এমএনএ অর্থনীতি রিপোর্ট : জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অংশ নিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র একটি প্রতিনিধি দল।
সংগঠনের সভাপতি আবদুল মাতলুব আহমাদ এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
গতকাল শনিবার রাতে তারা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে এফবিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এফবিসিসিআই নেতৃবৃন্দ জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশন এবং অন্যান্য অধিবেশনে প্রধানমন্ত্রীর সাথে অংশগ্রহণ করবেন।
ইউএস চেম্বার অব কমার্স আয়োজিত সভায়ও যোগ দেবেন ব্যবসায়ী প্রতিনিধি দল। এ অনুষ্ঠানে এফবিসিসিআই নেতারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণসহ স্বার্থ
সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
প্রতিনিধি দলের সদস্যরা ‘আইনসম্মত বসবাস ও আইনসম্মত বাণিজ্য: যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ প্রেক্ষিত’ শিরোনামের একটি সেমিনারেও অংশ নেবেন।
এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদ ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
এছাড়াও প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন এফবিসিসিআই।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি মাহবুবুল আলম, এফবিসিসিআই পরিচালক জসিম উদ্দিন, রেজাউল করিম রেজনু, আনোয়ার সাদাত সরকার, প্রবীর কুমার সাহা, শফিকুল ইসলাম ভরসা, আমিনুল হক শামীম, কে এম আখতারুজ্জামান, মুনতাকিম আশরাফ, মাসুদ পারভেজ খান (ইমরান), আবু নাসের, খন্দকার রুহুল আমীন, মোহাম্মদ ইসমাইল হোসেন, বেনজীর আহমেদ, নাজ ফারহানা আহমেদ ও শামীম আহমেদ (রাসেল)।
এছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, এফবিসিসিআই’র সাবেক পরিচালক আহমেদ জামাল, পিরোজপুর চেম্বারের সভাপতি মশিউর রহমান মঞ্জু, সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপল, মৌলভীবাজার চেম্বারের সভাপতি কামাল হোসেন, কক্সবাজার চেম্বারের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির, এম এস সেকিল চৌধুরী, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ এয়ারকন্ডিশন ইলেকট্রনিক ইম্পোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এম লুৎফর রহমান, বরগুনা চেম্বারের সভাপতি জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ মোবাইল ফোন বিজনেস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু, বাংলাদেশ বিউটি পার্লার ওনার্স এসোসিয়েশনের সভাপতি মাহামুদা মুসতাকিমা রুবি, রাজশাহী চেম্বারের সহসভাপতি মনজুর রহমান (পিটার) প্রমুখ ।
২৬ সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

