এমএনএ ফিচার ডেস্ক : আজ ২০ জুন ২০১৭, মঙ্গলবার। নতুন সূর্যালোকে আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
আপনার সন্তানেরা আপনাকে খুশি রাখার জন্য তাদের সেরাটা দেবে। আপনার অনুভূতি প্রকাশ করা কঠিন হতে পারে।
ব্যবসায় লাভের অঙ্ক বাড়তে পারে। চাকরিতে শুভযোগ। পারিবারিক দায়িত্ব পালনে ব্যস্ত থাকতে পারেন। কর্মক্ষেত্রে একসঙ্গে বিবিধ দায়িত্ব পালনে সফল হবেন। আজকের দিনে আপনি বিরোধীদের বাধা এড়িয়ে আপনার উদ্দেশ্যে সফল হতে পারবেন। কর্মক্ষেত্রে সমস্যার ফলে এলোমেলো সময় কাটবে। জাতিকারা ন্যায্য
পাওনা পেয়ে যাবেন, কিন্তু শত্রুপক্ষ সক্রিয় থাকবে। প্রেমযোগ শুভ। দুপুরের পর যাত্রাযোগ শুভ। আজ আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা ১১।
আজকে সবকাছু ভালোর জন্য একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল এবং অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা
থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
গত ২০ মে ২৩ টা ৫৯ মিনিটে মিথুন রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে। এসময়টাতে বেশিরভাগ লোকই রোগমুক্ত থাকবেন। তবে কারও কারও শরীর কিছুটা খারাপ যাবে। বিশেষ করে ছোঁয়াছে রোগের আবির্ভাব ঘটতে পারে গরমজনিত কারণে। আবহাওয়া পরিবর্তনে এসব রোগের আবির্ভাব ঘটবে। এ জন্য কারও কারও দারুন কষ্টে ভূগতে হতে পারে। তবে সতর্কতা আপনাকে রোগ-বালাইয়ের কষ্ট লাঘব করবে।
রাশিফলের প্রতিবেদনে থাকছে দ্বাদশ রাশির ১৭ জুন ২০১৭ ইং থেকে ২৩ জুন ২০১৭ ইং পর্যন্ত শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা।
আজ ২০ জুন। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২ ও ৫। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। শুভ রং—গাঢ় সবুজ, চকলেট, মেরুন। শুভ রত্ন—পান্না, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—সংগীতজ্ঞ ওস্তাদ মোস্তাক আলী খান, কবি সুফিয়া কামাল, অভিনেত্রী নিকোল কিডম্যান। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মেষ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে পারিবারিক সম্পর্ক ভালো যাবে। ব্যয় বাড়তে পারে। সাহসী কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে। কোথাও বেড়াতে যেতে পারেন। পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে। কারও কারও ক্ষেত্রে চোখের সমস্যা দেখা যেতে পারে। প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : মেষ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পাওয়ার সম্ভাবনা আছে। দূরের যাত্রা শুভ।
এছাড়াও আজকের দিনটিতে সম্পর্কে মান-অভিমান সমস্যা প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রেমের জন্য দিনটি শুভ নয়। জাতিকাদের ক্ষেত্রে শান্ত পরিবেশ কোনো ঘটনা কেন্দ্র করে হঠাৎ অশান্ত হতে পারে। পারিবারিক সমস্যায় বাড়তে পারে জটিলতা। দিনের মধ্যভাগে কোনো ঘটনার আকস্মিক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারেন। নিজের উপর নিয়ন্ত্রণ যেন ঠিক থাকে। আর্থিক সমস্যা চঞ্চল করবে। মানসিক চঞ্চলতা প্রেম ও দাম্পত্যে সমস্যা ডেকে আনতে পারে। যাত্রাযোগ মিশ্র।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : বৃষ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে কর্মের পরিবেশ মোটামুটি অনুকূল থাকবে। পেশাগত কাজে ব্যস্ততা বাড়বে। সামাজিক কাজে সম্পৃক্ত হতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। শরীর কম ভালো যেতে পারে। আহার বিহারে সচেতন থাকুন। কারও কারও ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে। চলাফেরায় সতর্ক থাকলে ভালো করবেন।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : বৃষ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধি ঘটতে পারে। পাওনা আদায় করতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন। সৃজনশীল পেশায় সুনাম ছড়িয়ে পড়তে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
এছাড়াও আজকের দিনটিতে গ্রহের বিরূপ অবস্থানের জন্য আপনি কাজে উৎসাহ পাবেন না। ঋণ হওয়ার সম্ভাবনা আছে। কাজে সামান্য ভুল হলেও তা থেকে বড় সমস্যা দেখা দিতে পারে। আপনার নেওয়া উপযুক্ত পদক্ষেপের মাধ্যমে সমস্যা সমাধান হয়ে যেতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা জাতিকাদের কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে। দাম্পত্য সমস্যার সমাধান। শুভ দিক উত্তর। পরিবারজনিত আবেগ আপনাকে দুর্বল করতে পারে। অর্থযোগ মধ্যম। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে বাধা আছে।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মিথুন রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে পেশা কিংবা উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রা হতে পারে। ভাগ্যোন্নয়নে বিশেষ কারও সহযোগিতা পেতে পারেন। প্রবাস সংক্রান্ত কাজে সাময়িক জটিলতা দেখা যেতে পারে। ধর্মীয় কোনো আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। চাকুরিপ্রার্থীরা ইতিবাচক কোনো খবর আশা করতে পারেন। আর্থিক সংকট এড়াতে অপচয় থেকে বিরত থাকুন। তীর্থভ্রমণ হতে পারে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : মিথুন রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। বেকারদের কারও কারও জন্য আজ সুখবর আছে। জমিজমাসংক্রান্ত পারিবারিক বিরোধের নিষ্পত্তি হতে পারে।
এছাড়াও আজকের দিনটিতে নতুন কাজ শুরু করলে কিছু কিছু সমস্যা আসতে পারে। আজকের দিনে কঠিন পরিবেশের মুখে পড়লেও আপনি সাফল্য লাভ করবেন। নানা জনের নানা মতের কারণে সঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। দাম্পত্য জীবনে মতবিরোধ এড়িয়ে চলুন। জাতিকাদের কাজে অগ্রগতি হলেও অর্থনৈতিক ব্যাপারে অপেক্ষা করতে হবে। প্রেমের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। আগের করা কাজ পরে আবার ঠিক করতে চাইলে সমস্যা বাড়তে পারে। ভ্রমণের যোগ আছে। যাত্রাযোগ শুভ।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কর্কট রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে বিশেষ কোনো আলোচনা ফলপ্রসু হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ধর্মীয় কোনো আলোচনায় অংশগ্রহণ করতে পারেন। শরীর ও মন কম ভালো যেতে পারে। তর্ক এড়িয়ে চলুন, গুছিয়ে কাজ করার চেষ্টা করুন। খেয়ালীপনার জন্যে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। পেশাগত কাজে সাফল্য পেতে পারেন। আমদানি ও রপ্তানি বাণিজ্য শুভ।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : কর্কট রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। রাজনীতিতে আপনার অবস্থান সুসংহত হতে পারে।
এছাড়াও আজকের দিনটিতে নানা তর্ক-বিতর্কের মধ্যে দিয়েই স্থির সমাধানের পথ পাবেন। প্রেম নিয়ে কোনো ঘটনায় মন চঞ্চল হয়ে উঠতে পারে। জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন ঘিরে সমস্যা সামনে আসতে পারে। কর্মক্ষেত্রের জটিল পরিস্থিতিকে দায়িত্ব নিয়ে মোকাবিলা করতে হতে পারে। প্রেমের যোগ থাকলেও তাতে বাধা আছে। জাতিকাদের মেধার বিকাশ ও উচ্চশিক্ষার সুযোগ আসবে। যাত্রাযোগ শুভ। যাত্রাযোগ শুভ। সম্পর্ক নিয়ে জটিলতা। প্রেমে বাধা। পরিবার মতবিরোধ। বন্ধুর সাহায্য। ব্যবসায় উন্নতি। আর্থিকযোগ শুভ। শুভ দিক পশ্চিম।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : সিংহ রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। চুক্তিভিত্তিক কোনো কাজে সম্পৃক্ত হতে পারেন। অবিবাহিতদের কারও কারও ক্ষেত্রে বিয়ের আলোচনা হতে পারে। সাময়িকভাবে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার প্রয়োজন হতে পারে। প্রবাসী বন্ধু বা স্বজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : সিংহ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমায় জড়ানো উচিত হবে না। দূরের যাত্রা শুভ।
এছাড়াও আজকের দিনটিতে যাত্রাযোগ শুভ। নতুন যোগাযোগের মাধ্যমে ব্যবসায় উন্নতি। কর্মক্ষেত্রে সাফল্য। প্রেমে সমস্যা। অর্থলাভ। আইনি জটিলতার সম্ভাবনা। জাতিকারা বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে শুভ খবর পেতে পারেন। কাজের দায়িত্ব দেওয়ার আগে ব্যক্তিটি সম্বন্ধে আগে খোঁজ খবর নিন। তবে সমস্ত দিক বিবেচনা করে সিদ্ধান্ত বদল করুন। ব্যবসায়ীরা তাদের ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে কোনো বিষয় ঘিরে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। প্রেমযোগ ক্ষীণ। জাতিকাদের ক্ষেত্রে সন্তানের ধর্মে আগ্রহ আপনাকে আনন্দিত করবে। যাত্রাযোগ শুভ।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কন্যা রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে পিতৃসূত্রে লাভবান হতে পারেন। শরীর কম ভালো যেতে পারে। পেশাক্ষেত্রে পদস্থদের সঙ্গে কোনো বিষয়ে আলোচনা হতে পারে। ইতিবাচকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। প্রবাস সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : কন্যা রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়িক লেনদেন শুভ। চাকরিতে কারও কারও ওপর আরোপিত শাস্তি মওকুফের সম্ভাবনা আছে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। রাজনীতি থেকে দূরে থাকুন।
এছাড়াও আজকের দিনটিতে কাজের মাঝে কিছুটা হতাশা আসতে পারে। সফলতার জন্য অপেক্ষা করতে হবে। পারিবারিক কলহ বাড়তে পারে। বিতর্কে জড়ানোর সম্ভাবনা। উচ্চ রক্তচাপের সমস্যা। পরিবারে সমস্যা। কর্মক্ষেত্র শুভ। ব্যবসায় লাভ বৃদ্ধি। প্রেমযোগ মিশ্র। জাতিকাদের দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে সিদ্ধান্ত নিতে হবে। প্রেম আজকের দিনে সমস্যাবহুল। যাত্রাযোগ শুভ। বাড়ির দক্ষিণ দিকে গর্ত খুঁড়ে ভেজানো চাল, গম ও একটি কয়েন রেখে মাটি দিয়ে চাপা দিয়ে দিন।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : তুলা রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে কর সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। মিডিয়ার সঙ্গে সম্পৃক্তদের ব্যস্ততা বাড়তে পারে। কেউ কেউ ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। সাময়িকভাবে শরীর ও মন কম ভালো যেতে পারে। আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হতে পারে। কাজে ব্যস্ত থাকুন। সাফল্য ও সম্মান দুটোই পাবেন।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : তুলা রাশির জাতক-জাতিকারা আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। কোনো অস্থাবর সম্পত্তির মালিকানা পাওয়ার সম্ভাবনা আছে।
এছাড়াও আজকের দিনটিতে কর্মস্থলে সহকর্মীদের দ্বারা শত্রুতা থেকে সাবধান থাকুন। সাফল্য পথে বাধা হবে দশাজনিত অশুভ ফল। কর্মে পদোন্নতির যোগ থাকলেও প্রবল বাধা পেরোতে হবে। নতুন প্রেমের সম্ভাবনা আছে। জাতিকারা কর্মক্ষেত্রে সমস্যার শিকার হতে পারেন। অহেতুক অপবাদ আপনাকে দুঃখিত করবে। আজকের দিনে কোনো জটিল সমস্যার সমাধান করতে গিয়ে ইচ্ছে না থাকলেও আপনাকে একটি পক্ষ নিতেই হবে। স্বজনের উপস্থিতিতে মনোবল বাড়তে পারে। যাত্রাযোগ শুভ। অনেকদিন ধরে করা কোনো পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সন্ধ্যের পর আর্থিক লেনদেন না করাই ভালো। জাতিকাদের ভাগ্যে তুচ্ছ কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। পারিবারিক দিকে প্রতিকূল পরিবেশ বজায় থাকবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ। শারীরিক সমস্যার সমাধান। নতুন কাজের সুযোগ। প্রেমে সাফল্য। পরিবারে আনন্দ। আর্থিকযোগ শুভ। নতুন বন্ধুত্ব। শুভ দিক দক্ষিণ।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে আনন্দবিনোদনে সময় কাটানোর সুযোগ পাবেন। কোনো আশা পূরণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আবাসন সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। নব দম্পতির সন্তান লাভের যোগ রয়েছে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। বদোভ্যাসে শারীরিক ক্ষতির আশংকা রয়েছে। অবিবাহিতদের বিয়ের কথা হতে পারে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মধ্যে আজকের দিনটিতে ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
এছাড়াও আজকের দিনটিতে কর্মক্ষেত্রে সাময়িক সমস্যা সৃষ্টি হলেও তা সমাধান করতে অসুবিধা হবে না। যাত্রাযোগ শুভ। পথে যানবাহনে সমস্যা। কর্মক্ষেত্রে শুভযোগ। উপহার লাভ। জাতিকাদের কোনো বিষয়ে না বলতে হলেও এমনভাবে বলুন যাতে সুন্দর সম্পর্ক বজায় থাকে। গৃহাগত ক্ষেত্রে মনোযোগ বেশি দিতে হবে। যাত্রাযোগ শুভ। দূরযাত্রার মধ্যে দিয়ে শুভ যোগাযোগ হতে পারে। প্রেমযোগ শুভ। মনের মানুষকে কাছে পেতে পারেন। জাতিকারা কর্মক্ষেত্রে সফলতা লাভ করবেন।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : ধনু রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে স্বল্প দূরত্বে কোথাও বেড়াতে যেতে পারেন। যোগাযোগমূলক কাজে ব্যস্ততা বাড়তে পারে। পারিবারিক ও সামাজিক কাজে ব্যস্ততা বাড়তে পারে। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। ব্যবসায়িক ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে সন্দেহপ্রবণতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে পারে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : ধনু রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন।
এছাড়াও আজকের দিনটিতে কাছের লোকের দ্বারা ক্ষতি থেকে সাবধান থাকুন। পারিবারিক পরিস্থিতি অনুকূল হলেও অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে পারিবারিক উত্তেজনার আশঙ্কা আছে। অন্যকে ভরসা না করে প্রেমের ক্ষেত্রে নিজে এগিয়ে গেলে সফলতা পাবেন। সন্ধ্যার পর থেকে শুভ পরিবর্তন হতে শুরু করবে। বিনোদনের সম্ভাবনা। যাত্রাযোগ শুভ। প্রেম নেই। জাতিকাদের ক্ষেত্রে সঞ্চয়যোগ আছে। সম্পর্ক নিয়ে জটিলতা দেখা দিতে পারে। যাত্রাযোগে কিছুটা বাধা। সাবধানে চলাফেরা করুন।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মকর রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে কোনো উৎস থেকে অর্থ পেতে পারেন। হাতে নগদপ্রবাহ বাড়তে পারে। পাওনা আদায়ে তাগাদা দিন। গৃহে অতিথি আসতে পারে। কোথাও বেড়াতে যেতে পারেন। যোগাযোগমূলক কাজে ব্যস্ততা বাড়তে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হবে। মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : মকর রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় সতর্ক থাকুন।
এছাড়াও আজকের দিনটিতে দশার পরিবর্তনে ভাগ্যপতির সহায়তায় প্রেমের ক্ষেত্রে শুভ ফল লাভ হবে। কোনো প্রিয়জনকে নিয়ে অস্বস্তিতে পড়তে পারেন। আজকের দিনে একাধিক ক্ষেত্র থেকে নতুন আশার জন্ম হবে। বিকেলের দিকে মনের আশা পূর্ণ হতে পারে। জাতিকারা পারিবারিক কাজ ও কর্মক্ষেত্রে ব্যস্ত দিন কাটাবেন। পারিবারিক আলোচনায় অগ্রগতি হতে পারে। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ। আর্থিক লাভ। পাওনা টাকা ফেরত। ব্যবসায় উন্নতি। প্রেমে বাধা। পরিবারে সমস্যা। সন্তানের শুভ খবর। পথে আঘাতের সম্ভাবনা। যাত্রাযোগে বাধা।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কুম্ভ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে শরীর ও মন মোটামুটি ভালো থাকবে। নতুন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। পাওনা অর্থ হাতে পেতে পারেন। গৃহে অতিথি সমাগম হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ। ভ্রমণের মাধ্যমে নতুন কোনো তথ্য পেতে পারেন। আর্থিকভাবে লাভবান হওয়ার যোগ রয়েছে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : কুম্ভ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ফাটকা ব্যবসায়ে বিনিয়োগ করে লাভবান হতে পারেন। সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। স্বাস্থে্যর প্রতি যত্ন নিন।
এছাড়াও আজকের দিনটিতে যাত্রাযোগ মিশ্র। সহকর্মীর সাহায্যে উন্নতি। ব্যবসায় পরিবারের সাহায্য। আর্থিক সফলতা। শিক্ষা শুভ। প্রেমে সাফল্য। যাত্রাযোগে বাধা। ভাগ্যের সহায়তায় কোনো কাজে বিশেষ সুবিধা পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে সন্ধ্যের পর নিন। জাতিকাদের সম্মানজনক প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। কোনো ধরনের বিতর্কে না যাওয়াই সমীচীন হবে। প্রেমযোগ আছে। যাত্রাযোগ শুভ। শুভ দিক উত্তর। শুভ খবর লাভ। যাত্রাযোগে সফলতা। প্রেমে বাধা। দাম্পত্য সমস্যা। আর্থিকযোগ শুভ। বিনোদনের সম্ভাবনা।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মীন রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে অপ্রত্যাশিত ব্যয় বাড়বে। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করুন। কর্মব্যস্ততা বাড়বে। পাওনা আদায়ের সম্ভাবনা রয়েছে। ছোট ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। ভ্রমণ হতে পারে। কারও কারও ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : মীন রাশির জাতক-জাতিকাদের আজকে দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। রাজনৈতিক তৎপরতা শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।
এছাড়াও আজকের দিনটিতে আপনার বিরোধীরা সক্রিয় থাকবে। জাতিকাদের পরিবারের ঝামেলা নিয়ন্ত্রণ করতে করতে সন্ধ্যে হয়ে যেতে পারে। সুযোগ পেলে তাকে বিচক্ষণতা দিয়ে ব্যবহার করুন। ব্যবসায়ীরা তাদের নতুন পরিকল্পনায় বাস্তবায়ন করার সুযোগ পাবেন। জাতিকাদের আয় অপেক্ষা ব্যয়ের চাপ অধিক এবং পারিবারিক দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা। প্রেমযোগ আছে। যাত্রাযোগ শুভ। আগন্তুকের সাহায্য লাভ। দাম্পত্য জীবন শুভ। শুভ দিক দক্ষিণ।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

