এমএনএ ফিচার ডেস্ক : একা থাকলে নাকি নানাবিধ সমস্যা। আমাদের অনেকেরই আছে এমনি একটা ভুল ধারণা। আর তা হলো, একটি মানুষ একা থাকে, তারমানে সে ভীষণ অসুখী, ভীষণ একাকী। আসলে কিন্তু একা থাকা, অন্য কারো জন্য অপেক্ষা না করে নিজের জীবনটা নিজেই গুছিয়ে নেওয়াটা একটা অন্যরকম আনন্দ। একা জীবনের ছোট্ট ছোট্ট সুখী মুহূর্তগুলো উঠে এসেছে এক শিল্পীর ছবিগুলোতে।
- একা থাকার মূল উপভোগ্য বিষয়টা হলো শান্তি।
- বাস্তব জীবন থেকে বের হয়ে কল্পনার জগতে কাটানো যায় কিছুটা সময়, নিঃশব্দে অথবা সশব্দে!
- যখন মন চায় তখনই কাজ করা যায়, হোক না তা গভীর রাত অথবা ভর দুপুর।
- ইচ্ছেমত কাটাতে পারা পোষা প্রাণীটির সাথে।
- ঝুম বৃষ্টি, সাথে এক কাপ চা, আর কী চাই?
- একটু অগোছালো হলেও সমস্যা নেই।
- যতক্ষণ ইচ্ছে বাথরুমে কাটান, তাড়া দেবে না কেউ।
- জীবনের ছোট্ট ছোট্ট খুশিগুলোকে উপভোগ করা।
- নিজেকে সময় দিতে পারেন যত ইচ্ছে।
- যখন তখন ক্ষুধা লেগে গেছে? কারো অনুমতির জন্য বসে না থেকেই খাওয়া যাবে নিশ্চিন্তে।
লস অ্যাঞ্জেলেসের পেইন্টার, ইলাসট্রেটর এবং অ্যানিমেটর ইয়াওইয়াও মা ভ্যান আস তৈরি করেছেন রঙিন এই ছবিগুলো। একটি মানুষ একা থাকলেই যে সে একাকী হয়ে পড়ে না, বরং জীবন সে আরো বেশি স্বাধীনতা নিয়ে উপভোগ করতে পারে- তা বোঝা যায় এই ছবিগুলো থেকে। চলুন একটি একটি করে দেখে আসি চমৎকার এসব মুহূর্ত।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক











