Don't Miss
Home / আজকের সংবাদ / আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৫ আগষ্ট ২০১৭, শুক্রবার। নতুন সূর্যালোকে আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।

আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। শুভ রং—হালকা সবুজ, গোলাপি, সাদা। শুভ রত্ন—পান্না, মুক্তো। বিশিষ্ট ব্যক্তিত্ব—চিত্র পরিচালক লিওনার্ড বার্নস্টাইন, রসায়নবিদ হ্যানস, অ্যাডলফ ক্রাফস, অভিনেতা শন কোনারি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): আজকের দিনটিতে বেকারদের কারও কারও জন্য দিনটি সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাওনা আদায় হবে। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে): আজকের দিনটিতে ব্যবসায়ে লাভের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে আজ আপনার কাজের যথাযথ মূল্যায়ন হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। সৃজনশীল পেশায় সুনাম অর্জিত হতে পারে।

মিথুন (২২ মে-২১ জুন): আজকের দিনটিতে বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। পরিবারের বয়স্ক কারও রোগমুক্তি ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পেতে পারেন। আর্থিক লেনদেন শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

কর্কট (২২ জুন-২২ জুলাই): আজকের দিনটিতে ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। তীর্থ ভ্রমণ শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট): আজকের দিনটিতে শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): আজকের দিনটিতে পেশাজীবীদের কারও কারও পসার বৃদ্ধি পেতে পারে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন। তীর্থ ভ্রমণ শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর): আজকের দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। নতুন ব্যবসায়ে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। রাজনীতি থেকে দূরে থাকুন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। প্রেমের ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। পাওনা আদায় হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পেতে পারেন। যাত্রাপথে সতর্ক থাকুন।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আজকের দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। তীর্থ ভ্রমণ শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আজকের দিনটিতে ব্যবসায়িক যোগাযোগ শুভ। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...