আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
January 16, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৬ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার। নতুন সূর্যালোকে আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
গ্রহের প্রভাবে প্রেমের ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। আজ সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্ক থাকুন। ধাতু সংক্রান্ত বাণিজ্যের ক্ষেত্রে সফলতা লাভের সম্ভাবনা। জাতিকাদের কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে। যাত্রা যোগ শুভ। প্রেমে বন্ধুর তরফে বাধা। কর্মে উন্নতি। ব্যবসায় সমস্যা। পা, হাঁটু নিয়ে সমস্যা। বিদেশ ভ্রমণের সুযোগ। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১৩, শুভ রং হলুদ। আজকে সবকাছু ভালোর জন্য সদর দরজার ঠিক নীচে উত্তর দিকে মুখ করে তেল এবং সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি ভাগ্য উন্নতির দিন। হাজারো বাধা বিপত্তির পরেও ভাগ্য আপনার সহায় হবে। তবে কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যক্তির সাথে সাক্ষাতে লাভবান হবেন। জীবিকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে হতাশা নিরাশা দেখা দিতে পারে। বৈদেশিক বাণিজ্যে বার বার বাধা আসতে চলেছে। গাড়ি চালানোর সময় যত্নশীল হোন। আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন- এবং আজ কেবলমাত্র জরুরী জিনিসই কিনুন।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। শনির প্রভাবে মনের মাঝে অহেতুক অশনি সংকেত দেখা দিতে পারে। সন্তানের জন্য উদ্বেগ উৎকন্ঠায় থাকতে পারেন। পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। ব্যাংক থেকে কোন আর্থিক সমন জারি হতে পারে। শেয়ার ও ফরেক্সের ব্যবসায় লোকসানে পড়তে পারেন। আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন। আজ আপনি সহজেই মূলধন- অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন। আজ সত্যিই আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকাদের ব্যবসায়িক কাজে বহু বাধা দেখা দেবে। ঠিকাদারী ব্যবসায়ীরা আজ অকারণে হয়রানির সম্মূখীন হবেন। পারিবারিক বিষয়ে কোনো ঝামেলা। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। অংশীদারি ব্যবসায় বিবাদের আশঙ্কা প্রবল। মানসিক অস্থিরতার কারণে ব্যবসায়িক ক্ষতি হবার আশঙ্কা। মাতৃ স্বাস্থ্য ভালো যাবে না। বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন। বিয়ের পর প্রেম কঠিন শোনায়, কিন্তু সারা দিন ধরে এটি আপনার সাথে ঘটবে।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। শরীর স্বাস্থ্য সম্পর্কে সকাল থেকেই সচেতন হতে হবে। কর্মস্থলে অধীনস্ত কর্মচারীদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হবার আশঙ্কা প্রবল। ব্যবসা ক্ষেত্রে গোপন শত্রুতার সম্মূখীন হতে হবে। আর্থিক অবস্থা দূর্বল হতে পারে। রাগ ও জেদ নিয়ন্ত্রনের চেষ্টা করুন। দাম্পত্য ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝি আপনাকে ভোগাবে। আপনার অনুভূতি কী তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না। একটি দীর্ঘ সময় পরে, আপনি আজ আপনার স্ত্রীর থেকে একটি সত্যিই আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকারা বকেয়া কিছু টাকা আদায় করতে পারবেন। প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি দেখা দেবে। সন্তানের কোন বিষয় নিয়ে উদ্বিগ্ন হতে পারেন। শিক্ষকদের দিনের শেষে ধনলাভের যোগ প্রবল। সৃজনশীল পেশার সাথে জড়িতদের সময় বলবান। কোনো ইন্টেরিয়র কাজের সুযোগ পেতে পারেন। বকেয়া বিল আদায়ের প্রচেষ্টা সফল হতে পারে। উত্তেজনাপূর্ণ দিন যখন ঘনিষ্ঠ সহকারীদের সাথে বেশ কিছু বিরোধ মাথা চাড়া দিয়ে উঠতে পারে। আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকার ভাগ্য উন্নতির যোগ রয়েছে। পারিবারিক অবস্থার উন্নতি হবে। আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন। কোনো প্রত্যাশিত কাজে সফল হবেন। যানবাহন ক্রয় বিক্রয় শুভ। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে সফল হবেন। বাড়ীতে কোনো আত্মীয়র দ্বারা ঝামেলার শিকার হবার আশঙ্কা। পরিবারে মা অসুস্থ হতে পারে। পৈত্রিক ভিটামাটি সংক্রান্ত কোন ঝামেলা দেখা দিতে পারে। বিবাহ শুধুমাত্র একটি ছাদের নীচে বসবাস করা নয়। মনে রাখবেন আপনার সঙ্গীর সাথে কিছুক্ষন সময় কাটানোও খুব গুরুত্বপুণ।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
আজ তুলা রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। বস্ত্র ও পোশাক প্রস্তুত কারকদের ভালো আয়ের সুযোগ রয়েছে। প্রতিবেশীর কোনো সমস্যায় আপনাকে এগিয়ে যেতে হবে। বিদেশ থেকে ভালো ব্যবসায়িক সুযোগ আসতে চলেছে। সাংবাদিক ও প্রকাশকদের দিনটি ব্যস্ততায় ভরপুর থাকবে। আপনি জনপ্রিয় হবেন এবং সহজেই বিপরীত লিঙ্গের সদস্যদের আকর্ষিত করবেন। কর্মক্ষেত্রে এই দিনটা আপনার হতে চলেছে! প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনের ব্যক্তিগত দিক নিয়ে ভুল ভাবে প্রকাশ করতে করতে পারেন।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের দিনটি আর্থিক ভাবে লাভজনক। বকেয়া বিল আদায়ের চেষ্টায় সফল হবেন। বাড়ীতে কুটুম্ব জনের আগমন হতে পারে। দুপুরে কোনো কলিগের দ্বারা আপ্যায়িত হতে পারেন। আজ অবশ্যই কোনো কমিটমেন্ট করতে যাবেন না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে ক্ষতি হতে পারে। সঞ্চয়ের ক্ষেত্রে অপ্রত্যাশিত ঝামেলা দেখা দেবে। আজ, আপনি জানতে পারবেন যে আপনার ভালবাসার সঙ্গীই একমাত্র জন যিনি অনন্তকাল পর্যন্ত আপনাকে ভালবাসবে। এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যাঁরা আপনার সুনাম নষ্ট করবে।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকার দিনটি বাধা বিপত্তির। শনি চন্দ্রের প্রভাবে মানসিক ভাবে কিছুটা বিধ্বস্ত থাকতে পারেন। পারিবারিক ও ব্যবসায়িক বিষয় নিয়ে খুবই চিন্তিত হতে হবে। কোনো অংশীদারের সাথে অকারণে মনমালিন্য হবার আশঙ্কা প্রবল। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। বকেয়া বিল আদায়ে বাধা বিপত্তি।আপনার স্বযত্নলালিত স্বপ্ন সত্যে পরিণত হবে। কেউ আপনার প্রশংসা করতে পারে। আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না। কাজের ধীরগতি সামান্য চাপ আনবে।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার সময় ভালো যাবে না। ব্যবসায়িক কাজে ব্যয় বৃদ্ধি পাবে। আইনগত জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় পুলিশি হয়রানির আশঙ্কা প্রবল। প্রবাসীরা আজ একটু সাবধানে চলাফেরা করবেন। বৈধ কাগজ পত্র সাথে না থাকলে গ্রেপ্তারের সম্মূখীন হতে পারেন। আপনার কথা এবং কাজের প্রতি খেয়াল রাখুন, যদি আপনি প্রতারণাপূর্ণ কিছু করেন তাহলে কর্তাস্থানীয় ব্যক্তিরা কম সহানুভূতিশীল হবেন। একজন আত্মীয়, বন্ধু, বা প্রতিবেশী আজ আপনার বিবাহিত জীবনে উত্তেজনা আনতে পারে।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকারা আজ কোন বন্ধুর বাসায় বেড়াতে যেতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। বাড়ীতে বড় ভাই-বোনের আগমন হতে চলেছে। কোনো ব্যবসায়িক যোগাযোগে বন্ধুর সাহায্য আশা করা যায়। বিদেশ যাত্রার প্রচেষ্টা চলতে পারে। চাকরিজীবীদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। ঠিকাদারী কাজে নতুন ওয়ার্ক অর্ডার পেতে পারেন। কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে। ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না- তাতে লোকসান হবেই যদি না আপনি বিনিয়োগ সময় সব দিক লক্ষ্য রাখেন।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকারা বেকারদের স্থায়ী কোন কর্ম লাভের সু-সংবাদ আসতে পারে। পিতার কাছ থেকে কোনো উপহার পেতে পারেন। আপনার সম্মান বৃদ্ধি পাবে। কর্মস্থলে পদস্ত কর্মকর্তার সাথে মতোবিরোধ হবার আশঙ্কা। রাজনৈতিক কাজে আপনার প্রতারিত হবার যোগ প্রবল। চাকরিজীবীরা দূরে কোথাও বদলির নোটিশ পেতে পারেন। একতরফা প্রণয় আপনাকে হতাশ করতে পারে। আপনার সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম আজ সত্যিই ভাল ফল দিতে পারে। এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যাঁরা আপনার সুনাম নষ্ট করবে।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ কেমন মঙ্গলবারের 2018-01-16