Don't Miss
Home / আজকের সংবাদ / আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ০৭ সেপ্টেম্বর ২০১৭, বৃহস্পতিবার। নতুন সূর্যালোকে আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।

আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। শুভ রং—নীল, মেরুন, ধূসর। শুভ রত্ন—রক্তপ্রবাল, অ্যামিথিস্ট। বিশিষ্ট ব্যক্তিত্ব—রানি প্রথম এলিজাবেথ, সুনীল গঙ্গোপাধ্যায়, অভিনেতা অ্যান্থনি কোয়েল। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আজকের দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া কোনো সুখবর দিয়ে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে) : আজকের দিনটিতে ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। তীর্থভ্রমণ শুভ।

মিথুন (২২ মে-২১ জুন) : আজকের দিনটিতে চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পাবেন। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। দূরের যাত্রা শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই) :  আজকের দিনটিতে ব্যবসায়  লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কৃষিজীবীদের কারও কারও জন্য দিনটি সুফল বয়ে আনতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : আজকের দিনটিতে ব্যবসায় নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে। তীর্থভ্রমণ শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটিতে ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আজকের দিনটিতে ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : আজকের দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুসংবাদ দিয়ে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হতে পারে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আজকের দিনটিতে ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনি একজন অভিনয়শিল্পী হয়ে থাকলে আজ নতুন অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হতে পারেন। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজকে দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি বিশেষ শুভ।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আজকের দিনটিতে ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। স্বাস্থ্য ভালো যাবে।

বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...