Don't Miss
Home / হোম স্লাইডার / ইউটিউবে পরীমনির ‘ডানা কাটা পরী’ ভাইরাল!

ইউটিউবে পরীমনির ‘ডানা কাটা পরী’ ভাইরাল!

এমএনএ বিনোদন ডেস্ক : ইউটিউবে প্রকাশের কিছু সময়ের মধ্যেই ব্যাপক সাড়া জাগিয়েছে অভিনেত্রী পরীমনির ‘ডানা কাটা পরী’ শিরোনামের একটি আইটেম গান। ইতোমধ্যে গানটি ভাইরাল হয়ে গেছে।

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে এই আলোচিত নায়িকার ‘রক্ত’ চলচ্চিত্র। ওই সিনেমার আইটেম গানটি শনিবার রাতে ইউটিউবে প্রকাশিত হয়। এর পরই তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

গতকাল শনিবার ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পায়। ‘স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে/প্রেমের ছড়াছড়ি/হায়রে কি যে করি/আমি ডানাকাটা পরী’ শিরোনামের গানটি এ যাবৎকালের সর্বাধিক ব্যয়বহুল আইটেম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ রিপোর্ট লেখা পর্যন্ত গানটি মাত্র দুইদিনেই সাড়ে ছয় লাখের কাছাকাছি দর্শক দেখেছেন।

Porimoni-mna.com.bdপরীমনির পরবর্তী সিনেমা ‘রক্ত’র জন্য গানটি নির্মিত হয়েছে। কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় গানটিতে সুর করেছেন আকাশ এবং কণ্ঠ দিয়েছেন কনিকা কাপুর। কোরিওগ্রাফি করেছেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার বাবা যাদব।

সিনেমাটি প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া।

এ ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন নবাগত রিক্ত রোশন।

পরীমনি-রোশন ছাড়া সিনেমায় আরও অভিনয় করছেন আশিষ বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, রাজা দত্ত, অমিত হাসান প্রমুখ।

এতে পরিচালক ওয়াজেদ আলী সুমন অন্য এক পরীমনিকে হাজির করেছেন।

গত সোমবার রাতে ইউটিউবে প্রকাশিত চলচ্চিত্রটির প্রথম ট্রেইলার। ট্রেইলারও বেশ সারা ফেলেছে। ১ মিনিট ১৭ সেকেন্ডের টিজারে ধুন্ধুমার অ্যাকশন চরিত্রে দেখা গেছে পরীমনিকে। পরী ভক্তরা এর মধ্য দিয়েই প্রথমবারের মতো তাকে অ্যাকশন চরিত্রের দেখতে পাবেন। এতে পরিচালক ওয়াজেদ আলী সুমন অন্য এক পরীমনিকে হাজির করেছেন।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’তে পরীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত রিক্ত রোশন। ছবির ফাইটিং দৃশ্য পরিচালনা করছেন থাইল্যান্ডের জাইক্যা এবং চেন্নাইয়ের রাজেশ।

জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজের যৌথ প্রযোজনার নির্মিত ‘রক্ত’ ছবিটি ঈদুল আজহায় বাংলাদেশে শতাধিক এবং কলকাতায় ১৩০টি সিনেমা হলে একযোগে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Save

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...