আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
October 23, 2017
এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৩ অক্টোবর ২০১৭, সোমবার। নতুন সূর্যালোকে আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে? এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আজকের দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। বদনামের আশঙ্কা আছে।
বৃষ (২১ এপ্রিল-২১ মে) : আজকের দিনটিতে দাম্পত্য সম্পর্ক ভালো যেতে পারে। পারস্পরিক-সামাজিক সম্পর্ক ভালো যেতে পারে। ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকবে। বিক্রয় বাণিজ্যে লাভ যোগ আছে। জ্ঞাতি শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন) : আজকের দিনটিতে শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। সীমা লঙ্ঘনের চেষ্টা ক্ষতিকর হতে পারে।
কর্কট (২২ জুন-২২ জুলাই) : আজকের দিনটিতে প্রেম-ভালোবাসার জন্য দিনটি শুভ। মনের মানুষকে মনের কথা খুলে বলুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : আজকের দিনটিতে মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটিতে ছোট ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আজকের দিনটিতে বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। আজ কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। অধীনদের কাজে লাগাতে চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : আজকের দিনটিতে শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। আত্মপ্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আজকের দিনটিতে গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজকের দিনটিতে ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। মনের গভীরে লালিত কোনো আশা পূরণ হতে পারে। বড় ভাই-বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। তাদের কোনো পরামর্শ উপকারে আসতে পারে। পেশাগত যোগাযোগে সুফল পাবেন।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আজকের দিনটিতে উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষা অথবা কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যেতে পারে।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
আপনার আজ যাবে কেমন সোমবারের দিনটি 2017-10-23