Don't Miss
Home / আজকের সংবাদ / আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

এমএনএ স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। তিন জাতি সিরিজের অপর দল নিউল্যিান্ড। টুর্নামেন্টে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে।

স্লো-ওভার রেটের কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞার মধ্যে আছেন মাশরাফি বিন মুর্তজা। যে কারণে ডাবলিনের মালাহাইড দ্যা ভিলেজ স্টেডিয়ামে আজ শুক্রবারের ম্যাচে খেলতে পারছেন না তিনি। মাশরাফির অনুপস্থিতিতে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে বেশ এগিয়ে বাংলাদেশ। আগের ৭ বারের সাক্ষাতে টাইগারদের ৫ জয়ের বিপরীতে আয়ারল্যান্ডের জয় ২টিতে।

সর্বশেষ ২০১১ সালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ড। বিশ্বকাপের মঞ্চে মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশ মাত্র ২০৫ রানে গুটিয়ে গেলেও বোলারদের নৈপুণ্যে আইরিশদের ২৭ রানে পরাজিত করে। সেই সুখস্মৃতি নিয়েই ডাবলিনে খেলতে নামলেন সাকিব-মোস্তাফিজরা।

ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের একটিতে জিততে পারলে শ্রীলঙ্কাকে টপকে র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বরে উঠতে পারবে বাংলাদেশ। সেক্ষেত্রে ২০১৯ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে টাইগাররা।

আয়ারল্যান্ড একাদশ: এড জয়সে, পল স্টারলিং, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ডি বালব্রিন, নেইল ও’ব্রায়েন, গ্যারি উইলসন, স্টুয়ার্ট থমফসন, কেভিন ও’ব্রায়েন, জর্জ ডকরিল, ব্যারি ম্যাকার্থি, টিম মুরতাগ ও পিটার চেজ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

x

Check Also

দেশে তাপপ্রবাহের সম্ভাবনা কম থাকলেও পুরোপুরি কমছে না গরম

এমএনএ প্রতিবেদক শনিবার (১৮ এপ্রিল) দেশে তাপপ্রবাহের সম্ভাবনা কম থাকলেও গরম পুরোপুরি কমছে না। আবহাওয়া ...