Don't Miss
Home / হোম স্লাইডার / ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম
উপদেষ্টা নাহিদ ইসলাম

ইন্টারনেট শাটডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম

এমএনএ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সচিবালয়ে আমার প্রথম দিনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারাদেশে ইন্টারনেট বন্ধ ও ডিজিটাল ক্র্যাকডাউনের পেছনে কারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্তের ব্যবস্থা করব।

রোববার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে কর্মদিবসের প্রথম দিনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, কথায় কথায় ইন্টারনেট বন্ধ করা চলবে না। ইন্টারনেট বন্ধ করা কিংবা স্পীড সীমিত করে দেওয়া মানবাধিকারের লঙ্ঘন। তথ্য জানার অধিকার সবার আছে। তাই মানুষকে সত্য জানা থেকে বাধা দেওয়ায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।

তিনি আরও বলেন, দুর্নীতি প্রশ্রয় দেবো না। তারুণ্য নির্ভর আইসিটি খাত গঠনে কাজ করব।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান হয়। এরপর আজ প্রথম সচিবালয়ে অফিস করছেন উপদেষ্টারা।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...