যের সম্ভাবনা দেখা দেবে। পারিবারিক সমস্যা নিয়ে অভিভাবকদের সাথে আলোচনা হতে পারে। জাতিকারা সহজেই পারিবারিক সমস্যার সমাধান করে অভিনন্দিত হবেন। অধিক ব্যয় করার যোগ দেখা যাচ্ছে।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার ব্যাংকারদের সময় কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে ব্যবসায়ীরা কিছু দুঃশ্চিন্তায় ভুগতে পারেন। ঝুঁকি পূর্ণ বিনিয়োগে লোকসানে পড়তে পারেন। কোনো আত্মীয়র অসুস্থতার খবর পেতে পারেন। শেয়ার বাজারের বিনিয়োগে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। আপনার উপর বেশি মাত্রায় নির্ভর করার ফলে কর্মক্ষেত্রে আপনি চাপের মুখে পড়তে পারেন। কোনো গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আজকের দিনটি শ্রেয়। তবে পরিস্থিতি বুঝে মেপে কথা বলাই উচিত। জাতিকারা পারিবারিক কাজে দূরে যাত্রা করতে পারেন। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তায় থাকবেন।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। কোন আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। বয়স্কদের দিনটি কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের ভালো আয় রোজগার হতে পারে। আজকের দিনে কাঙ্ক্ষিত লক্ষে আপনার সফল হওয়ার যোগ আছে। পারিবারের সঙ্গে বিভিন্ন বিষয় মতবিরোধ হতে পারে। আঘাতের যোগ আছে। জাতিকাদের কাছের বন্ধুদের সঙ্গে কোনো বিশেষ বিষয় নিয়ে দূরত্ব তৈরি হতে পারে। ভ্রমণের যোগ আছে।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক জাতিকার-দিনটি ঝামেলাপূর্ণ। আজ শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। হঠাৎ কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পণা করতে পারেন। কর্মস্থলে আজ কিছু ঝামেলার মোকাবেলা করতে হবে। সহকর্মী বা অধীনস্ত কর্মচারীর দ্বারা কোন ঝামেলার শিকার হতে পারেন। বাড়ীতে হঠাৎ কোনো ঝামেলা হতে পারে। পারিবারিক যোগাযোগ কাজে লাগাতে পারলে সফলতা পাবেন। কোনো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে মতামতের জন্য কর্মক্ষেত্রে পরিচালকদের তরফে আপনাকে ডাকা হতে পারে। জাতিকারা শারীরিক সমস্যা নিয়ে ব্যস্ত থাকবেন। শিল্পীদের বিশেষ সুযোগ আসতে পারে।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। শিল্পী ও সাহিত্যিকদের দিনটি শুভ সম্ভাবনাময়। সন্তানের পড়াশোনা নিয়ে কিছুটা ব্যস্ত হতে পারেন। বিদ্যার্থীদের দিনটি খুব একটা ভালো যাবে না। আজ সৃজনশীল পেশার সাথে জড়িতদের নতুন কাজে অর্ডার আসতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। আপনার ব্যবহারে আজ সহকর্মী ও কর্মচারীরা প্রভাবিত হবে। আত্মীয়দের তরফে সুনাম লাভের যোগ আছে। নতুন যোগাযোগ হতে পারে। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তা থাকবে। জাতিকাদের ক্ষেত্রে অগ্রজসম কোনোন ব্যক্তি সুখবর দিতে পারে। প্রতিভা বিকাশের যোগ আছে।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার প্রত্যাশা পূরণ হতে পারে। বাড়ীতে কোনো আত্মীয়র আগমনে কিছুটা বিরক্ত হতে পারেন। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিশেষ লাভবান হতে পারেন। আজ যানবাহন লাভের যোগ বলবান। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবেনা। কর্মস্থলে কিছু প্রত্যাশা পূরণের যোগ রয়েছে। আপনার মার্জিত স্বভাব শত্রুকে বশ করতে সাহায্য করবে। কর্মে সাফল্য লাভের যোগ আছে। প্রতিকূলতার মধ্যে লক্ষ্যে স্থির রাখার পুরস্কার পেতে পারেন। দিনের শেষভাগে মানসিক আঘাত পাওয়ার যোগ আছে। জাতিকাদের নেওয়া উদ্যোগ আজকে অভিনন্দিত হবে। বাধা থাকলেও কাজে সফলতা আসবে।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ী ও মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের ভালো আয় হতে পারে। ছোট ভাই বোনের বিদেশ সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে পারে। সাংবাদিক ও সাহিত্যিকদের দিনটি ভালো যাবে। নিজস্ব পরিমণ্ডলে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে। কাছের বন্ধুদের মাধ্যমে উপকৃত হবেন। নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। সুযোগ আসতে পারে বিদেশ ভ্রমণের। জাতিকারা আর্থিক দিকে স্বাবলম্বী হবেন। উদ্দেশ্যে সফল হওয়ার যোগ দেখা যাচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন বৃহস্পতিবারের 2018-03-22