Don't Miss
Home / আজকের সংবাদ / আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৫ সেপ্টেম্বর ২০১৭, শুক্রবার। নতুন সূর্যালোকে আজ শুক্রবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।

আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

আজ ১৫ সেপ্টেম্বর। আজকের তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৬। গুরুত্বপূর্ণ দিন বুধ ও শুক্রবার। শুভ রং—আকাশি, মেজেন্টা, চকলেট। শুভ রত্ন—অ্যামিথিস্ট, রক্তপ্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আগাথা ক্রিস্টি, অভিনেতা অলিভার স্টোন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আজকের দিনটিতে ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। তীর্থভ্রমণ শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে) : আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রা শুভ।

মিথুন (২২ মে-২১ জুন) : আজকের দিনটিতে শিক্ষার্থীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

কর্কট (২২ জুন-২২ জুলাই) :  আজকে দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। তীর্থভ্রমণ শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটিতে ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করবে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি বিশেষ শুভ। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আজকের দিনটিতে বৈদেশিক বাণিজ্যে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকে লোভনীয় প্রস্তাব পেতে পারেন। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। তীর্থভ্রমণ শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : আজকের দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। বিদেশযাত্রায় প্রবাসী বন্ধুর সহায়তা পেতে পারেন। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। যাবতীয় কেনাকাটা শুভ। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন। স্বাস্থ্য ভালো যাবে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে বিদেশযাত্রার ক্ষেত্রে হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। ফেসবুকে কারও দেওয়া তথ্য আপনার প্রেমিক মনকে উসকে দিতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আজকের দিনটিতে কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...