Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / আমদানীকৃত পিঁয়াজ পচে যাওয়ায় দাম বেড়েছে দেশের বাজারে

আমদানীকৃত পিঁয়াজ পচে যাওয়ায় দাম বেড়েছে দেশের বাজারে

এমএনএ শিল্প ও বানিজ্য ডেস্ক :  পেঁয়াজের আবার বেড়েছে। দাম বেড়ে দেশি পেঁয়াজের কেজি ১০০ টাকা এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজের কেজি ৮০ টাকায় উঠেছে। গত ১৪ সেপ্টেম্বর ভারত হুট করে বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে সীমান্তে পেঁয়াজ বোঝাই অসংখ্য ট্রাক আটকে যায়। যায় ফলে দেশি পেঁয়াজের কেজি ১১০ টাকা এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজের কেজি ৮০ টাকায় ওঠে।
অবশ্য তিনদিন পর আটকে থাকা পেঁয়াজ বাংলাদেশকে দেয়ার সিদ্ধান্ত নেয় ভারত। এতে দেশি পেঁয়াজের দাম কিছুটা কমে কেজি ৮০ টাকায় নেমে আসে। ভারতীয় পেঁয়াজের কেজি নামে ৬০ টাকায়। তবে ভারত থেকে আসা বেশিরভাগ পেঁয়াজ নষ্ট হওয়ায়, দু’দিন ধরে আবার পেঁয়াজের দাম বেড়েছে।শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, খুচরা বাজারে দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা। আমদানি করা পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা।

 

 

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...