Don't Miss
Home / হোম স্লাইডার / উমর আকমলকে নিষিদ্ধ করল পিসিবি

উমর আকমলকে নিষিদ্ধ করল পিসিবি

এমএনএ রিপোর্ট : পাকিস্তানের ক্রিকেটার উমর আকমলকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবি। ফলে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পঞ্চম আসরে খেলা হচ্ছে না তার। মিডল অর্ডারের এই ব্যাটসম্যানের বিকল্প খুঁজে নিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে অনুমতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উমর আকমলকে নিষেধাজ্ঞা দেওয়ার বিবৃতি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে পিসিবি।

তাতে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতিবিরোধী নীতিমালার ৪.৭.১ অনুচ্ছেদ অনুযায়ী তাৎক্ষণিকভাবে আজ থেকে উমর আকমলকে নিষিদ্ধ করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাকে এই টুর্নামেন্ট থেকে বহিস্কার করা হয়েছে এবং এই নির্দেশ আজ থেকেই কার্যকরি হবে। তবে শুধুমাত্র পিএসএলেই নয়, তার বিরুদ্ধে পিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের চলমান তদন্ত শেষ না পর্যন্ত যে কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকেই ২৯ বছর বয়সী ওমর আকমলকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ কারণে, তার নিষেধাজ্ঞার কোনো নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত উল্লেখ করেনি পিসিবি। এটা একটি চলমান তদন্ত, এ ব্যাপারে পিসিবি আর কোনো মন্তব্য করবে না’

পিসিবি তাদের বিবৃতিতে শুধু শাস্তির কথা উল্লেখ করেছে এবং কোন ধারায় (পিসিবির অ্যান্টি করাপশন কোডের ৪.৭.১* ধারা) শাস্তিটা আরোপ করা হয়েছে সেটা উল্লেখ করেছে। কিন্তু সেখানে তারা এটা জানায়নি যে, কি অপরাধে উমর আকমলের ওপর এতবড় শাস্তির খড়গ নেমে এলো কিংবা কতদিন তিনি এই শাস্তি ভোগ করবেন। পিসিবি এটাও জানিয়ে দিয়েছে, এরপর তারা চলমান তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করবে না।

তবে পিসিবি কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে অনুমতি দিয়েছে, দ্রুত উমর আকমলের রিপ্লেসমেন্ট খেলোয়াড় দলভুক্ত করার বিষয়ে। এ থেকে বোঝা যাচ্ছে, আপাতত পুরো পিএসএলই নিষিদ্ধ থাকছেন উমর। এরপর তার এই নিষেধাজ্ঞা কোথায় গিয়ে শেষ হয় সেটাই দেখার বিষয়।

চলতি মাসের শুরুতে নিজের ফিটনেস পরীক্ষা দেওয়ার সময় ট্রেনারের সঙ্গে অশোভন আচরণ করে পিসিবি’র তদন্তের মুখে পড়েছিলেন উমর। খালি গায়ে ছবি পোস্ট করে লিখেছেলিন- “আমার শরীরে কোথায় ফ্যাট?”

তদন্ত শেষে পিসিবি জানিয়েছিল, বিষয়টা ভুল বোঝাবুঝি। তাতে উমরকে শাস্তি পেতে হয়নি। কিন্তু কোনও এক অজানা কারণে এবার নিষিদ্ধই হলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা লিগের সময় উমর ম্যাচ ফিক্সিংয়ের একটি প্রস্তাব পেয়েছিলেন। তবে সঙ্গে সঙ্গে এ ব্যাপারে আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের কাছে রিপোর্ট করেন তিনি।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...