Don't Miss
Home / আজকের সংবাদ / আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ০৭ মে ২০১৮, সোমবার। নতুন সূর্যালোকে আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমিনিউমারলজিবাসংখ্যাজ্যোতিষপদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চানতাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
আজ জন্মদিন হলে আপনি মকর রাশির জাতক-জাতিকা। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫। আজ আপনার শুভ রং লাল। পুরনো শত্রুতা আপনি ভুলে গেলেও তার জের আপনাকে আজকের দিনে সমস্যায় ফেলতে পারে। সতর্ক হয়ে চলাফেরা করা দরকার। আঘাতের যোগ আছে। জাতিকারা আত্মীয়দের থেকে কোনো প্রয়োজনীয় গোপন খবর পেতে পারেন। অযথা ব্যয়ের যোগ আছে। শুভ রত্ন রবি ও রক্তপ্রবাল। আজকে সবকিছু ভালোর জন্য শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকার দিনটি ব্যস্ততায় কাটবে। সাংগঠনিক বা রাজনৈতিক কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। সামাজিক কোনো অনুষ্ঠানে ব্যস্ত হতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। প্রশাসনিক ব্যক্তিদের দিনটি নানা রকম ব্যস্ততায় কেটে যাবে। মাতার সাথে সর্বাবস্থায় ভুল বুঝাবুঝি এড়িয়ে চলুন। বিদেশ যাত্রার যোগ প্রবল। সিদ্ধান্ত নেয়ার আগেই কাজের সমাধান দিনটাকে অলৌকিক করে তুলবে। আশেপাশে কুচক্রী লোকের আনাগোনা বেড়ে যাবে। তাই সাবধান থাকতে হবে অনেক বেশি। আপনি বর্তমানে এমন একটি সময় পার করছেন যেখানে আত্মিক শান্তিু লুপ্ত হতে চলেছে। বিনিয়োগে লাভের আশা কম তবে ক্ষতির আশঙ্কা নেই। ভালোবাসার বাতাস ঢুকবে দক্ষিন জানালা দিয়ে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। বেকারদের কেউ পেয়ে যাবেন খণ্ডকালীন কাজের দায়িত্ব। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২।
বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা :, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকার বিদেশ বা দূরে ভ্রমনের যোগ প্রবল। ভাগ্য আপনার সহায় হবে। কোন শিক্ষক এর সাহায্য পেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মীক ভ্রমনের যোগ প্রবল। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। প্রতিযোগীতামূলক পরীক্ষায় সফল হবেন। বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা নিয়ে কিছু ঝামেলায় থাকতে পারেন। আজ আপনি অনেক কিছু করতে চাচ্ছেন নিজের রোমান্টিক লাইফে। হয়তো তা ভালো কিছুই হবে অথবা খারাপ কিছু হবে, তারপরও চেষ্টা থাকবে অবিরাম। আজ আপনার কর্মক্ষমতা বেড়ে যাবে দ্বিগুনেরও বেশি, যা দেখে আপনি নিজেই হতবাক হয়ে যাবেন। বিকেল নাগাদ সুযোগ এসে যাবে প্রিয়জনকে ভালোবাসা প্রকাশ করার। সপ্তাহ জুড়ে আর্থিক জটিলতা আপনার পিছু ছাড়তে চাইবে না। পরিবারের কল্যাণে কিছু টাকার অপচয় হতে পারে। বন্ধুদের কাছ থেকে ব্যবসার ব্যপারে আজ কিছু প্রয়োজনীয় তথ্য পাবেন। দূরযাত্রা শুভ। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩।
মিথুন – Gemini (২২ মে২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা :, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক ক্ষেত্রে ঝামেলা বৃদ্ধিপাবে। পরিচিত জনের মৃত্যু সংবাদ পেতে পারেন। রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে। দূর্ঘটনা এড়িয়ে চলার চেষ্টা করুন। সাংসারিক কাজে কিছু ঝামেলার আশঙ্কা। হঠাৎ চিকিৎসকের স্মরণাপন্ন হতে পারেন। পুলিশী গ্রেপ্তার বা হয়রাণির আশঙ্কা প্রবল। উর্দ্ধতনকে আজ এড়াতে পারবেন না কিছুতেই। তার দেয়া কাজের চাপ বইতে হবে কষ্ট হওয়া সত্বেও। না হলে পরিস্থিতি বেসামাল হতে বেশি সময় লাগবে না মিথুন। তাই ঘর থেকে বের হওয়ার সময় উর্দ্ধতনের আজ্ঞা পালনের মানসিক প্রস্তুতি নিয়েই বের হোন। ভালোবাসায় সর্টটাইমের লালবাত্তি দেখা দেবে। পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে মিটিয়ে ফেলুন। অর্থনৈতিক স্বাধীনতা কাজ করবে। রাস্তা পারাপারে সাবধান হোন। আজ হয়তো আপনার দিন নয়। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : কমলা, শুভ সংখ্যা : ১১।
কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা :, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। নতুন কোনো ব্যবসা আরম্ভ করার প্রচেষ্টা সফল হতে পারে। জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। বিদেশ থেকে কোনা ভালো সংবাদ পেতে যাচ্ছেন। কোনো আত্মীয়র বাসায় বেড়াতে যাওয়ার যোগ। রাজ্যের যতো আনন্দ আজ আপনার মনে ভর করবে কর্কট। আজ আপনি শারীরিকভাবে বেশ সুস্থ অনুভব করবেন। আপনার স্বপ্ন আজ এমন এক জায়গায় নিয়ে যাবে, যেখানে বাস্তব প্রাপ্তি তার থেকেও বেশি। পূর্বের সব অনিশ্চয়তা আজ নিশ্চয়তায় পরিণত হবে। প্রিয় মানুষটির সামনে দাড়িয়ে আজ কিছু বলতে সাহস পাবেন। মনের লুকানো সব কথা বলতে পারার আনন্দে আত্মহারাও হয়ে যেতে পারেন। বেকারদের কারো হাতে আজ অর্থ আসবে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ৫।
সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : , ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ । কোন বিরোধে জড়িয়ে পড়তে পারেন। রাগ ও জেদ নিয়ন্ত্রনের চেষ্টা করুন। আজ কাজের লোকের কারনে কোনো ঝামেলায় পড়তে পারেন। বিদেশ সংক্রান্ত কাজে বাধা বিপত্তি দেখা দেবে। পেটের পীড়ায় ভুগতে পারেন। অনৈতিক কোনো সম্পর্কের কারনে দূর্ণাম বদনামের আশঙ্কা রয়েছে। চতুর্দিক থেকে জনগণ আজ আপনাকে চেপে ধরবে কিছু করে দেখানোর জন্য। সমস্যা নেই, আপনার গুণে মুগ্ধ হবে সবাই। গ্রহ বলছে আজ কেউ আপনার প্রেমে পড়বেই। পাওনা টাকার ফেরত আসার সম্ভাবনা অনেক বেশি। আজ অপেশাদার কেউ আপনার কর্মক্ষেত্রে দারুণভাবে সাহায্য করবে। পরিবারের কারো রোগ মুক্তি আপনাকে চরম সুখী করে তুলবে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ৩।
কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা :, , ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। প্রেম ও রোমান্টিক বিষয়ে ভালো ফল পাবেন। আজ সন্তানের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। সৃজনশীল পেশার সাথে জড়িতদের দিনটি শুভ সম্ভাবনাময়। প্রেমিকার কাছ থেকে কিছু আর্থিক সাহায্য লাভের যোগ। শিল্পীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। আজ আপনার সামনে অনেকগুলো কাজ অপেক্ষা করছে কন্যা। চিন্তায় পড়ার কিছুই নাই, একে একে দেখবেন সবই শেষ করে ফেলেছেন। আজ আপনার গ্রহ পূর্বপরিকল্পিত চিন্তামাফিক এগিয়ে যেতে বলছে। ছোটবেলার খেলোর সঙ্গীর দেখা পেয়ে যাবেন চলতি পথে। কোনো কারণে বাড়িতে আজ খাবার-দাবারের বিশেষ আয়োজন চলবে। প্রতিবেশির কেউ সঙ্গ দিতে চাইবে সৃজনশীল কাজে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা :, , ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরাপান্না।
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে কোন বন্ধুর সাহায্য পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে সকাল থেকে কিছু ঝামেলা হতে পারে। মায়ের সাথে কোনো কারনে মনমালিণ্য দেখা দেবে। প্রত্যাশিত কাজে কোনো ঝামেলার সম্মূখীন হতে পারেন। যানবাহনের মেরামতে কিছু অর্থ ব্যয়ের যোগ দেখা দেবে। কর্মস্থলে গোপন শত্রুতার সম্মূখীন হবেন। অবাক হওয়ার কিছুই নেই, আজ আপনি সফল হতে চলেছেন দীর্ঘদিনের প্রচেষ্টায়। আপনার পোশাকের রুচি মুগ্ধ করবে নতুন পরিচিত ব্যক্তিকে। কর্মক্ষেত্রে সামান্য জটিলতার আভাস পাওয়া যাচ্ছে। কাজের চাপ বেড়ে যাবে অনেক বেশি। কাজের খাতিরে বিদেশ যেতে হবে দুয়েকদিনের মধ্যে। বিকেলটা কাটবে আড্ডাবাজি আর গল্পের মধ্য দিয়ে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : কমলা, শুভ সংখ্যা : ৩।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা :, , , , ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। আজ ছোট ভাই বোনের সাথে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হবে। কোনো বন্ধুর সাথে দেখা হওয়াতে মন ভালো হতে পারে। প্রতিবেশীর সাথে অহেতুক বিতর্কে না জড়ানোই ভালো। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ীদের দিনটি কিছুটা ঝামেলার। আজ পুরনো বন্ধু কিংবা প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গে দেখা করতে চাইলে- সে পথে বাধা আসতে পারে। আপনার প্রতি কারও গোপন প্রেম টের পেতে বড় দেরি হয়ে যেতে পারে। কর্মমুখর দিন শরীরকে ঝরঝরে করে তুলতে পারে আজ। আয় ও ব্যয়ের হিসাব রাখুন, আয়ের সমানুপাতে ব্যয় করুন। সামনে বড় খরচ অপেক্ষা করে আছে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা :, , ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকাদের বকেয়া কিছু অর্থ ফেরত পেতে পারেন। খুচরা ব্যবসায়ীদের ভালো আয় হবে। কোনো বৈদেশীক উৎস থেকে ধনলাভের যোগ প্রবল। বাড়ীতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে। খাদ্য ও পানিয়ের ব্যবসায় ভালো লাভ হবে। রেস্টুরেন্ট ব্যবসায়ীদের দিনটি ভালো যেতে পারে। সঞ্চয়ের প্রচেষ্টায় অগ্রগতি আশা করা যায়। আজ ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা পেয়ে বসতে পারে। এমন কোথাও কোনো গেট টুগেদারের নিমন্ত্রণ পাবেন, যেখানে পুরনো কোনো বন্ধুকে হঠাৎ দেখতে শুরু করতে পারেন ভিন্ন চোখে, যেমনটা ভাবেননি আগে। কর্মক্ষেত্রে, আপনার চেয়ে বয়সে ছোট এমন কারও পরামর্শ ভালো কাজে আসতে পারে। ক্যারিয়ারের দুশ্চিন্তা অর্থাগমের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪।
মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা :, , ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। বাড়ীতে কোনো রিপেয়ারিং কাজ করাতে পারেন। ব্যবসায়ীক কাজে কোনো আলাপ আলোচনায় রহস্যজনক বাধা আসবে। দাম্পত্য সুখ শান্তি ব্যহত হতে পারে। জীবন সাথীকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন। চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের ভালো আয় হবে। খুব গুরুত্বপূর্ণ কোনো কাজকে সামনে খুব বিপদে পড়তে পারেন, যে বিপদ আপনার দেরি করিয়ে দিতে পারে। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে চোখ বন্ধ করে বলে দেয়া যাচ্ছে- ভয়াবহ যানজট আপনার জন্যে ওঁৎ পেতে আছে। রাস্তায় বেরুলেই ঝাঁপ দিয়ে পড়বে ঘাড়ে। কর্মক্ষেত্রে যদি সাফল্যের একটি দরজা বন্ধ হয়ে যায়, তো অপেক্ষা করতে থাকুন, আরেকটি খুলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : মেরুন, শুভ সংখ্যা : ৫।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা :, , , ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আজ ব্যয় বৃদ্ধি পাবে। দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। কর্মব্যস্ত দিন হওয়াতে সাংসারিক ব্যয় বাড়বে। বিদেশ যাত্রার যোগ দেখা যায়। প্রবাসীরা কোনো অনুষ্ঠানে ব্যস্ত থাকতে পারেন। ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। সকাল থেকেই মনটা দূরে কোথাও যেতে চাইছে। কাছের বন্ধুদের ডেকে পরিকল্পনা করে ফেলুন আর বের হয়ে যান। নক্ষত্র মতে, আজ গোটা দিনটাই আপনার। আজ ইচ্ছাশক্তি আপনার অধীন। কর্মক্ষেত্রেও হঠাৎ করে কিছু সুযোগ চলে আসবে যা দীর্ঘমেয়াদে সুফল দেবে আপনাকে। তবে মনে রাখবেন আপনার চিন্তার দৌড় আর বাস্তব জীবনের দৌড় এক নয়। চিন্তার দৌড়ে কিছুটা লাগাম দিয়ে বাস্তবে দৌড় দিন। তাতে আখেরে আপনার এবং সঙ্গী দুজনেরই লাভ হবে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৭।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা :, , ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। আজ বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন। কোন বন্ধুর কাছ থেকে কিছু অর্থ সাহায্য পাওয়ার সম্ভাবনা। বাড়ীতে বড় ভাই এর কাছে কোনো কারনে বকাঝকা শুনতে হতে পারে। ব্যবসায়ীদের আয় রোজগার ভালো হবে। বকেয়া বিল আদায় করার যোগ প্রবল। আপনার সঙ্গে কারো দেখা করার কথা। মনে করে দেখা করে নিবেন। তা না হলে বড় কেন সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। নিজ বাসস্থানের বাইরে রাত কাটাতে হতে পারে আজ, সেই প্রস্তুতি রাখুন। বাসা থেকে বের হওয়ার সময় প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নেবেন। যদি শ্বাসকষ্টজনিত সমস্যা থাকে তবে খুব সাবধানে থাকাই ভালো। মীন রাশির জাতকদের আজ প্রেমে পড়ার সম্ভাবনা বেশি। এক্ষেত্রে সবদিক বিবেচনা করেই তবে সম্পর্কে আগাবেন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহনক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...