আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
July 21, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ২১ জুলাই ২০১৮, শনিবার। নতুন সূর্যালোকে আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা–জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান–তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গে মান-অভিমান হলে সেটি দ্রুত মিটিয়ে ফেলুন। ব্যবসার ক্ষেত্রে দিনের প্রথমভাগ কিছুটা এলোমেলো সময় কাটবে। জাতিকারা ন্যায্য পাওনা পেয়ে যাবেন কিন্তু শত্রুপক্ষ সক্রিয় থাকবে। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১২, শুভ রং বাদামি। আজকে সবকাছু ভালোর জন্য কিছুটা কলাই, কয়েকটি শুকনো লঙ্কা, তিনটি জবা ফুল, একটি লাল কাপড়ে জড়িয়ে বাড়ির পশ্চিম দিকে রেখে দিন। সূর্য ডোবার পর সেটিকে পানিতে ভাসিয়ে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায় কিছু নতুন বিনিয়োগ করতে পারেন। অংশীদারি কাজে হতাশ হবার আশঙ্কা। দাম্পত্য কলহের অবসান আশা করা যায়। ব্যবসায়িক কাজে অগ্রগতি হবে। কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজে সাফল্য আসতে পারে। আপনার আজকের দিনটি মধ্যম। দিনের শুরুতে কাজকর্মে অসুবিধা হতে পারে। উচ্চবিদ্যার্থীরা বিদেশযাত্রার কোনও খবর পেতে পারেন। কর্মক্ষেত্রের কিছু সমস্যাকে নিজ বুদ্ধি বলে সমাধান করুন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং কমলা, শুভ সংখ্যা ৭।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র যাবে। বেসরকারি চাকুরেদের কর্মস্থলে কিছু বাধা বিপত্তির আশঙ্কা। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের জন্য কিছু টাকা ব্যয় হবে। অধীনস্ত কর্মচারীর কারণে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারেন। বেকারদের সেলসের চাকরি লাভের যোগ। শরীরের প্রতি খেয়াল রাখুন। শিক্ষকদের দিনটি ঝামেলাপূর্ণ হতে পারে। আপনার আজকের দিনটি মধ্যম। হৃদযন্ত্রের দুর্বলতায় সাবধানতা নিন। কর্মে উন্নতি ও বদলির খবর মিলতে পারে। জনহিতকর কর্মে মানসিক শান্তিলাভ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ৪।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। রোমান্টিক বিষয়ে ভালো ফল পাবেন। সন্তানের জন্য কেনাকাটার যোগপ্রবল। আজ শিল্পীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। সৃজনশীল পেশাজীবীদের সামান্ন কিছু আয় রোজগারের যোগ রয়েছে। পরীক্ষার্থীদের পড়াশোনার চাপ বৃদ্ধি পাবে। প্রিয়জনকে কিছু টাকা ধার দিতে পারেন। আপনার আজকের দিনটি মধ্যম। আয় ও ব্যয়ের মধ্যে সমতার অভাবে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। সন্তানে বহির্মুখী মতিগতি চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। ব্যবসায়ে নিম্নগতির কারণগুলি খোঁজবার চেষ্টা করুন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা ৩।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। পারিবারিক কোনো অনুষ্ঠানে ব্যস্ত হতে পারেন। আয় রোজগার বৃদ্ধি পাবে। সাংসারিক কাজে মায়ের বুদ্ধি পরামর্শে লাভবান হবেন। যানবাহন মেরামত করতে পারেন। কোনো আত্মীয়র কাছ থেকে অর্থ সাহায্য আশা করতে পারেন। গ্রামে কোনো স্থাবর ক্রয় করার যোগ দেখা যায়। আপনার আজকের দিনটি শুভাশুভ মিশ্রিত। আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে সকল সিদ্ধান্তগুলি নিন। নিজস্ব কৌশলে গঠনমূলক কাজে অগ্রগতি। সদগুরুর সংস্পর্শে আধ্যাত্মিক উন্নতি। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং গোলাপী, শুভ সংখ্যা ২।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। আজ বৈদেশিক যোগাযোগ থেকে ভালো লাভ হতে পারে। মানিএক্সেঞ্জ ও বিকাশ এজেন্টদের আয় রোজগার বাড়তে থাকবে। বাড়ীতে ছোট ভাই বোনের বিবাহের কথাবার্তায় অগ্রগতি আশা করতে পারেন। প্রতিবেশীর কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা। প্রকাশক ও মুদ্রণ ব্যবসায়ীদের কাজের চাপ সামান্য বাড়তে পারে। আপনার আজকের দিনটি মধ্যম। আপনার মধুর বাক্য ও ভদ্র ব্যবহারের দ্বারা অন্যের মন জয় করুন। বিদ্যার্থীরা কারিগরি বিদ্যার প্রশিক্ষণের সুবাদে কর্মলাভের সন্ধান পেতে পারেন। দাম্পত্যে অনুরাগ বৃদ্ধি। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা ৬।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ কন্যার জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো আয়ের যোগ। বৈদেশিক ধনলাভের সম্ভাবনা। হোটেল রেস্টুরেন্ট ও বেকারী ব্যবসায় ভালো আয় রোজগার হবে। শ্যালক- শ্যালিকার কাছ থেকে কিছু অর্থ সাহায্য পেতে পারেন। কোনো আত্মীয়র বাসায় আপ্যায়িত হবার সম্ভাবনা প্রবল। আপনার আজকের দিনটি শুভ। মানসিক স্থিতি এনে সকল সিদ্ধান্তগুলি নিন। কোনও মহিলার দ্বারা অনুপ্রাণিত হতে পারেন। সন্তানের বহির্মুখিতা নিয়ে কিছুটা উদ্বেগ থাকবে। প্রেমজ সম্পর্কে আবেগের বশবর্তী হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং লাল, শুভ সংখ্যা ২।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। তবে অস্থিরতা ও চঞ্চলতা বাড়তে পারে। কর্মস্থলে কোনা কাজের জন্য আপনার প্রভাব বৃদ্ধি পাবে। রাজনৈতিক ও সাংগঠনিক কাজে ব্যস্ত হতে পারেন। জীবন সাথীর সাহায্য পাওয়ার আশা আছে। কোনো পদস্ত কর্মকর্তার সাথে অফিশিয়াল ভ্রমনে যেতে হতে পারে। আপনার আজকের দিনটি মধ্যম। অতিরিক্ত উচ্চাশা বিপত্তির সৃষ্টি করবে। কর্মক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ নথি বা ফাইল নিয়ে সমস্যায় পড়তে হতে হবে। ব্যবসায়ীরা বাজারের গতিপ্রকৃতি বুঝে অর্থ বিনিয়োগ করুন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ৫।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি ব্যয় বহুল হতে পারে। আজ দূরের যাত্রার যোগ রয়েছে। প্রবাসীরা দেশে আসার সুযোগ আসবে। পারিবারিক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর কেনাকাটায় ব্যয় বৃদ্ধি পাবে। ট্রাভেল এজেন্সী ব্যবসায় ভালো আয়ের যোগ দেখা যায়। ট্রান্সপোর্ট ব্যবসায় কিছু ঝামেলা হবে। আপনার আজকের দিনটি মধ্যম। মূত্রাশয়ের সংক্রমণে ভুগতে হতে পারে। অতিরিক্ত দীর্ঘসূত্রিতার কারণে সঠিকভাবে কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না। ইস্পাত ও কেমিকেল জাত দ্রব্যের ব্যবসায়ে আজ বিনিয়োগ নিয়ন্ত্রণ করুন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা ৫।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক জাতিকার আজ বন্ধু ভাগ্য বলবান। বন্ধুর সাহায্য পাবেন। আয় রোজগার বাড়তে পারে। ব্যবসায়ীরা কোনো অপ্রচলিত পণ্যের লেনদেন করে ভালো আয় রোজগার করতে পারেন। বাড়ীতে বড় ভাই বোনের আগমনের যোগ। রোমান্টিক বিষয়ে বন্ধুর পরামর্শ কাজে আসতে পারে। ঠিকাদারী ব্যবসায় বকেয়া বিল আদায়ে সক্ষম হবেন। আপনার আজকের দিনটি শুভ। বিজ্ঞান বিষয়ক গবেষণায় সাফল্য লাভ। অপ্রত্যাশিত ভাবে জটিল কোনও সমস্যার সমাধান। কাছেপিঠে ভ্রমণে যোগ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং ক্রিম, শুভ সংখ্যা ৫।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির দিনটি মিশ্র সম্ভাবনাময়। শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে। কর্মস্থলে সুনাম ও সম্মান বৃদ্ধি পাবে। পিতৃস্থাণীয় কারো সাহায্য পেতে পারেন। সাংসারিক কাজে পিতার পরামর্শ আশা করতে পারেন। বেকারদের সাময়ীক কর্মলাভের যোগ প্রবল। রাজনৈতিক কর্মকান্ডে ব্যস্ত হবার যোগ রয়েছে। আপনার আজকের দিনটি শুভ । গৃহে আত্মীয় সমাগমে কোনও আনন্দানুষ্ঠানের যোগ। প্রিয়জনের সঙ্গে সম্পত্তি ক্রয়ের কোনও পরিকল্পনা করতে পারেন। বিদ্যার্থীরা আজ কোনও পরীক্ষা থাকলে শুভফল পাবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ১।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। জীবিকার জন্য বিদেশ সংক্রান্ত কথাবার্তায় অগ্রগতি আশা করা যায়। বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো পরীক্ষার জন্য ব্যস্ত থাকতে পারেন। ভাগ্যর সাহায়তা পেয়ে যাবেন। ধর্মীয় ও আধ্যাত্মীক পেশাজীবীদের আয় বৃদ্ধি পাবে। ভ্রমনে লাভবান হবেন। কোনো শিক্ষকের সহায়তা বিদেশে বৃত্তি লাভের যোগ প্রবল। আপনার আজকের দিনটি শুভাশুভ মিশ্রিত। দ্বিধাগ্রস্থ হয়ে কোনও কাজ শুরু করবেন না। শিক্ষকতা ও হস্তশিল্পের নৈপুন্যের সাথে নিযুক্ত কর্মে যুক্ত থাকলে সফলতা পাবেন। দাম্পত্যে কোনও সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করতে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং সাদা, শুভ সংখ্যা ৬।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। সকাল সকালই কারো মৃত্যু সংবাদ পেতে পারেন। শনির কারনে কর্মস্থলে বাধা বিপত্তি দেখা দেবে। আজ পাওনাদারের তাগাদা পেতে পারেন। আর্থিক অনিশ্চয়তায় পড়ার আশঙ্কা প্রবল। ঔষধ বিক্রেতা ও ক্যামিক্যাল ব্যবসায় ভালো আয়ের সুযোগ রয়েছে। ঋণ যোগ প্রবল। আপনার আজকের দিনটি মধ্যম। প্রিয়জনকে আঘাত দিয়ে কোনও কথা বলবেন না। গৃহসম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে জ্ঞাতিগত বিরোধ বাড়তে পারে। প্রেমজ সম্পর্কের ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে মেটান। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা ২।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
আজ যাবে কেমন শনিবারের দিনটি আপনার 2018-07-21