আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
November 10, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ১০ নভেম্বর ২০১৮, শনিবার। নতুন সূর্যালোকে আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
কর্মস্থলে কোনও ঝামেলার আশঙ্কা রয়েছে। পদস্থ কর্মকর্তার সাহায্য পেতে পারেন। রাজনৈতিক নেতাকর্মীদের কাজের ক্ষেত্রে বাধা-বিপত্তি দেখা দেবে। বড় ভাই-বোনের সাথে সাংসারিক বিষয়ে মনোমালিন্য দেখা দেবে। ব্যবসায়ীক বন্ধুর সাহায্য আশা করতে পারেন। ব্যবসায়ীদের আয় রোজগার ভালো হবে৷ ঠিকাদারী কাজে ঝামেলার আশঙ্কা প্রবল। সঞ্চয়ের প্রচেষ্টায় বাধা-বিপত্তি দেখা দেবে। শ্যালক-শ্যালিকার আগমনে কিছুটা ঝামেলায় পড়তে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে না। কোনো ঋণ সংক্রান্ত জটিলতায় ভুগতে পারেন। ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আজ দুর্ঘটনা জনিত লোকসান গুণতে হতে পারে। বকেয়া ব্যবসায়িক টাকা পেতে পারেন। যানবাহন চালনার সময়ে সতর্ক হতে হবে। কোনো আত্মীয়ের অসুস্থতার সংবাদ আসতে পারে। চিকিৎসকের স্মরণাপরণ হতে হবে। সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ট্যাক্স-সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসায়ীক কাজে দূরে কোথাও যেতে পারেন। শিক্ষা সংক্রান্ত ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হতে পারে। জীবন সাথীর সাহায্য পাবেন। অংশিদারী ব্যবসা বাণিজ্যে ভালো আয় রোজগার হতে পারে। আত্মীয়ের বাসায় বেড়াতে যেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক জাতিকার দিনটি কিছুটা ঝামেলার। কর্মস্থলে সহকর্মী ও অধীনস্ত কর্মচারীর কারণে কিছু বাধা বিপত্তি হতে থাকবে। ব্যবসায়ীরা কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন। গার্মেন্টস কর্মীরা কোনো নতুন কর্মস্থলে যোগ দিলে ভালো করবেন। গোপন কোনো সম্পর্কের কারণে কিছু অর্থ ব্যয় হবে। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পেতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর খুব একটা ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ২।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সৃজনশীল পেশাজীবীদের আয় রোজগার বাড়তে পারে। সন্তানের সাথে কোনো দর্শনীয় স্থানে বেড়াতে যেতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। অভিনয় শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্বদের কাজের ব্যস্ততা চলে আসবে। রোমান্টিক বিষয়ে অগ্রগতি হবার যোগ। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পাবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহ বোধ করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। পারিবারিক ক্ষেত্রে প্রত্যাশা পূরণ হতে পারে। স্বপ্নের যানবাহন ক্রয় করতে পারেন। স্ত্রীর জন্য কেনাকাটার যোগ প্রবল। বৈদেশিক কাজে কোনো বন্ধুর সাহায্য পেয়ে যাবেন। জমি ভূমি স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হবে। মায়ের সাহায্য পেতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। আবেগ সংযত রাখুন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: আকাশি,শুভ সংখ্যা: ৩।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ কন্যার জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। মূদ্রণ ব্যবসায়ী ও প্রকাশকদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রতিবেশীর সাহায্য পেতে পারেন। ছোট ভাই বোনের বিবাহ সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হবে। সাহিত্যিক ও সাংবাদিকদের দিনটি লাভদায়ক। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। আপনার প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে উৎসাহ বোধ করবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
তুলা রাশির জাতক জাতিকার বকেয়া অর্থ আদায়ে সফলতার দিন। খুচরা ও পাইকারী বাণিজ্যে ভালো আয় রোজগার হবে। বাড়ীতে কোনো আত্মীয়ের আগমনে খুশি হতে পারেন। খাদ্য ও পানিয়ের ব্যবসায় আশানুরুপ আয় রোজগার হতে পারে। সঞ্চয়ের সুযোগ পাবেন। কোনো বন্ধুর সাহায্য আশা করা যায়। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। অধীনদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ৩।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আজ কাজ কর্মে অগ্রগতি হবে। মানসিক অস্থিরতা কম থাকাতে যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসায়িক কাজে কোনো ভালো সংবাদ পেতে পারেন। জীবন সাথীর মন মেজাজ ভালো থাকাতে দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। দিনটি শুভ সম্ভাবনাময়। নিজের গ্রহণযোগ্যতা বজায় থাকতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজে অবদানের স্বীকৃতি পেতে পারেন। শরীর ভালো থাকবে। সবার প্রতি সদাচরণ করার চেষ্টা করুন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: লাল, শুভ সংখ্যা: ২।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। ভ্রমনের যোগ দিয়েই দিনটি শুরু হচ্ছে। সকালের দিকে বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হবে। আয় রোজগার বৃদ্ধি না পেলেও খরচ তুলনামূলক কমাতে পারবেন। বৈদেশিক বাণিজ্য শুভ। প্রবাসীদের কাজে কিছু বাধা বিপত্তি ও ঝামেলা দেখা দিতে পারে। ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয়ের সুযোগ আসবে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। দূরের যাত্রা শুভ। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: মেরুন, শুভ সংখ্যা: ৫।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির দিনটি শুভ সম্ভাবনাময়। বন্ধু বা বড় ভাই এর সাহায্যে কোনো অসাধ্য সাধন করতে পারেন। ব্যবসা বাণিজ্যে বন্ধু বা শুভাকাঙ্খীর সাহায্য পাবেন। ব্যবসায়িক আয় রোজগার বৃদ্ধি পাবে। বেসরকারি চাকুরেদের বকেয়া বিল আদায় হতে পারে। ঠিকাদারী ব্যবসায় কোনো প্রভাবশালী রাজনৈতিক নেতার সাহায্য পেতে পারেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। মনের গভীরে লালিত কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সুফল পেতে পারেন। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৫।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে। বেসরকারী শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে। অপ্রত্যাশিত আয় রোজগারের যোগ আছে। পিতার সাহায্য পেতে পারেন। রাজনৈতিক কাজে কোনো প্রভাবশালী নেতার আনুকূল্য আশা করতে পারেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে। কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। উচ্চ শিক্ষা সংক্রান্ত বিষয়ে আশানুরুপ অগ্রগতি হবে। বৈদেশিক কাজে কোনো প্রবাসী ব্যক্তির সাহায্য পাবেন। আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারবেন। গবেষণামূলক কাজে অগ্রগতি আশা করা যায়। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ বলবান। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। উচ্চশিক্ষার্থে বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। আজকের দিনটিতে আপনার জন্য শুভ রং: কমলা, শুভ সংখ্যা: ৩।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন শনিবারের 2018-11-10