Don't Miss
Home / আজকের সংবাদ / ‘অপারেশন সান ডেভিল’ সমাপ্ত ঘোষণা

‘অপারেশন সান ডেভিল’ সমাপ্ত ঘোষণা

রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী গোদাগাড়ীর বেনীপুরে জঙ্গি আস্তানায় ‘অপারেশন সান ডেভিল’ সমাপ্ত ঘোষণা করেছে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ। আজ শুক্রবার দুপুরে পৌনে একটার দিকে তিনি অনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, পরিবার লাশ নিবে না। তারা বড় ধরনের জঙ্গি। নিহত জঙ্গি আসরাফুল আইটি বিশেষজ্ঞ ছিলেন। গানপাউডার, জিহাদি বই।

এর আগে গোদাগাড়ী থানার ওসি হিফজুর আলম মুন্সি লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জঙ্গিদের লাশ নসিমনে করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হবে। একটি নসিমনে তিন জঙ্গি ও একটিতে দুই জঙ্গির লাশ নিয়ে আনা হবে।

অন্যদিকে, লাশের পঁচন ধরায় দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। তাই উদ্ধার কর্মীরা কেরোসিন ও নাকে-মুখে গামছা দিয়ে জঙ্গিদের লাশ উদ্ধারে কাজ করছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুমিত চৌধুরী সকালে গণমাধ্যমকর্মীদের জানায়, এ জঙ্গি আস্তানায় থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১১টি বোমা উদ্ধার করা হয়েছে।

এএসপি সুমিত চৌধুরী গণমাধ্যমকর্মীদের আরো বলেন, বাড়ির ভেতরে কোনো জঙ্গি পাওয়া যায়নি। তবে বাইরে পড়ে থাকা নিহত জঙ্গিদের লাশ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বোমা নিস্ক্রয়কারী দল এবং সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ১১টি বোমা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার ভোর থেকে উপজেলার বেনীপুর গ্রামের সাজ্জাদ আলী ওরফে মিস্টু (৫০) বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর ভেতরে থাকা জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু জঙ্গিরা তাতে সাড়া দেয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা তখন বাড়িতে পানি স্প্রে করা শুরু করে। এ সময় জঙ্গিরা বাড়ি থেকে বের হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলা চালায়। এক নারী জঙ্গি প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেন ফায়ার সার্ভিসের কর্মী আবদুল মতিনকে। এ সময় দুই পুলিশ সদস্যও আহত হন। এ ঘটনার পর পুলিশি অভিযানে বাড়ির মালিক সাজ্জাদ হোসেন (৫০), তার স্ত্রী বেলী বেগম (৪৫), তাদের ছেলে সোয়াইদ (২৫), আল-আমিন (২০) ও মেয়ে কারিমা খাতুন (১৭) নিহত হন। আর অভিযানের পর সাজ্জাদের মেয়ে সুমাইয়া পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। বাড়ি থেকে উদ্ধার করা হয় সুমাইয়ার দুই শিশু সন্তানকে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...