Don't Miss
Home / হোম স্লাইডার / এক মহিষের দাম পৌনে ৫ কোটি টাকা!

এক মহিষের দাম পৌনে ৫ কোটি টাকা!

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : কালো একটি মহিষ, নাম হীরা। নামটাই শুধু হীরা নয়, দামেও। এই একটি মহিষের দাম উঠেছে ৪ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় পৌনে ৫ কোটি টাকা। কিন্তু তারপরও ওই মহিষের মালিক সেটিকে বিক্রি করতে চান না।

ভারতের মধ্যপ্রদেশের রিবা জেলায় একটি মহিষকে নিলামে তোলা হয়। নিলামে সেটির দাম শুরু হয় আড়াই কোটি রুপি থেকে। Meshতারপর তা পৌঁছে যায় চার কোটি রুপিতে। দেশটির উত্তরপ্রদেশ, হরিয়ানাসহ বেশ কয়েকটি রাজ্যের ব্যবসায়ীরা ওই নিলামে উপস্থিত ছিলেন।

হরিয়ানার মুরা প্রজাতির এই মহিষ কালো হীরার খবর সারা শহরে ছড়িয়ে পড়ায় সেটিকে দেখতে প্রতিদিন ভিড় জমে যায়। হীরার ওজন ১০ কুইন্টাল। তাকে প্রতিপালন করতে প্রতিদিন খরচ হয় ১৪ হাজার রুপি।

মহিষটির মালিক মুন্না সিং পাঁচ বছর ধরে এটির লালনপালন করছেন। হীরার প্রজনন ক্ষমতার জন্য বছরে লাখ লাখ টাকা আয় করেন মুন্না।

মুন্না সিং জানান, হীরাকে প্রজনন প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। এর সঙ্গে মিলনের ফলে যে বাচ্চার জন্ম হয়, তার ওজনই ৪৫ থেকে ৫০ কেজি হয়! আবার মেয়ে বাচ্চা হলে সেটি বড় হয়ে একবারেই ১২ থেকে ১৪ লিটার দুধ দেবে। বছরে ৪০ থেকে ৪৫টা স্ত্রী মহিষকে প্রজননে হীরাকে ব্যবহার করা হয়। যার ফলে বছরে লাখ লাখ টাকা আয় করতে পারেন তিনি। তাই চার কোটি টাকা দাম উঠলেও মহিষটিকে বিক্রি করতে চান না মুন্না সিং।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...