এমএনএ ফিচার ডেস্ক : আজ ১০ সেপ্টেম্বর ২০১৭, রবিবার। নতুন সূর্যালোকে আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
আজকের তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৫। গুরুত্বপূর্ণ দিন রবি ও বুধবার। শুভ রং—শেওলা সবুজ, মেজেন্টা, সোনালি। শুভ রত্ন—রুবি, গোমেদ। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী সৈয়দ ওয়ালী উল্লাহ, গায়ক সোহরাব হোসেন, অভিনেত্রী জেবা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আজকের দিনটিতে ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হতে পারে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
বৃষ (২১ এপ্রিল-২১ মে) : আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।
মিথুন (২২ মে-২১ জুন) : আজকে দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। ভালো লাগার মানুষটি আজ ভালোবাসার মানুষে পরিণত হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই) : আজকের দিনটিতে বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। পারবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : আজকে দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। যৌথ বিনিয়োগ শুভ। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পাবেন।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটিতে বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পাওনা আদায়ে কুশলী হোন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। পরকীয়ার অপবাদ ঘুচতে পারে। দূরের যাত্রা শুভ।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য একগুঁয়েমি পরিহার করুন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়র সহায়তা পেতে পারেন। ফেসবুকে কারও সঙ্গে প্রেমের সূচনা হতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আজকের দিনটিতে শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল অর্জনে সক্ষম হবেন। বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। স্বাস্থ্য ভালো যাবে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ নতুন কোনো অনুষ্ঠানের জন্য প্রস্তাব পেতে পারেন। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

