Don't Miss
Home / আজকের সংবাদ / আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ৩১ অক্টোবর ২০১৭, মঙ্গলবার। নতুন সূর্যালোকে আজ মঙ্গলবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
আপনার ইতিবাচক আচরণ, মনঃসংযোগ ও মানসিক দৃঢ়তা আপনাকে আপনার কাজগুলো সফলভাবে শেষ করতে সাহায্য করবে। বাড়ি ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যে কোনোরকম সিদ্ধান্ত নেওয়ার সময় সতর্ক থাকুন। নক্ষত্রদের অবস্থান আজ খুব ভালো। এটি অনেক সুযোগ ও সৌভাগ্য নিয়ে আসবে। আজ আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা ১১। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আজকের দিনটিতে আপনার ব্যবসা ও কর্মক্ষেত্রে সফলতা লাভ করা সম্ভব হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে বিশেষ উদ্বেগ দেখা দিতে পারে। চিত্রশিল্পী ও ভাস্করদের জন্য শুভ দিন। দাম্পত্য ও প্রেমে অশুভ যোগের ফলে সমস্যা আসতে পারে। যাত্রাযোগ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে) : আজকের দিনটিতে আপনার খাদ্যাভ্যাস থেকে নানা রোগব্যাধি দেখা দিতে পারে। আবেগতাড়িত হয়ে পড়লে সমস্যা বাড়বে। পরিচিতজনের কারসাজিতে প্রতারিত হওয়ার আশঙ্কা। প্রেমিক-প্রেমিকার তরফে কাজের উৎসাহ পাবেন। যাত্রাযোগ শুভ।
মিথুন (২২ মে-২১ জুন) : আজকের দিনটিতে আপনার আর্থিক ও সম্পত্তিগত বিষয় নিয়ে আত্মীয়দের সঙ্গে বিরোধ বাড়বে। যাত্রাযোগ শুভ। দূরভ্রমণের যোগ। কর্মক্ষেত্র ও ব্যবসায় উন্নতি হতে পারে। প্রেমযোগ ক্ষীণ।
কর্কট (২২ জুন-২২ জুলাই) : আজকের দিনটিতে ব্যবসা অথবা আপনার কাজের ক্ষেত্রে নতুন কর্ম পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত। কোনো প্ররোচণায় পা না দেওয়াই ভালো। নিয়ম-কানুন নিয়ে কিছু ভোগান্তি হতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ মিশ্র।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : আজকের দিনটিতে আপনার নিজস্ব পরিকল্পনায় ব্যবসায় বিশেষ সাফল্যের যোগ। উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে আকস্মিক বাধা আসতে পারে। অর্থযোগ শুভ। কোনো পরিচিত ব্যক্তি প্রেমের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। যাত্রাযোগ শুভ।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটিতে আপনার ব্যবসা ও কর্মক্ষেত্রে বিশেষ সতর্ক হওয়া দরকার। শ্লেষ্মা বৃদ্ধি ও শ্বাসযন্ত্রের সমস্যায় ভোগান্তি দেখা দিতে পারে। দিনের মধ্যভাগে চুরি বা পকেটমারিতে অর্থক্ষতির সম্ভাবনা। আপনার বাহ্যিক কাঠিন্য নতুন সম্পর্কের ক্ষেত্রে বাধা হতে পারে। যাত্রাযোগ শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আজকের দিনটিতে আপনার সম্পত্তি রক্ষার জন্য আইনি প্রস্তুতি প্রয়োজন হতে পারে। কাজের মধ্যে আসা নানা সমস্যার ফলে মানসিক অবসাদ দেখা দিতে পারে। ভ্রমণযোগ শুভ। প্রেমের ক্ষেত্রে সতর্ক হয়ে পদক্ষেপ একান্তভাবে বাঞ্ছনীয়।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : আজকের দিনটিতে আপনার কোনো এক বন্ধুর মাধ্যমে বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে শুভ। প্রেম নিয়ে কোনো পরিকল্পনা থাকলে আজ এগোতে পারেন। কর্মক্ষেত্র ও ব্যবসায় মিশ্র প্রভাব বজায় থাকবে। যাত্রাযোগ শুভ।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আজকের দিনটিতে আপনার ব্যবসার নতুন পরিকল্পনায় ধাক্কা খেতে হতে পারে। তবে হতাশ হবেন না। দিনের মধ্যভাগ থেকে অর্থযোগ শুভ। পরিবারের বয়জেষ্ঠ মানুষদের প্রচেষ্টায় পারিবারিক পরিস্থিতির উন্নতি হবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে কিছু কিছু বাধা দেখা যাচ্ছে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজকের দিনটিতে আপনি রাশিচক্রে শুভযোগের ফলে সমৃদ্ধি আসবে। সৃষ্টিশীল কাজে আনন্দ খুঁজে পাবেন। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। প্রেম নিয়ে কিছুটা মানসিক চাপে থাকতে হতে পারে। যাত্রাযোগ শুভ।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে আপনার পেটের রোগের সমস্যা বাড়তে পারে। দিনের মধ্যভাগে একাধিক পথে অর্থাগমের সম্ভাবনা। দিনের শেষ ভাগ প্রেমের জন্য বিশেষ শুভ। যাত্রাযোগে বাধা। এর ফলে পথে চলাফেরার সময় সতর্ক থাকতে হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আজকের দিনটিতে আপনার কর্মক্ষেত্র বা ব্যবসায় কিছু সমস্যা থাকলেও তা সময়ের সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাবে। প্রেমের ক্ষেত্রে মান-অভিমানের সমস্যা দেখা দিতে পারে। চাকরি ক্ষেত্রে উন্নতি ব্যাহত হতে পারে। যাত্রাযোগ মিশ্র।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

জুন মাসের মধ্যেই সারা দেশে হেলথ কার্ড প্রদান কার্যক্রম চালু: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, নতুন বছরে দেশকে ...