Don't Miss
Home / খেলাধূলা / একে একে বাংলাদেশে আসছেন বিপিএলের তারকারা
পা রাখছেন বিদেশি

একে একে বাংলাদেশে আসছেন বিপিএলের তারকারা

এমএনএ খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরকে সামনে রেখে একে একে দেশে এসে পা রাখছেন বিদেশি ক্রিকেটাররা। এরই মধ্যে ঢাকায় এসেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইংলিশ ক্রিকেটার উইল জ্যাকস।উইল জ্যাকস রোববার (১৬ জানুয়ারি) হযরত শাহজালাল বিমান বন্দরে এসে পা রাখেন। শনিবার ঢাকা এসেছিলেন দলটির হেড কোচ পল নিক্সন।

বিপিএলের এবারের আসরকে সামনে রেখে তারকাপূর্ণ দল গড়েছে ফরচুন বরিশাল। সাকিব আল হাসানসহ এই দলে আছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, মুজিব উর রহমান, জ্যাক লিন্টটরা। ব্রাভো বাংলাদেশে আসবেন আগামী সোমবার (১৭ জানুয়ারি)। একই দিন রাতে ঢাকায় পা রাখবেন জ্যাক লিন্টট।

আগামী শনিবার (২২ জানুয়ারি) রাতে বিপিএল খেলতে আসছেন গেইল। আফগানিস্তানের রহস্য স্পিনার মুজিব উর রহমান ঢাকায় আসবেন ২৬ জানুয়ারি।এ মাসের ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি। এ আসরে মাঠে থাকবে না কোনো দর্শক। করোনার কারণে এ আসরে থাকছে না ডিআরএস পদ্ধতিও।

৬ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের ভেন্যু ৩টি। এ আসরে চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা। এবারের আসরে দেশি ক্রিকেটাররা সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন ৭০ লাখ করে, সর্বনিম্ন ৫ লাখ। বিদেশি ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৬৪ লাখ, সর্বনিম্ন ১৭ লাখ।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...