Don't Miss
Home / সাহিত্যপাড়া / আবারও মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া!
ঐশ্বরিয়া রাই

আবারও মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া!

এমএনএ বিনোদন ডেস্কঃ আবারও মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন! সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রীর একটি ভিডিও দেখে অনুরাগীদের ধারণা তিনি অন্তঃসত্ত্বা।

সেই ভিডিওতে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা যায় স্বামী অভিনেতা অভিষেক বচ্চন ও মেয়ে আরাধ্যকে। ঢিলেঢালা কালো পোশাক পরেছিলেন ঐশ্বরিয়া, যা দেখে নেটিজেনদের প্রশ্ন— ঐশ্বরিয়া কি অন্তঃসত্ত্বা?

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাল ভিডিও ও ছবি দেখে অনেকেই দাবি করেছেন— দীর্ঘ কালো এই পোশাকে বেবিবাম্প লুকানোর চেষ্টা করছেন ঐশ্বরিয়া। আবারও কেউ তার গর্ভাবস্থা গোপন করার কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন। ঐশ্বরিয়া আবার মা হচ্ছেন কিনা তা নিয়ে এখন নানা প্রশ্ন, জল্পনা ও কৌতূহল নেটিজেনদের মাঝে।

তবে সব জল্পনা-কল্পনা পেছনে ফেলে ঐশ্বরিয়া আপাতত আলোচনায় আছেন তার আসন্ন সিনেমা নিয়ে। দীর্ঘ বিরতির পর তামিল সিনেমা পোনিয়িন সেলভান দিয়ে পর্দায় তিনি। নির্মাতা মণি রত্নমের পরিচালনায় সিনেমাটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে। পঘুভুরের রাজকন্যা রানী নন্দিনী এবং তার মা মন্দাকিনী দেবীর চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার।

উল্লেখ্য, ২০০৭ সালে বিয়ে করেন ঐশ্বরিয়া-অভিষেক। ২০১১ সালে তাদের কন্যাসন্তান আরাধ্যার জন্ম হয়। বেশ সুখেই দিন কাটছে এ তারকা দম্পতির।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...