Don't Miss
Home / হোম স্লাইডার / এবার কমিটি থেকে পদত্যাগ করলেন কাজী কামাল

এবার কমিটি থেকে পদত্যাগ করলেন কাজী কামাল

এমএনএ রিপোর্ট : এবার বিএনপির নবগঠিত কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন মাগুরা-২ আসনের আলোচিত সাবেক এমপি কাজী কামাল ।  নতুন কমিটিতে তিনি নির্বাহী সদস্য মনোনীত হয়েছিলেন।

বিএনপির চেয়ারপারসনের বরাবরে প্রেরিত পদত্যাগপত্রের ফটোকপি আজ বুধবার তার ব্যক্তিগত সহকারি একে আজাদ মাগুরা সাংবাদিকদের কাছে বিতরণ করেছেন।

এ চিঠিতে কারো সুনির্দিষ্ট নাম উল্লেখ না করে কাজী সালিমুল হক কামাল অভিযোগ করেছেন যে, এমন একজনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়েছে সে ওই পদের উপযুক্ত নয়। ওয়ান ইলেভেনের সময় তার ভূমিকা ছিল প্রশ্নবোধক।

পদত্যাগ পত্রে কাজী কামাল কারও নাম উল্লেখ না করে বলেন, ওয়ান ইলেভেনের সময় ‘বিতর্কিত ব্যক্তিকে দলের ভাইস চেয়ারম্যান’ করা হয়েছে, যিনি গ্রুপিং সৃষ্টি করে ‘মাগুরা জেলা বিএনপিকে দ্বিধাবিভক্ত’ করেছেন।

Magura-2-Ex.-MP-Kazi-Kamalতিনি লিখেছেন, স্থায়ী কমিটিতে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে, যাদের সঙ্গে নিজের ‘মানসম্মান ক্ষুণ্ন’ করে রাজনীতি করা সম্ভব নয়। তাই তিনি সদ্য ঘোষিত বিএনপির কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করে সরে দাঁড়াচ্ছেন।

‘ইকোনো কামাল’ হিসেবে পরিচিত জিকিউ গ্রুপের মালিক শিল্পপতি কাজী সালিমুল হক কামাল ১৯৯৪ সালে বিএনপির মনোনয়নে মাগুরা-২ আসনের বহুল আলোচিত উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালের নির্বাচনে একই আসন থেকে সাংসদ হন। ওই বছর তিনি মাগুরা জেলা বিএনপির সভাপতি হন।

১৯৯৪ সালে মাগুরা-২ আসনের উপনির্বাচনে কাজী সালিমুল হক কামালকে নির্বাচিত করাতে ক্ষমতাসীন বিএনপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলে তৎকালীন বিরোধী দলের ব্যাপক আন্দোলনের ফলে পরবর্তীতে দেশে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আসে।

২০০১ সালে বিএনপি সরকারের সময়ে দলের প্রভাবশালী এই নেতা ওয়ান ইলেভেনের সময় জিয়া অফানেজ ট্রাস্ট মামলার আসামি হয়ে আবার আলোচনায় আসেন। ওই মামলায় দলীয় প্রধান খালেদা জিয়াও আসামি রয়েছেন।

কাউন্সিলের সাড়ে চার মাস পর গত শনিবার মহাসচিব ফখরুল এক সংবাদ সম্মেলনে চেয়ারপারসন খালেদা জিয়া অনুমোদিত জাতীয় স্থায়ী কমিটি, ৭৩ সদস্যের উপদেষ্টা কাউন্সিল ও ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করেন।

কমিটি ঘোষণার পরপরই উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু এবং সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম পদত‌্যাগের ঘোষণা দেন।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...