Don't Miss
Home / আইন আদালত / উপাচার্য হারুনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

উপাচার্য হারুনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

এমএনএ রিপোর্ট : আদালতের নির্দেশনার পরেও শিক্ষকের বেতন ভাতা পরিশোধ না হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ মঙ্গলবার এ রুল জারি করেন।

আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করায় তার বিরুদ্ধে কেনো আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে না, এর জবাব জানতে আগামী দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে উপাচার্যকে।

আদালতে আবেদনকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. হাফিজুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রব চৌধুরী ও মো. গিয়াসউদ্দিন।

পরে গিয়াসউদ্দিন সাংবাদিকদের জানান, ২০১৬ সালে ২২ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো, হাফিজুর রহমানকে জাতীয় বেতনস্কেল ১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৫ অনুসারে বেতন ভাতা দিতে নির্দেশ দেন আদালত।

এ নির্দেশনা প্রতিপালন না হওয়ায় গত ৪ জুন হাফিজুর রহমান আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন। এর শুনানি শেষে আজ মঙ্গলবার ওই রুল জারি করলো হাইকোর্ট।

x

Check Also

এক মামলায় জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

আদালত প্রতিবেদক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী একটি মামলায় জামিন পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) ঢাকা ...