Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / ইউনিলিভার, সিটি গ্রুপসহ ৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১১ মামলা দায়ের
ইউনিলিভার

ইউনিলিভার, সিটি গ্রুপসহ ৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১১ মামলা দায়ের

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্কঃ দেশের চাল, ডাল, সাবান, ডিটারজেন্টসহ নিত্যপণ্যের বাজারে অস্থিরতা সৃষ্টি করায় ইউনিলিভার, সিটি গ্রুপসহ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।

অন্য প্রতিষ্ঠানগুলো হলো-রশিদ অ্যাগ্রো ফুড প্রডাক্ট লিমিটেড, বেলকন গ্রুপ লিমিটেড, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড, প্যারাগন পোল্ট্রি লিমিটেড, তেজগাঁও ডিম ব্যবসায়ী আড়ৎদার বহুসুখী সমবায় সমিতি, কাজী ফার্মস গ্রুপ।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে, সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক, রশিদ অ্যাগ্রো ফুড প্রডাক্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বেলকন গ্রুপ লিমিটেড, বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, প্যারাগন পোল্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, তেজগাঁও ডিম ব্যবসায়ী আড়ৎদার বহুসুখী সমবায় সমিতির সভাপতি মো. আমানত উল্লাহ, কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে পৃথক পৃথক ধারায় এ মামলা করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন।

এসব মামলার শুনানি বিভিন্ন দিনে ধার্য করা হয়েছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...