Don't Miss
Home / আজকের সংবাদ / আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৫ জানুয়ারি ২০১৮, সোমবার। নতুন সূর্যালোকে আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
আপনাকে তাঁর অসুস্থতা কমাতে তাঁর মনোযোগ অসুস্থতা থেকে অন্য কিছু বিষয়ের উপর সরাতে হবে। আপনি দিনটিকে সবচেয়ে ভাল করতে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন। আপনার সাহায্যের দিকে যারা তাকিয়ে থাকে তাদের আপনি অঙ্গীকার করতে পারবেন। অংশীদারি প্রকল্পগুলি ইতিবাচক ফলের চেয়ে সমস্যা বেশি সৃষ্টি করবে। মাঝে মাঝে শিশুসুলভ ক্ষমতা হারিয়ে যাওয়াই আপনার প্রধান উদ্বেগ এবং চাপের কারণ হবে। হঠাৎ পরিচিতদের এড়িয়ে চলুন কারণ এটি অনুশোচনা ডেকে আনবে। আপনার কঠোর পরিশ্রম এবং আত্মনিয়োজন আপনার হয়ে কথা বলবে এবং আপনি আস্থা ও সমর্থন লাভ করবেন। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা ১৮। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সকালের দিকে কাজ কর্মে কিছু বাধা বিপত্তি দেখা দিলেও দুপরের দিকে তা কাটিয়ে উঠতে পারবেন। দুপরের পর কোনো ধর্মীয় বা আধ্যত্মীক অনুষ্ঠানে অংশ নেবার যোগ দেখা যায়। বিদ্যার্থীরা বিদেশ সংক্রান্ত কোন পরীক্ষা দিতে পারেন। জীবিকার জন্য বিদেশ যাত্রার ক্ষেত্রে শনির কারণে বাধা বিপত্তি দেখা দেবে।
বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বিকাল পর্যন্ত সময় ভালো যাবে। ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয় রোজগার হতে পারে। অবিবাহিতদের বিয়ের কথাবার্তায় অগ্রগতি আশা করা যায়। ব্যবসায়িক যোগাযোগ থেকে লাভবান হবেন। বিকালের পর সময় কিছুটা প্রতিকূল হয়ে উঠতে পারে। আইনগত জটিলতায় ভোগার আশঙ্কা প্রবল।
মিথুন – Gemini (২২ মে২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার দুপর পর্যন্ত কর্মস্থলে কিছু না কিছু ঝামেলা লেগে থাকবে। সহকর্মী আ অধিনস্ত কর্মচারীদের কারণে কিছুটা ঝামেলায় পড়তে পারেন। ব্যবসায়িক ভাবে বিকালের পর সময় কিছুটা ভালো হয়ে উঠবে। তবে অংশীদারি ব্যবসা নিয়ে দুশ্চিন্তায় থাকতে পারেন। জীবন সাথীর শরীর ও মন ভালো যাবে না। কলহের আশঙ্কা প্রবল।
কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বিদ্যার্থী ও শিল্পকলার চর্চকারীরিরা সকালের দিকে ভালো ফল পাবেন। সন্তানের পড়াশোনায় অগ্রগতি হতে পারে। সৃজনশীল পেশায় সকালের দিকে সাফল্য আসবে। বিকালের দিকে সময় কিছুটা খারাপ হতে পারে। কর্মস্থলে গোপন শত্রুতার শিকার হবেন। শরীর কিছুটা দূর্বল হতে পারে।
সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। জমি ভূমি স্থাবর সংক্রান্ত কোন কাজে অগ্রগতি হবার সম্ভাবনা। প্রত্যাশা পূরণ হবে। কোন আত্মীয়র সাহায্য পাবেন। বিকালের পর প্রেম ও রোমান্স শুভ। সন্তানের সাফল্যে আনন্দ বৃদ্ধি পাবে। পরীক্ষার্থীরা কোন পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত হবেন।
কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। আমদানি-রপ্তানি বাণিজ্যে আশানুরুপ অগ্রগতি হবে। প্রতিবেশীর সাহায্যে সকালের দিকে কোনো সমস্যার সমাধান করতে পারেন। বিকালে কোন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আত্মীয় বিরোধ দেখা দেবে। মায়ের সাথে বিতর্কে জড়িয়ে যেতে পারেন। সতর্ক থাকুন।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া টাকা পয়সা আদায় হতে পারে। সকালের দিকে খুচরা ও পাইকারী ব্যাবসায় ভালো আয় হতে পারে। হোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায়ীদের ভালো আয় রোজগার হবে। বিকালের দিকে বাড়ীতে ছোট ভাই বোনের সাথে কিছু মতানৈক্য হবার সম্ভাবনা। বিদেশ থেকে কোনো খারাপ সংবাদ পেতে পারেন।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলা পূর্ণ। সাকালের দিকে মানসিক অস্থিরতা বাড়তে পারে। শরীর কিছুটা দূর্বল থাকবে। কর্মস্থলে কোন ঝামেলার সম্মূখীন হতে হবে। বিকালের দিকে বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে ঝামেলা দেখা দেবে। আর্থিক সঙ্কটে পড়তে পারেন। খাওয়াদাওয়ায় অরুচীর সমস্যা দেখা দেবে।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকাদের সকালের দিকে ব্যয় বৃদ্ধি অব্যাহত থাকবে। বিদেশ সংক্রান্ত কাজে কিছু ঝামেলার সম্মূখীন হতে পারেন। প্রবাসীদের দিনটি ভালো যাবে না। দুপরের পর মানসিক ভাবে হতাশা নিরাশায় ভুগতে পারেন। পারিবারিক বিষয়ে কোন ঝামেলা দেখা দেবে। জীবন সাথীর সাথে কিছু মনমালিন্য হতে পারে।
মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সাকালে কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসায় আয়রোজগার বৃদ্ধি পাবে। বড় ভাই এর সাহায্য পেতে পারেন। দুপরের পর সময় কিছুটা ঝামেলাপূর্ণ। ব্যয় বৃদ্ধি পাবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা বিপত্তি । ট্রান্সপোর্ট ও ট্রাভেল এজেন্সী ব্যবসায় লোকশানের আশঙ্কা রয়েছে।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থলে আশানুরুপ অগ্রগতি হতে পারে। পদস্ত কর্মকর্তার সাহায্য পাবেন। সাকালের দিকে চাকরি সংক্রান্ত ইন্টারভিউতে আশানুরুপ সাফল্য আসতে পারেন। কোনো প্রভাবশালী প্রশাসনিক কর্মকর্তার সাহায্য পাবেন। বিকালের দিকে ব্যবসায় মন্দা যেতে পারে। অপ্রত্যশিত কোন সংবাদ পেতে পারেন।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
আজ মীন রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভবনাময়। ধর্মীয় ও আধ্যত্মিক কাজে সাফল্য আসতে পারে। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। বৈদেশিক বাণিজ্যে আশানুরুপ লাভবান হবেন। সাংসারিক বিষয়ে পিতার সাহায্য পেতে পারেন। বিকালের দিকে কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। সরকারী চাকুরেদের কোন অপ্রত্যাশিত সংবাদ পেতে হবে।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...