Don't Miss
Home / রাজনীতি / আহসান এইচ মনসুরকে অপসারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাকুর নতুন গভর্নর

আহসান এইচ মনসুরকে অপসারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাকুর নতুন গভর্নর

বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর ড. আহসান এইচ মনসুরকে অপসারণ করে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাকুর রহমানকে।

এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে নিয়োগাদেশ জারি করা হয়েছে।

গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়েই কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় ত্যাগ করেন। বাংলাদেশ ব্যাংক থেকে বের হওয়ার সময় নতুন গভর্নর নিয়োগ এবং তার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি ঢাকা পোস্টকে বলেন, “আমি পদত্যাগ করিনি, তবে খবর শুনেছি।” এর বেশি কিছু তিনি জানাননি।

সূত্র জানায়, সকালে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে তিনি কার্যালয়ে উপস্থিত হন। তবে হঠাৎ করেই তার অপসারণের খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নতুন গভর্নর নিয়োগের গুঞ্জন ওঠে। এর পরপরই তিনি সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রকাশ্যে কোনো আলোচনা না করেই অফিস ত্যাগ করেন। তার এই আকস্মিক প্রস্থানকে ঘিরে ব্যাংকের অভ্যন্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গভর্নর পদে পরিবর্তন আনার বিষয়ে প্রক্রিয়া চলমান রয়েছে। মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগের প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, মোস্তাকুর রহমান বাংলাদেশের পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমএর সদস্য এবং হিরা সোয়েটারের মালিক।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত সরকার বা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ফলে গভর্নর পদকে ঘিরে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্পষ্ট করতে সংশ্লিষ্ট মহল সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...