Don't Miss
Home / আজকের সংবাদ / আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ০১ জানুয়ারি ২০১৮, সোমবার। নতুন সূর্যালোকে আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
আপনার মানুষের চাহিদা সম্পর্কে নেতৃত্বের গুণাবলী এবং সংবেদনশীলতা আছে- আপনার নিজস্ব সত্য প্রকাশের উপর জোর দেওয়ার আপনাকে একটি বড় উপায় থেকে অনুগ্রহ জয় করতে সাহায্য করবে। আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অফুরান আনন্দ দেবে।
একাকীত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাওয়ায় তাঁদেরকে উপযুক্ত অনুভব করতে দিন। কাউকে তার প্রেমে সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন। আপনি কর্মক্ষেত্রে আজ আপনার শক্তি এবং দুর্বলতা জানতে পারবেন। আপনার অনুভূতি প্রকাশ করা কঠিন হতে পারে। দুঃসময় আমাদেরকে অনেক বেশি কিছু দেয়। আত্মকরুণায় নিয়োজিত হয়ে মুহুর্তটি নষ্ট করবেন না, বরং জীবনের শিক্ষা থেকে জানার এবং প্রয়োগের চেষ্টা করুন। সতর্ক থাকুন কারণ আজকের দিনে প্রেমে পড়া আপনার জন্য ভ্রাষ্টাচার হতে পারে। আজ আপনার শুভ রং সবুজ, শুভ সংখ্যা ৮। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
নতুন বছরের প্রথম দিনে মেষ রাশির জাতক-জাতিকার বৈদেশিক ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রতিবেশী ও ছোট ভাই বোনের সাথে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বস্ত্র ও স্বার্ণালঙ্কার ক্রয়ের যোগ প্রবল। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেয়ে যাবেন। আজ সাংবাদিকদের দিনটি ভালো যাচ্ছে। ফেসবুক টুইটার ও ম্যাসেঞ্জারে সকলের শুভেচ্ছায় সিক্ত হবেন।
বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
নতুন বছরের প্রথম দিনে বৃষ রাশির জাতক-জাতিকারা কোনো বকেয়া টাকা আদায় করতে সক্ষম হবেন। বাড়ীতে কোনো আপ্যায়ণের আয়োজন করতে হতে পারে। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো আয়ের যোগ দেখা যায়। জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টা সফল হতে পারে। আজ স্বর্ণ বা বৈদেশিক মূদ্রা ক্রয় করতে পারেন।
মিথুন – Gemini (২২ মে২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
নতুন বছরের প্রথম দিনে মিথুন রাশির জাতক-জাতিকার সম্মান মর্যাদা ও ক্ষমতা বৃদ্ধি পাবে। কর্মস্থলে কোন ঝামেলার সম্মূখীন হতে পারেন। শনির প্রভাবে জীবন সাথীর সাথে কিছু বাদানুবাদ হবার আশঙ্কা রয়েছে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। রাজনৈতিক নেতাকর্মীদের গন সংযোগে সফলতা আসতে পারে।
কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
নতুন বছরের প্রথম দিনে কর্কট রাশির জাতক-জাতিকার অনাকাঙ্খীত ব্যয় বৃদ্ধির আশঙ্কা প্রবল। সকলকে নিয়ে দূরে কোথাও লং-ড্রাইভে যেতে পারেন। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। পারিবারিক বিনোদনের জন্য কিছু অর্থ অতিরিক্ত ব্যয় হতে পারে। প্রবাসীদের কেউ আবার দেশে প্রিয়জনের কাছে আসতে পারেন।
সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
নতুন বছরের প্রথম দিনে সিংহ রাশির জাতক-জাতিকার বন্ধু ভাগ্য বলবান থাকবে। আজ বন্ধুদের সাহায্য ও সংস্পর্শ আপনাকে আনন্দ দেবে। বাড়ীতে বড় ভাই বোনের আগমনে আপনি আনন্দ পাবেন। ব্যবসা ক্ষেত্রে বকেয়া টাকা আদায়ের সম্ভাবনা প্রবল। ঠিকাদারী কাজে কিছু সফলতা পেতে যাচ্ছেন।
কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
নতুন বছরের প্রথম দিনে কন্যার জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। কর্মস্থলে আপনার কোনো উন্নতি হতে পারে। প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিদের সময় তুলনামূলক ভালো। কোনো সাঙ্গঠনিক কাজে অংশ নিতে পারেন। ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে কিছু বকেয়া টাকা আদায়ের যোগ রয়েছে।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
নতুন বছরের প্রথম দিনে তুলা রাশির জাতক-জাতিকার ভাগ্য উন্নতির যোগ বলবান। হটাৎ করেই বিদেশ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেন। শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে। কোনো শিক্ষকের পরামর্শে আপনি বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেতে পারেন। পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে। ভ্রমন সংক্রান্ত বানিজ্যে ভালো লাভ হতে পারে।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
নতুন বছরের প্রথম দিনে বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। সকাল সকালই কোনো পরিচিত জনের মৃত্যুর সংবাদ পেতে পারেন। আজ ক্যামিক্যাল ও মেডিসিনের ব্যবসায়ীরা ভালো আয় করার সুযোগ পেয়ে যাবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো লাভ হবে। শেয়ার ব্যবসায়ীরা কিছু নতুন বিনিয়োগ করতে পারেন।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
নতুন বছরের প্রথম দিনে ধনু রাশির জাতক-জাতিকাদের শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক অবস্থানের পরিবর্তন করতে পারেন। আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। অবিবাহিতদের হুট করে বিয়ের কথাবার্তায় অগ্রগতি হতে পারে। জীবন সাথীর মানসিক অবস্থা ভালো নাও যেতে পারে। ব্যবসায়ীক অংশিদারদের সাথে কোনো আলাপ আলোচনা করতে পারেন।
মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
নতুন বছরের প্রথম দিনে মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে চলেছে। আপনার মূল্যবাণ মোবাইল ল্যাপটপ সামলে রাখুন। আজ কারো সাথে কোন প্রকার দ্বন্দ্বে জড়িয়ে পড়তে পারেন। কর্মস্থলে কোন সহকর্মীর দ্বারা ক্ষতি হবার আশঙ্কা দেখা যায়। কাজের লোকের উপর নজর রাখুন।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
নতুন বছরের প্রথম দিনে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের রোমান্টিক যোগাযোগ শুভ। প্রেমিক প্রেমিকারা আজ ঘুড়তে যেতে পারেন। সন্তানের ভর্তি সংক্রান্ত বিষয়ে কোন ফরম উঠানোতে ব্যস্ত হতে পারেন। শিল্পী ও কলাকুশলীদের দিনটি ব্যাস্ততায় কেটে যাবে। সৃজনশীল পেশার সাথে জড়িতদের কোন কাজের অর্ডার আসতে পারে।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
নতুন বছরের প্রথম দিনে মীন রাশির জাতক-জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে কোন শুভ ঘটনা ঘটতে চলেছে। হটাৎ করেই কোনো আত্মীয়র সাহায্য পেয়ে যাবেন। বাল্যবন্ধুর সাথে দেখা হওয়াতে মন ভালো হয়ে উঠবে। আজ কর্মস্থল থেকে কোনো যানবাহন পেতে পারেন। প্রত্যাশা পূরণের যোগ প্রবল।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...