এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী যখন গ্রাহকদের নিরাপত্তা নিয়ে সমালোচনার তুঙ্গে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ঠিক তখনই আমাজন বন ও বন্যপ্রাণী সংরক্ষণে এগিয়ে এল তারা। পৃথিবীর ফুসফুস খ্যাত এ বন রক্ষায় নিজেদের নীতি পরিবর্তন করে জারি করেছে নতুন আইন।সম্প্রতি বিবিসির একটি তদন্তের প্রেক্ষিতে আমাজানের সংরক্ষিত এলাকার অবৈধ বেচাকেনা বন্ধে ফেসবুক এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
পৃথিবীর সাতটি দেশের সাড়ে সাত মিলিয়ন বর্গকিলোমিটার এলাকাজুড়ে গড়ে উঠেছে আমাজন রেইনফরেস্ট। বর্তমানে শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মানুষের নেতিবাচক কর্মকাণ্ডেও একটু একটু করে হারিয়ে যাচ্ছে পৃথিবীর ফুসফুস খ্যাত এই বন। কিছু অসাধু মহলের কবলে পড়ে বনের গাছগাছালির পাশাপাশি বিলুপ্ত হয়ে যাচ্ছে বন্যপ্রাণীও। এক গবেষণায় দেখা গেছে, আমাজনের সর্বজনীন মালিকানাধীন বনাঞ্চলের এক তৃতীয়াংশ ধ্বংস হয়ে যাচ্ছে।
সম্প্রতি আমাজন অঞ্চলের অবৈধ বেচাকেনা বন্ধে নতুন আইন প্রণয়ন করেছে ফেসবুক। পরিবর্তিত এই নীতি কেবল আমাজন বন সংরক্ষণেই সীমাবদ্ধ থাকবে, বিশ্বজুড়ে অন্যান্য রেইনফরেস্ট এবং বন্যপ্রাণীর আবাসস্থল কিংবা জনসাধারণের মালিকানাধীন বনাঞ্চলের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
