আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
November 25, 2017
এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৫ নভেম্বর ২০১৭, শনিবার। নতুন সূর্যালোকে আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হোন। আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদস্পন্দন বেড়ে যাবে কারণ আজ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন। দিবাস্বপ্নে আপনার পতন অনিবার্য- নিজের কাজ অন্যকে দিয়ে করাবেন না। আজ আপনার বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে, কিন্তু আপনারা দুজনে বুদ্ধিমত্তার সাথে জিনিসগুলি সামলে নেবেন। আজ আপনার শুভ রং নীল, শুভ সংখ্যা ১১। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আজকের দিনটি মেষ রাশির জাতক-জাতিকার জন্য চাকরী সংক্রান্ত পরীক্ষায় সফল হবার সম্ভাবনা রয়েছে। বেসরকারী চাকরীজীবীদের দিনটি রহস্যজনক ঝামেলার। রাজনৈতিক কাজে সুনাম সম্মান ক্ষুন্ন হতে পারে। পিতার শরীর স্বাস্থ্য কিছুটা খারাপ হবার আশঙ্কা। সাঙ্গঠনিক কাজের জন্য ভ্রমনের সম্ভাবনা প্রবল। দাতব্য কাজে অংশ নিতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে) : আজকের দিনটিতে বৃষ রাশির জাতক-জাতিকাদের বিদেশ যাত্রার যোগ প্রবল। ভাগ্য আপনার সহায় হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা বা রিসার্চ সংক্রান্ত কাজে ব্যস্ত থাকবেন। শিক্ষক ও গবেষকদের দিনটি ঝামেলাপূর্ণ হতেপারে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সুফল পাবেন। কোন অতীন্দ্রিয় সাধকের সাথে দেখা করতে পারেন।
মিথুন (২২ মে-২১ জুন) : আজকের দিনটিতে মিথুন রাশির জাতক-জাতিকাদের বকেয়া অর্থ আদায়ের যোগ প্রবল। খাদ্য ও তরল দ্রব্যর ব্যবসায় ভালো লাভ হবে। খুচরা বিক্রেতাদের দিনটি ঝামেলা পূর্ণ। ব্যবসায়ীক ভাবে লাভবান হতে পারেন। রাতে পাড়া প্রতিবেশীর সাথে কোন বিষয়ে আলোচনা সফল হবে। মানি এক্সেঞ্জ ও বিকাশ এজেন্টদের ভালো আয় হবে।
কর্কট (২২ জুন-২২ জুলাই) : আজকের দিনটিতে কর্কট রাশির জাতক-জাতিকার আয় উন্নতি বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিয়ের ক্ষেত্রে হটাৎ কোনো বাধা বিপত্তি দেখা দিতে পারে। সাংসারিক ক্ষেত্রে অযথা ভুল বুঝাবুঝির কারনে ঝামেলা । বিকালের পরে সময় কিছুটা প্রতিকূল হয়ে উঠবে। ব্যবসায়ীক পাওনাদারের তাগাদা বৃদ্ধি পাবে। ব্যাংক ঋণ সংক্রান্ত কাজে সাফল্য পাবেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : আজকের দিনটিতে সিংহ রাশির জাতক-জাতিকার শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। ঠান্ডাজনিত রোগ ব্যাধিতে কষ্ট পেতে পারেন। জাতিকাদের মেয়েলি সমস্যায় ভোগার আশঙ্কা রয়েছে। কাজের লোকদের সাথে বুঝেশুনে কথা বলুন। কোনো মূল্যবাণ দ্রব্য হারিয়ে যেতে পারে। দুপরের পরে ব্যবসা বানিজ্যে কিছু বেচাকেনা বৃদ্ধির সম্ভাবনা।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটিতে কন্যা রাশির জাতক-জাতিকার প্রেম ও রোমান্স শুভ নয়। শিল্পী ও কলাকুশলিরা ভালো আয় করতে গিয়ে প্রতারিত হতে পারেন। বিদ্যার্থীদের পড়াশোনার চাপ বাড়তে পারে। চারুকলার শিক্ষার্থীদের নতুন কাজের যোগ বলবান। বিকালের পর নিজেই অসুস্থ্য হয়ে পড়তে পারেন। কাজের লোক এর দ্বারা প্রতারিত হতে হবে। শত্রুতার সম্মূখীন হতে পারেন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আজকের দিনটি তুলা রাশির জাতক-জাতিকার জন্য মিশ্র সম্ভাবনাময়। পারিবারিক সুখ শান্তি বাধাগ্রস্ত হতে পারে। গৃহস্থালী কাজে কোন রহস্য জনক ঝামেলা হবে। যানবাহন ক্রয় বিক্রয় করতে পারেন। প্রেমিক প্রেমিকার মধ্যে দেখা হতে পারে। শিল্পী ও কলাকুশলীদের কাজে সফলতা আসতে পারে। সন্তানের শরীর স্বাস্থ্য কিছুটা দূর্বল থাকবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : আজকের দিনটি বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের বিদেশ যাত্রার যোগ প্রবল। ভাগ্য আপনার সহায় হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা বা রিসার্চ সংক্রান্ত কাজে ব্যস্ত থাকবেন। শিক্ষক ও গবেষকদের দিনটি ঝামেলাপূর্ণ হতেপারে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে সুফল পাবেন। কোন অতীন্দ্রিয় সাধকের সাথে দেখা করতে পারেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আজকের দিনটি ধনু রাশির জাতক-জাতিকাদের ভালো যাবে না। হটাৎ করে পাওনাদারের কবলে পড়তে পারেন। আইনগত জটিলতা দেখা দিতে পারে। আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো লাভ আশা করা যায়। কোনো বন্ধু বা আত্মীয়কে দেখতে হাসপাতালে যেতে পারেন। বিকালের পরে ভাগ্য উন্নতি আশা করা যায়। ধর্মীয় ও আধ্যাত্মীক অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজকের দিনটিতে মকর রাশির জাতক-জাতিকাদের মানসিক জোড় বৃদ্ধি পাবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। চাকরীজীবীদের কর্মস্থলে কোনো ভালো ঘটনা ঘটবে। জীবন সাথীর সাহায্য পাবেন। কোনো দাতব্য কাজ করতে পারেন। সর্বাবস্থায় দাম্পত্য কলহ এড়িয়ে চলতে হবে। রাতে সময় কিছুটা প্রতিকূল হতে পারে। খুচরা ব্যবসায় ভালো আয় হবে। বাড়ীতে হটাৎ করে শ্যালক শ্যালিকার আগমন হতে চলেছে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের ভ্রমন সংক্রান্ত ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে। প্রবাসীদের দিনটি ভুলবুঝাবুঝিতে ভরপুর। আজ ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। কোনো নৌ ভ্রমনের সুযোগ আসতে পারে। সন্ধার পর সময় বলবান হয়ে উঠবে। আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আর্থিক কর্মকান্ড শুভ হবে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আজকের দিনটিতে মীন রাশির রাশির জাতক-জাতিকাদের মধ্যে ঠিকাদারী ও সাপ্লাই ব্যবসায়ীরা ভালো আয় করতে পারেন। নতুন কাজের ওয়ার্ক অর্ডার পেতে চলেছেন। বাড়ীতে বড় বোনের আগমনে আনন্দ বৃদ্ধি পাবে। বন্ধুর কোনো সংসারিক অশান্তিতে আপনার সাহায্য কাজে লাগতে পারে। বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে কোন বন্ধুর সাহায্য কাজে লাগবে। বিকালের দিকে কিছু ব্যয় বৃদ্ধির আশঙ্কা। বিদেশ যাত্রার যোগ প্রবল।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
আপনার আজ যাবে কেমন শনিবারের দিনটি 2017-11-25