Don't Miss
Home / আজকের সংবাদ / আসাদ সরকারই রাসায়নিক হামলা চালিয়েছে : ফ্রান্স

আসাদ সরকারই রাসায়নিক হামলা চালিয়েছে : ফ্রান্স

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : ফ্রান্স জানিয়েছে তাদের কাছে দ্ব্যর্থহীন প্রমাণ আছে যে সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রাসায়নিক হামলা বাশার আল আসাদ সরকারের বিমান বাহিনী করেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্য মার্ক আয়াল্ত বলেন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা নমুনায় সিরীয় সরকারের প্রস্তুত করা সারিন গ্যাসের ধরণের সম্পুর্ণ মিল পাওয়া গেছে।

ছয়পাতারে এ প্রতিবেদনে বলা হয়, তারা ঘটনাস্থলের মাটি এবং নিহত এক ব্যক্তির রক্তের যে নমুনা সংগ্রহ করেছিল সেগুলো পরীক্ষা করে চূড়ান্ত এ সিদ্ধান্তে উপনীত হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নিশ্চিত একটি সূত্র থেকে জানতে পেরেছি, আমাদের সংগ্রহ করা নমুনায় যে সমস্ত উপাদান পাওয়া গেছে সেগুলো সাধারণত সিরিয়ার গবেষণাগারগুলোতে উৎপাদন করা হয়।

এই প্রক্রিয়ায় শুধু আসাদের গবেষণাগারেই উপাদানগুলো উৎপাদন করা হয়। এ থেকে আমরা বুঝতে পেরেছি ওই হামলার পেছনে আসলে কে ছিল। আমরা বুঝতে পেরেছি কারণ, আমরা আগেরবারের রাসায়নিক হামলার নমুনাও সংগ্রহে রেখেছিলাম। যাতে আমরা তুলনা করতে পারি।

নমুনাগুলোর মধ্যে যেসব উপাদান পাওয়া গেছে তার একটি হল হেক্সামিন। আসাদের গবেষণাগারে সারিন গ্যাসের মত স্নায়ুবিধ্বংসী রাসায়নিক অস্ত্র তৈরিতে হেক্সামিন ব্যবহার করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়।

গত ৪ এপ্রিল ইদলিব প্রদেশের খান শেইখৌন শহরে রাসায়নিক অস্ত্র হামলায় অন্তত ৯০ জনের মৃত্যু হয়। সিরিয়ার বিরোধী দল, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর অভিযোগ, আসাদ বাহিনী ওই হামলা চালিয়েছে। যদিও আসাদ এবং তার মিত্র রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। বাশার আল আসাদ ফ্রান্সের অভিযোগকে ‘বানোয়াট’ বলে অভিহিত করেছে।

তিনি বলেন, ২০১৩ সালে পশ্চিমা শাসকগোষ্ঠী তার বিরুদ্ধে দামেস্কে রাসায়নিক হামলার অভিযোগ আনলে সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করে ফেলে আসাদ সরকার।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষ্য, গত ৪ এপ্রিল খান শেইখুনে সিরীয় বাহিনীর বিমান হামলার পরে মানুষের মধ্যে রাসায়নিক হামলার লক্ষণ পরিলক্ষিত হয়। রাসায়নিক নিরস্ত্রীকরণ আন্তর্জাতিক সংস্থাও আক্রান্তদের নমুনা সংগ্রহ করে জানিয়েছে, তাদের উপর সারিন বা সারিনতুল্য কোনো বস্তু দিয়ে হামলা করা হয়েছে।

গতকাল বুধবার এই সংক্রান্ত গোয়েন্দা তথ্য প্রকাশ করার সময় ফরাসি পররাষ্ট্র মন্ত্রী বলেন, আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি যে সংগৃহীত নমুনার সঙ্গে সিরীয় ল্যাবরেটরিতে প্রস্তুত করা উপাদানের প্রস্তুত পদ্ধতির ধরণের সঙ্গে মিল রয়েছে। এই পদ্ধতিটাই হচ্ছে সিরীয় সরকারের চিহ্ন বহন করছে এবং এর ভিত্তিতে আমরা আসাদ সরকারের উপর এই হামলার দায় দিচ্ছি। আমরা জানি, কারণ পূর্ববর্তী হামলাগুলোর নমুনা আমরা সংগ্রহ করে রেখেছিলাম এবং সেটির তুলনামূলক বিশ্লেষণ করে দেখেছি।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...