Don't Miss
Home / হোম স্লাইডার / ইংল্যান্ডকে ২৮৬ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে ২৮৬ রানের টার্গেট দিল অস্ট্রেলিয়া

এমএনএ স্পোর্টস ডেস্ক : লডর্সে বিশ্বকাপ ক্রিকেটের হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অ্যারন ফিঞ্চের দারুণ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ২৮৫ রান। এক উইকেটে ১৭৩ রান করা অস্ট্রেলিয়া এরপর ৫৫ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে শেষ পর্যন্ত ৭ উইকেটে ২৮৫ রানে ইনিংস সমাপ্ত করে। তাতে করে ইংল্যান্ডকে ২৮৬ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের ফিল্ডিং ছিল বাজে। গ্রাউন্ড ফিল্ডিংয়ে দিয়েছেন বেশ কিছু বাড়তি রান। হাত থেকে ছুটেছে ক্যাচ। হাতছাড়া হয়েছে স্টাম্পিংয়ের সুযোগ। অস্ট্রেলিয়ার মিডল অর্ডার নিতে পারেনি তার সুবিধা। রানের গতিতে দম দেওয়ার কাজটা করতে পারেননি কেউ।

এবারের আসরে নিজেদের তৃতীয় শতরানের জুটিতে অস্ট্রেলিয়াকে ভালো শুরু এনে দেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। সাবধানী শুরু করা দুই ওপেনার ধীরে ধীরে বাড়ান রানের গতি। আজ মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ১২৩ রানের জুটি গড়েন ফিঞ্চ। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ১৬৬ রান করা ওয়ার্নার এদিনও দুর্দান্ত ব্যাটিং করে যান। মঈন আলীর বলে ক্যাচ তুলে দেয়ার আগে ৬১ বলে ৬টি চারের সাহায্যে ৫৩ রান করেন ওয়ার্নার।

দ্বিতীয় উইকেটে অ্যারন ফিঞ্চের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন উসমান খাজা। এক উইকেটে ১৭৩ রান করা অস্ট্রেলিয়া এরপর ৫৫ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট। ২৯ বলে ২৩ রান করে বেন স্টোকসের বলে বোল্ড উসমান খাজা।

ইনিংসের শুরু থেকে অসাধারণ ব্যাটিং করে যাওয়া অ্যারন ফিঞ্চ ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি করার পর জফরা আর্চারের শিকার হন। ১১৬ বলে ১০০ রান করে সাজঘরে ফেরেন ফিঞ্চ। ব্যাটিং তাণ্ডব শুরুর আগেই গ্লেন ম্যাক্সওয়েলকে সাজঘরে ফেরান মার্ক উড। ৮ রানে রান আউট মার্কু স্টইনিস। তার বিদায়ের মধ্য দিয়ে ৪১.৫ ওভারে ২২৮ রানে পাঁচ উইকেটে হারায় অস্ট্রেলিয়া।

দলের ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরতে পারেননি সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। ৩৪ বলে ৫টি চারের সাহায্যে ৩৮ রান করতেই ক্রিস ওকসের বলে ক্যাচ তুলে দেন স্মিথ। তার বিদায়ের পর ইনিংসের শেষ দিকে একাই লড়াই করে যান অ্যালেক্স কেরি। তার ২৭ বলের অপরাজিত ৩৮ রানে ভর করে ৭ উইকেটে ২৮৫ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ২৮৫/৭ (ফিঞ্চ ১০০, ওয়ার্নার ৫৩, খাওয়াজা ২৩, স্মিথ ৩৮, ম্যাক্সওয়েল ১২, স্টয়নিস ৮, কেয়ারি ৩৮*, কামিন্স ১, স্টার্ক ৪*; ওকস ১০-০-৪৬-২, আর্চার ৯-০-৫৬-১, উড ৯-০-৫৯-১, স্টোকস ৬-০-২৯-১, মইন ৬-০-৪২-১, রশিদ ১০-০-৪৯-০)

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...