আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
November 19, 2017
এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৯ নভেম্বর ২০১৭, রবিবার। নতুন সূর্যালোকে আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
আপনাকে তাঁর অসুস্থতা কমাতে তাঁর মনোযোগ অসুস্থতা থেকে অন্য কিছু বিষয়ের উপর সরাতে হবে। আপনি দিনটিকে সবচেয়ে ভাল করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন। আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারবেন। অংশীদারি প্রকল্পগুলি ইতিবাচক ফলের চেয়ে সমস্যা বেশি সৃষ্টি করবে। মাঝে মাঝে শিশুসুলভ ক্ষমতা হারিয়ে যাওয়াই আপনার প্রধান উদ্বেগ এবং চাপের কারণ হবে। হঠাৎ পরিচিতদের এড়িয়ে চলুন কারণ এটি অনুশোচনা ডেকে আনবে। আপনার কঠোর পরিশ্রম এবং আত্মনিয়োজন আপনার হয়ে কথা বলবে এবং আপনি আস্থা ও সমর্থন লাভ করবেন। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা ১৮। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আজকের দিনটিতে আপনার অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। আপনার নামে কোনো অপবাদ রটতে পারে। রিপুকে সংযত রাখুন। কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ নয়। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে) : আজকের দিনটিতে আপনার দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। পারস্পরিক-সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। অন্যের প্রতি সদাচরণ করুন। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পেতে পারেন। বিক্রয় বাণিজ্যে লাভযোগ আছে।
মিথুন (২২ মে-২১ জুন) : আজকের দিনটিতে আপনার শরীর ভালো নাও থাকতে পারে। সাময়িক অসুস্থতায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই) : আজকের দিনটিতে বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : আজকের দিনটিতে আপনার মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটিতে আপনার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করতে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আজকের দিনটিতে আপনি আপনার বেহাত হওয়া সম্পদের দখল ফিরে পেতে পারেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দবোধ করবেন। চক্ষু বা মাথাব্যথায় ভোগার আশঙ্কা আছে। প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হোন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : আজকের দিনটিতে আপনার শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। নিজের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। দাম্পত্য ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আজকের দিনটিতে আপনার ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মামলা-মোকদ্দমা কিছু থাকলে তার ফল আপনার বিপক্ষে চলে যেতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজকের দিনটি রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। বড় ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। তাদের কোনো পরামর্শে উপকৃত হতে পারেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে আপনি সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আজকের দিনটিতে আপনার সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবনকে অর্থবহ করে তোলার চেষ্টা করুন। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
কেমন রবিবারের দিনটি আপনার আজ যাবে 2017-11-19