Don't Miss
Home / আইন আদালত / আলজাজিরা টিভির বাংলাদেশে সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট

আলজাজিরা টিভির বাংলাদেশে সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট

এমএনএ আদালত ডেস্ক :  কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা টিভির সম্প্রচার বাংলাদেশে বন্ধে চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী এমডি এনামুল কবির ইমন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করেছেন বলে রাতে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

এই রিটে আল জাজিরা টেলিভিশন চ্যানেলে প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনটি ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সকল অনলাইন প্লাটফর্ম থেকে অপসারণের নির্দেশনা চাওয়া হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শককে বিবাদী করা এই রিটটি বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হাসান মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবারের কার্যতালিকায় ৫২৪ নম্বর ক্রমিকে শুনানির জন্য রয়েছে।

x

Check Also

একটি মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

চট্টগ্রাম প্রতিনিধি কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস একটি মামলায় জামিন পেয়েছেন। ...