Don't Miss
Home / হোম স্লাইডার / এক সিনেমায় টম ক্রুজ-লিওনার্দো ডিক্যাপ্রিও
সিনেমায় হাজির হচ্ছেন তারা

এক সিনেমায় টম ক্রুজ-লিওনার্দো ডিক্যাপ্রিও

এমএনএ বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় দুই তারকা টম ক্রুজ ও লিওনার্দো ডিক্যাপ্রিও। শোনা যাচ্ছে, এবার একই সিনেমায় হাজির হচ্ছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই এই গুঞ্জনের শুরু। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভাইরাল হওয়া সিনেমাটির শুটিং সেটে টম ক্রজকে দেখা গেছে। এ ছাড়া সিনেমার ক্রেডিট লাইনের ভাইরাল ছবিতে টম ও লিওনার্দোর নাম উল্লেখ রয়েছে।

মার্ভেল স্টুডিও প্রযোজিত পরবর্তী সিনেমা ‘ডক্টর স্ট্রেঞ্জ: ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’। ‘ডক্টর স্ট্রেঞ্জ’ সিরিজের দ্বিতীয় সিনেমা এটি। এতে কাস্টিং দিয়ে তাক লাগিয়ে দিতে চাইছেন বিখ্যাত এই প্রযোজনা প্রতিষ্ঠান।এই সিনেমাতেই টনি স্টার্কের (আয়রন-ম্যান) চরিত্রে টম ক্রুজ এবং স্পাইডার-ম্যান চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিওকে দেখা যাবে বলে গুঞ্জনটি চাউর হয়েছে। তবে এ নিয়ে এখনো কোনো সত্যতা পাওয়া যায়নি। এমনকি মার্ভেল স্টুডিওর পক্ষ থেকেও কোনো ঘোষণা আসেনি।

ইতোমধ্যে প্রকাশিত ‘ডক্টর স্ট্রেঞ্জ: ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ সিনেমার ট্রেইলার বেশ সাড়া ফেলেছে। সিনেমাটির নাম ভূমিকায় আছেন বেনেডিক্ট কামারব্যাচ, বেনেডিক্ট ওং, র‌্যাচেল ম্যাকঅ্যাডাম, চুয়াটেল এজিওফর, এলিজাবেথ ওর্সলেন প্রমুখ। চলতি বছর মে মাসে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...