Don't Miss
Home / হোম স্লাইডার / এবার ভিলেন চরিত্রে আসছেন সালমান!

এবার ভিলেন চরিত্রে আসছেন সালমান!

এমএনএ বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খান রূপালি পর্দায় এখন পর্যন্ত প্রেমিক ও অ্যাকশন তারকা হিসেবেই হাজির হয়েছেন। এবার ভিলেন হতে যাচ্ছেন তিনি। ‘ধুম’ ও ‘রেস’ সিরিজের পৃথক দুটি ছবিতে খলচরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ৫০ বছর বয়সী এই অভিনেতা।

এ দুটি ছবিকে সালমান সবুজ সংকেত দেখালে দর্শকরা প্রথমবারের মতো খলচরিত্রে দেখা যাবে তাকে। তিনি অবশ্য এখন চরিত্র নিয়ে নিরীক্ষা করতে মুখিয়ে আছেন।

Salman-Khan---2একটি সূত্রের বরাত দিয়ে ভারতের এক শীর্ষ দৈনিক জানিয়েছে, দেখলে ভয়ে হাড় হিম হয়ে যাবে এমন স্টাইলিশ ভিলেন হতে চান সালমান। তিনি কখনও এ ধরনের চরিত্রে কাজ করেননি। ‘রেস ৩’ ছবিতে তার নেতিবাচক চরিত্রে অভিনয়ের বিষয়টি প্রায় চূড়ান্ত। এখন ‘ধুম: ৪’ ছবি নিয়ে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে আলোচনা করছেন তিনি।

‘ধুম: ৪’-এ কাজ করার বেলায় সালমান অনুসরণ করতে চান আরেক সুপারস্টার আমির খানকে। ‘ধুম: ৩’ ছবিতে আমির যেরকম মুনাফা ভাগাভাগির চুক্তি করেছিলেন আদিত্যর যশরাজ ফিল্মসের সঙ্গে, সল্লুও একই পন্থা বেছে নিচ্ছেন। এ বিষয়টি নিষ্পত্তি হলেই ছবিটিতে যুক্ত হবেন তিনি।

বাণিজ্য বিশ্লেষক গিরিশ জোহর টুইটারে লিখেছেন, ‘সুপার এক্সক্লুসিভ! সালমান খান ‘রেস থ্রি’র মন্দ মানুষ হতে যাচ্ছেন। ধামাকা।’ যদিও ‘রেস’ ফ্রাঞ্চাইজির প্রযোজক রমেশ এস. তৌরানির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, এখনও পাত্রপাত্রী কিংবা পরিচালক নির্বাচন করা হয়নি। আপাতত চিত্রনাট্য তৈরির কাজ চলছে।

সালমান এখন ‘সুলতান’-এর কাজে ব্যস্ত। এতে হরিয়ানার কুস্তিগীর সুলতান আলি খান চরিত্রে দেখা যাবে তাকে। তার বিপরীতে কুস্তিগীরের ভূমিকাতেই আছেন আনুশকা শর্মা। সুলতানের কোচ হয়েছেন রণদীপ হুদা। ছবিটি মুক্তি পাবে আগামী রোজার ঈদে।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...