Don't Miss
Home / আজকের সংবাদ / আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ৩০ নভেম্বর ২০১৭, বৃহস্পতিবার। নতুন সূর্যালোকে আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
আপনার শিশুসুলভ এবং নিরীহ আচরণ পারিবারিক সমস্যা সমাধানে মুখ্য ভূমিকা পালন করবে। সতর্ক থাকুন, আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামোদ করতে পারে-আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে। আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালবাসা আপনার জন্য সত্যিই গভীর ভাবপূর্ণ। আজ আপনার শুভ রং গোলাপী, শুভ সংখ্যা ৭। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকাদের দিনটি ভ্রমনের। অফিশায়াল বা বাণিজ্যিক কাজের জন্য দূরে কোথাও ভ্রমন করতে পারেন। ব্যবসায় আয় উন্নতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ট্যুর অপারেটর বা ট্রাভেল এজেন্টদের জন্য দিনটি লাভদায়ক। বৈদিশীক বাণিজ্যের সাথে জড়িতদের নতুন কোনো অর্ডার আসবে। প্রবাসীদের কর্মস্থলে সাফল্য লাভের যোগ বলবান।
বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতাক-জাতিকাদের আজকের দিনটিতে ব্যবসা বাণিজ্যে উন্নতি হতে থাকবে। আর্থিক অবস্থা বলবান হয়ে উঠবে। বিদেশ থেকে কোনো অর্থ পেতে পারেন। প্রবাসী বন্ধু বা বড় ভাই-বোনের কাছ থেকে অর্থ পেতে পারেন। কোনো বন্ধুকে অর্থ সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগ শুভ। বড় ভাই বোনের সাহায্য পাবেন।
মিথুন – Gemini (২২ মে২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়, বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। ভাগ্য উন্নতিতে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য আশা করা যায়। আয় উন্নতি বৃদ্ধি পাবে। বিকালের পরে চাকরীজীবীরা ভালো সংবাদ পেতে পারেন। কর্মস্থলে আপনি নতুন দায়িত্ব পেতে চলেছেন। পিতার সাহায্য আশা করতে পারেন।
কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকাদের ধর্মীয় ও আধ্যাত্মীক কাজ কর্ম শুভ। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ বলবান। ভাগ্য উন্নতির সুযোগ আসবে। ব্যবসায়ীক যোগাযোগ থেকে কিছু আয়ের সুযোগ রয়েছে। বিদ্যার্থীদের বিশ্ব বিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। আমদানি রপ্তাণী বাণিজ্যে ভালো আয়ের যোগ দেখা যায়।
সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি ঝামেলা পূর্ণ। ব্যবসায়ীক ক্ষেত্রে কিছু বাধা বিপত্তির আশঙ্কা। দূর্ঘটনা ও রক্তপাত থেকে সতর্ক হতে হবে। ঝুঁকি নিয়ে কোনো বিনিয়োগ করলে তাতে ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা প্রবল। বীমা কর্মী ও কর্মকর্তাদের কাজের চাপ বৃদ্ধি পাবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে না।
কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকাদের দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। অংশিদারী ব্যবসায় আশানুরুপ সাফল্য পাবেন। ব্যবসায়ীক যোগাযোগ থেকে লাভ আশা করা যায়। অবিবাহিতদের বিয়ের কেনাকাটা চলতে পারে। সাংসারিক অবস্থার উন্নতি আশা করা যায়। ব্যবসায় কিছু নতুন বিনিয়োগ করতে পারেন। কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
তুলা রাশির জাতক-জাতিকাদের দিনটি কিছুটা বাধা বিপত্তির। সকাল থেকেই কাজ কর্মে অলসতা ও ঝামেলা দেখা দেবে। ব্যবসায়ীক যোগাযোগে বাধা আসতে পারে। আজ আপনার কর্মচারী ও কাজের লোকেদের কারণে কোনো ক্ষতির সম্মূখীন হতে পারেন। রাগ ও জেদ নিয়ন্ত্রনের চেষ্টা করুন। শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার বিদ্যার্থীরা কোনো পরীক্ষায় সাফল্য পাবেন। সকালে মায়ের সাথে পারিবারিক পরিস্থিতি নিয়ে কোন আলোচনা সফল হতে পারে। বিকালের দিকে সৃজনশীল কাজের জন্য দেশের কোনো দূরবর্তী অঞ্চলে যেতে হবে। যোগাযোগ মাধ্যম দ্বারা কোনো প্রেমের প্রস্তাব পেতে পারেন। প্রেমে প্রতারিত হবার আশঙ্কাও যথেষ্ট রয়েছে। শিল্পীদের বিকালের পর সময় শুভ।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারিবারিক কাজে কিছু অর্থ ব্যায়ের যোগ দেখা যায়। প্রত্যাশা পূরণের সুযোগ আসবে। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। বিদ্যার্থীরা পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন। কোনো আত্মীয়র সাহায্য পেতে পারেন। যানবাহন ক্রয়ের চিন্তা করতে পারেন।
মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকাদের সময় কিছুটা ঝামেলা পূর্ণ। মানি এক্সেঞ্জ ব্যবসা বা বিকাশের ব্যবসায় কোনো জটিলতার আশঙ্কা প্রবল। ছোট ভাই বোনের বিয়ের কথাবার্তায় অগ্রগতি হবে। গার্মেন্টস ব্যবসায় কোনো ভালো অর্ডার আসতে পারে। প্রতিবেশীর কোনো অনুষ্ঠানে অংশ নেবার সম্ভাবনা। যোগাযোগ বৃদ্ধি পাবে।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। সকালের দিকে ব্যবসা বাণিজ্যে আশানুরুপ অর্থ লাভের যোগ রয়েছে। নৌ-পরিবহনের ব্যবসায় ভালো আয় করতে পারবেন। জীবন সাথীর সাথে কিছু ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে। বকেয়া বিল আদায়ের চেষ্টা জোরদার করুন। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকাদের ক্ষমতা ও প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মানসকি অস্থিরতা কমে আসতে চলেছে। চাকরি সংক্রান্ত কোন তদবির করতে পারেন। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায় কিছু লাভের আশা করা যায়। অসুস্থদের আরোগ্য লাভের যোগ প্রবল।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

ইসলামাবাদে ব্যর্থ আলোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার আশা পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির সম্ভাবনা এখনো উন্মুক্ত ...