আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
October 25, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৫ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার। নতুন সূর্যালোকে আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
পিতামাতার স্বাস্হ্যের উন্নতি হবে এবং তাঁরা আপনার উপর ভালোবাসা বর্ষণ করবেন। আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রীভূত করা। আজ সাধারণত আপনার ধার্য করার সীমার ঊর্ধ্বে আপনার লক্ষ্য ঠিক করার একটি প্রবণতা থাকবে- আপনার প্রত্যাশামাফিক ফল না এলে হতাশ হবেন না। বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ মানসিক দুশ্চিন্তা। মতপার্থক্যের দরুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে। আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন হতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। কর্মস্থলে সহকর্মীদের সাথে কিছু বিষয়ে মতানৈক্য হতে পারে। তবে তার কোনও প্রভাব সহকর্মীদের সঙ্গে সম্পর্কে পড়বে না। আজ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পারিবারিক কাজে জীবন সাথীর সাহায্য পেয়ে যাবেন। অসুস্থদের শারীরিক অবস্থা ভালো হয়ে উঠবে। অংশীদারি কাজে অগগ্রতি আশা করা যায়। কর্মস্থলে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। সহকর্মীদের কারো অপ্রত্যাশিত বিপদে এগিয়ে যেতে হবে। আজ সন্তানের জন্য কেনাকাটার যোগ রয়েছে। কাছের মানুষের সাহায্য পেতে পারেন। সৃজনশীল কাজে অগ্রগতি হবে। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। দূরের যাত্রার যোগ প্রবল। প্রবাসীরা নতুন কর্ম লাভে সফল হতে পারবেন। ভিসা সংক্রান্ত জটিলতার অবশান হবে। ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয় রোজগার আশা করা যায়। বৈদেশিক ব্যবসা-বাণিজ্যে অগ্রগতি হবে।আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি আয় রোজগার বৃদ্ধির। পারিবারিক ও ঘরের কাজে ব্যস্ত হতে পারেন। মামাবাড়ির কারোর সাহায্যে প্রত্যাশা পূরণের যোগ প্রবল। বৈদেশিক কাজে অগ্রগতি আশা করা যায়। বড় বোনের কাছ থেকে ব্যবসা-বাণিজ্যের জন্য কিছু টাকা সাহায্য পেতে পারেন। চাকরিজীবীদের বকেয়া বেতন লাভের যোগ রয়েছে। বন্ধুর ব্যবসায় বিনিয়োগের সুযোগ পেতে পারেন। ঠিকাদারী ব্যবসায়ীরা নতুন সরকারি কাজের সুযোগ পেয়ে যাবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ২।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। কর্মস্থলে পদোন্নতির ঘটনা ঘটতে পারে। পদস্ত কর্মকর্তার সাহায্যে ভালো কোনো স্থানে বদলী হতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালো সংবাদ পেতে পারেন। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায় আশানুরূপ অগ্রগতি হবে। গার্মেন্টস ও রেডিমেড গার্মেন্টস ব্যবসায় নতুন অর্ডার পেতে পারেন। রাজনৈতিক ও সামাজিক কাজে আপনার সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। বেকারদের চাকরি সংক্রান্ত পরীক্ষায় সফলতা আসবে। প্রভাবশালী রাজনৈতিক নেতার সাহায্য পাবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
আজ সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। খাদ্য ও বেকারি ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারেন। খুচরা বেচাকেনায় লাভবান হবেন। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আশা করা যায়। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা লাভবান হবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষায় আশানুরুপ ফল পেতে পারেন। জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন। বৈদেশিক কাজ কর্মে সফলতা বৃদ্ধি পাবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজের জন্য ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: আকাশি, শুভ সংখ্যা: ৩।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ কন্যার জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ ব্যবসায় ও কর্মস্থলে কোনও ভালো ঘটনা ঘটতে পারে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। বিদেশ থেকে কোনও বিয়ের প্রস্তাব পেতে পারেন। অংশিদারী ব্যবসায় নতুন কাজের যোগ প্রবল। আজ রাস্তাঘাটে সাবধানে চলতে হবে। পুলিশি হয়রানি বা দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত জটিলতা থেকে সাবধানে থাকুন। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন। অপ্রত্যাশিত কোনো বিনিয়োগের সুযোগ কাজে লাগতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
আজ তুলা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে ব্যয় বৃদ্ধির সম্মুখীন হতে হবে। প্রবাসীদের দিনটি ভালো যাবে। কোনও ব্যবসায়ীক কাজে অগ্রগতি আশা করতে পারেন। ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীরা ভালো আয় রোজগার আশা করতে পারেন। বিবাহের ক্ষেত্রে কোনো যোগাযোগ হতে পারে। উচ্চ রক্তচাপের রোগীরা কিছুটা আরামবোধ করবেন। কর্মস্থলে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। ব্যবসায়ীক কাজে বন্ধুর সাহায্য আশা করতে পারেন। দম্পতিদের মধ্যকার ভুল বোঝাবুঝি কমে আসবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা,শুভ সংখ্যা: ৩।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। শরীর স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকতে পারে। আজ আপনার আয় রোজগার বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের বেতন বোনাস লাভের যোগ প্রবল। ব্যবসা বাণিজ্যে ভালো অগ্রগতি আশা করতে পারেন। বন্ধু বা কোনও ভাই বোনের দ্বারা উপকৃত হবেন। মনোবাঞ্ছা পূরণ হতে পারে।কর্মস্থলে কোনো অধীনস্ত কর্মচারীর কারণে কাজে ঝামেলা দেখা দেবে। কোনো গোপন শত্রুর ইন্দনে আপনার কর্মস্থলে ঝামেলা হতে পারে। ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে না। লেনদেনের জটিলতার কারণে ক্রেতার কাছে অপমানিত হতে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: লাল,শুভ সংখ্যা: ২।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে আপনার কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। সরকারি চাকরিতে উন্নতির সম্ভাবনা প্রবল। কর্মস্থলে কোনও প্রতিযোগীতামূলক পরীক্ষায় সফল হতে পারেন। প্রভাবশালী কোনও কর্মকর্তা বা নেতার আনুকূল্য লাভের সুযোগ পেয়ে যাবেন। আজ হঠাৎ করেই কারো সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠার সম্ভাবনা রয়েছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে রাজণৈতিক হয়রানির আশঙ্কা প্রবল।। কর্মক্ষেত্রে কোনো অনৈতিক সম্পর্কে না জড়ালেই ভালো করবেন। সন্তানের পড়াশোনায় অগ্রগতি হতে পারে। সৃজনী কাজে সতর্ক থাকবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: মেরুন, শুভ সংখ্যা: ৫।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার প্রত্যাশা পূরণ হতে পারে। আজ বেকারদের ভাগ্য উন্নয়নের সম্ভাবনা প্রবল। ধর্মীয় কোনও কাজে অংশ নিতে পারেন। উচ্চশিক্ষার জন্য ভালো কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ভরতির যোগ রয়েছে। ব্যবসায়ীক কাজে বা চাকরির কোনও প্রয়োজনে বিদেশ যেতে হবে। গৃহস্থালী কাজে আত্মীয়র সাহায্য পেয়ে যাবেন। জমি ভূমি আবাসন ক্রয় সংক্রান্ত বিষয়ে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। যানবাহন লাভের যোগ রয়েছে। কোনো আত্মীয়র কারণে গৃহে শান্তি ফিরে আসতে পারে। আসবাবপত্র ক্রয় করতে পারেন। বাল্য বন্ধুর সাথে দেখা হওয়াতে ভালো লাগবে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৫।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। বিদেশে থেকে ভালো সংবাদ পেতে পারেন। আজ কাউকে ঋণ দান বা কারোর থেকে ঋণ গ্রহণ করতে হতে পারে। কোনও পরিচিত শুভাকাঙ্খীর মৃত্যু সংবাদ পেতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে লাভবান হওয়ার যোগ। কোথা থেকে প্রাপ্তির সম্ভাবনা প্রবল। গার্মেন্টস ব্যবসায়ীরা আজ নতুন অর্ডার আশা করতে পারেন। বিকাশ ব্যবসায়ী ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীরা আজ একটু সতর্কতার সাথে লেনদেন করবেন। ছোট ভাই-বেনের জন্য কোনো সম্বন্ধ আসতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। জীবন সাথীর সাহায্য লাভের যোগ প্রবল। ব্যবসা বাণিজ্যে আশানুরূপ অর্থলাভের যোগ রয়েছে। আজ পরিবারের জন্য অর্থ ব্যয় হতে পারে। মামলায় জয়ী হতে পারবেন। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল।আজ বকেয়া অর্থ পেতে পারেন। খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা ভালো আয় রোজগার করতে পারবেন। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় কোনো ঝামেলা দেখা দেবে। আজ মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা ভালো আয় রোজগারের সুযোগ পাবেন। সামাজিক আপ্যায়নে অংশ নিতে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ৩।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
আজ যাবে কেমন বৃহস্পতিবারের দিনটি আপনার 2018-10-25