Don't Miss
Home / আজকের সংবাদ / আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ১৮ সেপ্টেম্বর ২০১৭, সোমবার। নতুন সূর্যালোকে আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।

আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

আজ ১৮ সেপ্টেম্বর। আজকের তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কন্যা রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৫ ও ৭। গুরুত্বপূর্ণ দিন সোম ও বুধবার। শুভ রং—সবুজ, সাদা, গোলাপি। শুভ রত্ন—মুক্তো, গার্নেট। বিশিষ্ট ব্যক্তিত্ব—অভিনেত্রী লরেল বেকল, সংগীতশিল্পী এম এস শুভলক্ষ্মী, গীতিকার প্রসূন যোশী। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আজকের দিনটি আপনার শুভ। হাঁটুর জয়েন্টের ব্যথায় কষ্ট পেতে পারেন। ঘরে কোন ব্যাপার নিয়ে অশান্তি হতে পারে। মেডিকেল ও পরিবহণ বিভাগের সাথে নিযুক্ত ব্যক্তিরা আজকে কর্মে সাফল্য পাবেন। তবে আজ নতুন কোন যোগাযোগ হতে পারে।

বৃষ (২১ এপ্রিল-২১ মে) : আজকের দিনটি আপনার শুভ। বুকের ব্যথায় কষ্ট পেতে পারেন। আজকে কোন সিদ্ধান্ত নেবেন না। শিপিং ও সেলস ম্যানেদের আজকে উন্নতির সম্ভাবনা আছে। বন্ধুদের জ্ঞানকে উপেক্ষা করুন। স্টুডেন্টরা পরিশ্রমের ফল পাবেন। নিজের ওপর বিশ্বাস রাখুন। অন্যের হস্তক্ষেপকে আজ প্রাধান্য দিন। অদৃশ্য কোন শক্তি আজ আপনাকে চালিত করতে পারে।

মিথুন (২২ মে-২১ জুন) : আজকের দিনটি আপনার শুভ-অশুভ মিশ্রিত। কোমরে বা পিঠে ব্যথা হতে পারে। হিসাবশাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন তারা আজ শুভ ফল পাবেন। রেল ও হাসপাতালের কর্মীরা সফলতা পাবে। কাউকে ভালো লাগলে আজকের দিনে তাকে তা জানাতে পারেন। নিজেকে দিশেহারা না করে যেদিকে ইচ্ছে সেই দিকেই যান।

কর্কট (২২ জুন-২২ জুলাই) :  আজকের দিনটি আপনার মধ্যম। অতিরিক্ত রক্ষণশীল মানসিকতা অন্যের বিরক্তির কারণ হতে পারে। পরোপকারের কারণে অর্থ ব্যয়ের যোগ আছে। প্রেমিকার কাছে আপনার মতামত খুলে বলুন। ব্যবসায়ীরা অর্থ বিনিয়োগ করুন। সঙ্গীকে যেকোনো বিষয়ে সহায়তা করুন। আজ আপনি চরম মানসিক বিভ্রান্তির মধ্যে থাকতে পারেন।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : আজকের দিনটি আপনার মধ্যম। গলার ব্যথায় কষ্ট পাবেন। কর্মস্থলে ভালো ব্যক্তি হিসেবে সুনাম হবে । ফটোগ্রাফির স্টুডেন্টরা সফলতা পাবেন। বন্ধুদের সহযোগিতা করুন। সমতা বজায় রেখে চলাটা আজ আপনার কাছে চ্যালেঞ্জ। নতুন কোন সুযোগ আসতে চলেছে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটি আপনার মধ্যম। মানসিক অবসাদ কাটিয়ে উঠুন। কোন সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে আলোচনা করুন। নিজের ভালোবাসার মানুষের সাথে সময় কাটান। আপনার জীবনের যেকোনো ক্ষেত্রে একটা টেনশন তৈরি হতে পারে। তবে আজ আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আজকের দিনটি আপনার শুভ-অশুভ মিশ্রিত। ঘাড়ের ব্যথায় সমস্যা পেতে পারেন। কোন নতুন পরিকল্পনা নেবেন না। যাদের ওপর ভরসা করতে পারেন তাদের সাথেই সময় কাটান। কোন অপ্রত্যাশিত বাধা আসতে পারে আজ। আপনার কাল্পনিক স্বভাব বাস্তবের সঙ্গে সংঘাত তৈরি করতে পারে। নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ রাখুন।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : আজকের দিনটি আপনার শুভাশুভ মিশ্রিত। আপনার মিষ্টি বাক্য দ্বারা সবার মন জয় করুন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। আই টি সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে সফলতা পাবেন। নিজের থেকে একটু বেড়িয়ে বহির্বিশ্বকে এবার একটু দেখুন। মন খুলে কথা বলুন। এগিয়ে যেতে সহায়তা করবে আপনাকে।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আজকের দিনটি আপনার মধ্যম। সকল ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। বিবাহিত ব্যক্তিদের আজকের দিনটা ভালো কাটবে। রাজনীতি জগতের সাথে যুক্ত ব্যক্তিরা কর্মে সফলতা পাবেন। ব্যবসায়ে বিনিয়োগ করবেন না। আপনার পরিবারে নতুন কেউ আসতে চলেছে।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজকের দিনটি আপনার মোটামুটি ভালোই যাবে। গুরুজনদের মতামতকে মনোযোগ দিয়ে শুনুন। স্পাইনালকর্ডে ব্যথা হতে পারে। উচিত কথা বললে সমস্যায় পড়বেন। প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা হতে পারে। কষ্টসাধ্য কাজ করুন। তাতে আপনার সুফল লাভের আশা রয়েছে। পুরাতন সমস্যা সমাধান হতে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটি আপনার শুভ। মুখের নিম্নভাগে কোন আঘাত লাগতে পারে। সকল ক্ষেত্রে বিবেচনা করে তবেই কোন সিদ্ধান্ত নেবেন। বিদ্যার্থীরা আজ ভালো ফল পাবেন। আপনার গতিবেগ আজ একটি ধীর গতির হতে পারে। এই সময়টাকে অন্যভাবে ব্যবহার করুন। নিজের শৈল্পিক স্বত্বাকে এই সময় একটু ঘষেমেজে নিন।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আজকের দিনটি আপনার মধ্যম। মনের কোন আশা পূরণ হতে পারে। কোন মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন। নিজের অভ্যন্তরে একটা দ্বন্দ্ব বেড়ে উঠতে পারে আজ। প্রাক্তন বান্ধবীর সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যাবে। স্ত্রীর সঙ্গে ছোট কারণে ঝগড়া হতে পারে। গতকালের তুলনায় আজকের দিনটি আপনার খারাপ যাবে।

বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...