Don't Miss
Home / হোম স্লাইডার / ইমরান খান গ্রেফতার হতে পারেন
ইমরান খান

ইমরান খান গ্রেফতার হতে পারেন

এমএনএ আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান গ্রেফতার হতে পারেন। ইমরান খানের সম্ভাব্য গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ করতে দলীয় কর্মী ও সমর্থকদের রাস্তায় নামতে বলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতারা। দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীর সম্ভাব্য গ্রেপ্তার নিয়ে দেশটির রাজনীতিতে ফের উত্তেজনা দেখা দিয়েছে।

বিচারক ও পুলিশ কর্মকর্তাদের প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ইসলামাবাদের মারগাল্লা থানায় সন্ত্রাসবিরোধী আইনের সাত নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে তার নামে। এ ঘটনার পরপরই পিটিআই শীর্ষ নেতারা আন্দোলনের নামার আহ্বান জানিয়েছেন নেতাকর্মী ও তার সমর্থকদের।

শনিবার (২০ আগস্ট) রাতে ওই এফআইআর করা হয়। এদিকে, একই দিনে রাজধানী ইসলামাবাদে দেওয়া এক বক্তব্যে ইমরান খান দেশের পুলিশ ও অন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমালোচনা করেন। ইসলামাবাদ পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে এসব অভিযোগ আমলে নেওয়া হয়।

পিটিআইয়ের শীর্ষ নেতা ফায়াদ চৌধুরী এক টুইটার বার্তায় বলেন, ইমরান খানের বানি গালা বাসভবনে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানান তিনি। সেসময় সেখানে বেশকিছু নেতাকর্মী উপস্থিত রয়েছেন বলেও জানান দলের এই নেতা।

পিটিআই ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, যদি ইমরান খান গ্রেফতার হয় তবে তার দল প্রস্তুত রয়েছে আন্দোলনে নামতে।

তিনি আরও বলেন, জোট সরকার দলীয় প্রধানকে গ্রেপ্তার করার পরিকল্পনা করছে বলে তারা আশঙ্কা করছেন। ইমরানই তাদের ভরসা বলেও জানান তিনি। যড়যন্ত্রকারীদের পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন মাহমুদ কুরেশি।

একইভাবে, পিটিআই নেতা ফারুখ হাবিব ও হাম্মাদ আজহারও ইমরানকে গ্রেপ্তার করার জন্য ‘আমদানি করা সরকারের’ প্রচেষ্টা ব্যর্থ করতে কর্মীদের ফয়সালাবাদ এবং লাহোরের লিবার্টি চৌ এলাকায় জড়ো হওয়ার আহ্বান জানান।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...